বিষয়বস্তুতে চলুন

সুনীল কুমার গুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুনীল কুমার গুপ্ত
বাকেরগঞ্জ-৫ আসনের সাংসদ
কাজের মেয়াদ
২ এপ্রিল ১৯৭৯  ২৪ মার্চ ১৯৮২
পূর্বসূরীআবদুল মান্নান হাওলাদার
উত্তরসূরীএম. মতিউর রহমান
বাকেরগঞ্জ-১ আসনের সাংসদ
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীমোশারেফ হোসেন শাহজাহান
উত্তরসূরীআবুল হাসনাত আবদুল্লাহ
মন্ত্রী -পশু সম্পদ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৬ ডিসেম্বর ১৯৯০
প্রতিমন্ত্রী -জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯৮১  ১৯৮২
ব্যক্তিগত বিবরণ
জন্ম৭ জুলাই ১৯১৪
বরিশাল জেলা
মৃত্যু৩০ এপ্রিল ২০০৯
বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলজাতীয় পার্টি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তানডঃ অশোক গুপ্ত

সুনীল কুমার গুপ্ত (৭ জুলাই ১৯১৪-৩০ এপ্রিল ২০০৯) বাংলাদেশের বরিশাল জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য[]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

সুনীল কুমার গুপ্ত ৭ জুলাই ১৯১৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

সুনীল কুমার গুপ্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি ১৯৮৬ সালের তৃতীয়১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে বাকেরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][] এরশাদের মন্ত্রিসভায় তিনি পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

সুনীল কুমার গুপ্ত ৩০ এপ্রিল ২০০৯ সালে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ মে ২০০৯। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০
  2. "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  4. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।