বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
| মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী | |
|---|---|
| মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় | |
| মনোনয়নদাতা | প্রধানমন্ত্রী |
| নিয়োগকর্তা | রাষ্ট্রপতি |
| মেয়াদকাল | ৫ বছর |
| গঠন | ১২ জানুয়ারি ১৯৭২ |
| ওয়েবসাইট | mofl |
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ এবং তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান। রাষ্ট্রীয় ক্ষমতায় অসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক সেই মনোনয়ন গৃহীত হলে 'মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী' হিসাবে নিয়োগ প্রাপ্ত হন।[১][২][৩]
ইতিহাস
[সম্পাদনা]স্বাধীনতা উত্তর বাংলাদেশে বন, মৎস্য ও পশুপালন নামে একটি বিভাগ ছিল কৃষি মন্ত্রণালয়ের। প্রাণিজ ও মৎস্য জাতীয় সম্পদের সম্প্রসারণের জন্য ১৯৭৮ সালে এটিকে কৃষি মন্ত্রণালয় থেকে আলাদা করে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে একটি নতুন মন্ত্রণালয় গঠন করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালের জানুয়ারি মাসে এটি আবার মৎস্য ও পশুপালন বিভাগ নামে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগে পরিণত হয়। পরে আলাদা মন্ত্রণালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার প্রয়ােজন অনুভূত হওয়ায় ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় নামে এটি পুনর্গঠন করা হয়। ১৯৮৯ সালে মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নাম আংশিক সংশােধন করে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় নামকরণ করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হিসেবে নামকরণ করা হয়।[৪]
অধীনস্থ বিভাগ
[সম্পাদনা]মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীগণ
[সম্পাদনা]বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারীদের তালিকা নিম্নরূপ:[৫]
- রাজনৈতিক দল
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জাতীয় পার্টি
নির্দলীয়
| ক্রম | নাম | প্রতিকৃতি | পদবী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব হস্তান্তর | রাজনৈতিক দল |
|---|---|---|---|---|---|---|
| ১ | সিরাজুল হোসন খান | মন্ত্রী | ৩০ আগস্ট ১৯৮৫ | ৩১ জুলাই ১৯৮৭ | জাতীয় পার্টি | |
| ২ | মির্জা রুহুল আমিন | মন্ত্রী | ১ আগস্ট ১৯৮৭ | ৩১ ডিসেম্বর ১৯৮৭ | জাতীয় পার্টি | |
| ৩ | আবদুস সালাম | উপমন্ত্রী | ১ জানুয়ারি ১৯৮৮ | ৩০ অক্টোবর ১৯৮৮ | জাতীয় পার্টি | |
| ৪ | সরদার আমজাদ হোসেন | মন্ত্রী | ১ নভেম্বর ১৯৮৮ | ৩০ সেপ্টেম্বর ১৯৮৯ | জাতীয় পার্টি | |
| ৫ | সুনীল গুপ্ত | মন্ত্রী | ১ অক্টোবর ১৯৮৯ | ২ মে ১৯৯০ | জাতীয় পার্টি | |
| ৬ | এম.এ. সাত্তার | প্রতিমন্ত্রী | ৩ মে ১৯৯০ | ৩১ জুলাই ১৯৯০ | জাতীয় পার্টি | |
| ৭ | মোস্তফা জামাল হায়দার | মন্ত্রী | ১ আগস্ট ১৯৯০ | ৬ ডিসেম্বর ১৯৯০ | জাতীয় পার্টি | |
| ৮ | কাজী ফজলুর রহমান | উপদেষ্টা | ১০ ডিসেম্বর ১৯৯০ | ১৯ মার্চ ১৯৯১ | নির্দলীয় | |
| ৯ | আবদুল্লাহ আল নোমান | মন্ত্রী | ২০ মার্চ ১৯৯১ | ৩০ মার্চ ১৯৯৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ১০ | এ. জেড. এম. নাছিরুদ্দিন | উপদেষ্টা | ১ এপ্রিল ১৯৯৬ | ২২ জুন ১৯৯৬ | নির্দলীয় | |
| ১১ | সতীশ চন্দ্র রায় | প্রতিমন্ত্রী | ২৩ জুন ১৯৯৬ | ২৪ ডিসেম্বর ১৯৯৮ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ১২ | আ স ম আবদুর রব | মন্ত্রী | ২৫ ডিসেম্বর ১৯৯৮ | ১৩ জুন ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ১৩ | আব্দুল কুদ্দুস | প্রতিমন্ত্রী | ২১ ডিসেম্বর ১৯৯৯ | ১৫ জুলাই ২০০১ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
| ১৪ | সৈয়দ মঞ্জুর ইলাহী | উপদেষ্টা | ১৪ এপ্রিল ২০০১ | ১০ অক্টোবর ২০০১ | নির্দলীয় | |
| ১৫ | সাদেক হোসেন খোকা | মন্ত্রী | ১১ অক্টোবর ২০০১ | ২২ মে ২০০৩ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ১৬ | আবদুস সাত্তার ভূঞা | প্রতিমন্ত্রী | ২৩ মে ২০০৩ | ৮ মে ২০০৪ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ১৭ | আবদুল্লাহ আল নোমান | মন্ত্রী | ৮ মে ২০০৪ | ৩১ অক্টোবর ২০০৬ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | |
| ১৮ | ধীরাজ কুমার নাথ | উপদেষ্টা | ১ নভেম্বর ২০০৬ | ১১ জানুয়ারি ২০০৭ | নির্দলীয় | |
| ১৯ | সি এস করিম | উপদেষ্টা | ১৮ জানুয়ারি ২০০৭ | ১০ জানুয়ারি ২০০৮ | নির্দলীয় | |
| ২০ | মানিক লাল সমাদ্দার | স্পেশাল এ্যাসিস্টান্ট | ২১ জানুয়ারি ২০০৮ | ৬ জানুয়ারি ২০০৯ | নির্দলীয় | |
| ২১ | আব্দুল লতিফ বিশ্বাস | মন্ত্রী | ৭ জানুয়ারি ২০০৯ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২২ | আব্দুল হাই | প্রতিমন্ত্রী | ১৬ সেপ্টেম্বর ২০১২ | ২১ নভেম্বর ২০১৩ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
| ২৩ | মতিয়া চৌধুরী | মন্ত্রী | ২১ নভেম্বর ২০১৩ | ১২ জানুয়ারি ২০১৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২৪ | মোহাম্মদ ছায়েদুল হক | মন্ত্রী | ১২ জানুয়ারি ২০১৪ | ১৬ ডিসেম্বর ২০১৭ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২৫ | নারায়ন চন্দ্র চন্দ | প্রতিমন্ত্রী | ২৫ জানুয়ারি ২০১৪ | ২ জানুয়ারি ২০১৮ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
| ২৬ | নারায়ন চন্দ্র চন্দ | মন্ত্রী | ৩ জানুয়ারি ২০১৮ | ১০ জানুয়ারি ২০১৯ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২৭ | আশরাফ আলী খান খসরু | প্রতিমন্ত্রী | ৭ জানুয়ারি ২০১৯ | ১৭ ফেব্রুয়ারি ২০২০ | বাংলাদেশ আওয়ামী লীগ[৬] | |
| ২৮ | শ ম রেজাউল করিম | মন্ত্রী | ২ ফেব্রুয়ারি ২০২০ | ১০ জানুয়ারি ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ২৯ | আব্দুর রহমান | মন্ত্রী | ১১ জানুয়ারি ২০২৪ | ৬ আগস্ট ২০২৪ | বাংলাদেশ আওয়ামী লীগ | |
| ৩০ | ফরিদা আখতার | উপদেষ্টা | ৯ আগস্ট ২০২৪ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | নির্দলীয় | |
| ৩১ | আমিন উর রশিদ ইয়াছিন | মন্ত্রী | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | অদ্যাবধি | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এ এস এম শামসুল আরেফিন। বাংলাদেশে নির্বাচন।
- ↑ মাহফুজ উল্লাহ। প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী।
- ↑ বঙ্গবন্ধু হ্ত্যাকাণ্ড ফ্যাক্টস্ এণ্ড ডকুমেন্টস্, অধ্যাপক আবু সাইয়িদ, প্রকাশক সেলিম হাসান তরফদার, ৪র্থ সংস্করণ ৯৪ খ্রিঃ
- ↑ "পটভূমি" (পিডিএফ)। mofl.portal.gov.bd।
- ↑ "সাবেক মন্ত্রী / উপদেষ্টাবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২১।
- 1 2 3 4 "বর্তমান ও সাবেক মাননীয় প্রতিমন্ত্রীগণ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৩।