বিষয়বস্তুতে চলুন

আব্দুল লতিফ বিশ্বাস (সিরাজগঞ্জের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল লতিফ বিশ্বাস
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
কাজের মেয়াদ
২৪ জানুয়ারি ২০০৯  ২১ নভেম্বর ২০১৩
সিরাজগঞ্জ-৫ আসনের
সংসদ সদস্য
পূর্বসূরীসহিদুল্লাহ খান
উত্তরসূরীএম মোজাম্মেল হক
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৫ জানুয়ারি ২০১৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯ ডিসেম্বর ১৯৫৩
বেলকুচি সিরাজগঞ্জ, পূর্ব পাকিস্তান(বর্তমান বাংলাদেশ)
নাগরিকত্বপাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ ও আইনজীবী

আব্দুল লতিফ বিশ্বাস বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।[][] তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আব্দুল লতিফ বিশ্বাস ১৯ ডিসেম্বর ১৯৫৩ সালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তৃণমুল রাজনীতি থেকে উঠে আসা বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস স্থানীয় সরকারেও অভিজ্ঞতা সম্পন্ন। দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে রহস্যজনক কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হন।[] দলীয় বা সরকারের কোন দায়িত্ব না থাকলেও তিনি সকল দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয় বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি গত ২৮ শে নভেম্বর ২০২৩ তারিখে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।[][][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আব্দুল লতিফ বিশ্বাস ব্যক্তিগত জীবনে বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। ৫ই জানুয়ারি ২০২৫ সালে[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সিরাজগঞ্জ-৫ আসন: দ্বন্দ্ব ভুলে বিশ্বাস-মণ্ডল এক মঞ্চে দৈনিক যুগান্তর
  2. ভালো নেই সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ ডিসেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ প্রতিদিন
  3. কর্মীরাই নৌকার ভোটের মাস্টার: আব্দুল লতিফ বিশ্বাস একুশে টেলিভিশন
  4. "নৌকা না পেয়ে জেলা পরিষদ ছাড়লেন লতিফ বিশ্বাস"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  5. "Md. Abdul Latif Biswas"Department of Fisheries। ২০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৯
  6. "Many go, a few stay"দ্য ডেইলি স্টার। ১৩ জানুয়ারি ২০১৪।
  7. "১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে"kalbela.com। ৬ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৫
  8. "এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা মামলায় লতিফ বিশ্বাস কারাগারে"banglatribune.com। ৬ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২৫