বিষয়বস্তুতে চলুন

আব্দুস সালাম (শেরপুরের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক
আব্দুস সালাম
স্বরাষ্ট্র উপমন্ত্রী
কাজের মেয়াদ
২৪ নভেম্বর ১৯৭৯  ২৪ মার্চ ১৯৮২
কৃষি প্রতিমন্ত্রীর
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৬ ডিসেম্বর ১৯৯০
জামালপুর-৭ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
২ এপ্রিল ১৯৭৯  ২৪ মার্চ ১৯৮২
শেরপুর-২ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬  ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীনাদেরুজ্জামান খান
উত্তরসূরীমতিয়া চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪২
শেরপুর
মৃত্যু১৭ মার্চ ২০১১
রাজনৈতিক দলজাতীয় পার্টি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আব্দুস সালাম (১৯৪২–১৭ মার্চ ২০১১) বাংলাদেশের শেরপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন জামালপুর-৭শেরপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[][][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আব্দুস সালাম ১৯৪২ সালে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে জন্মগ্রহণ করেন।[] তৎকালীন ধনাঢ্য ব্যবসায়ী শের মামুদ সরকার ছিলেন তার পিতা। নিজ গ্রামে শেষ করেছিলেন প্রাথিকম শিক্ষা। এরপর উপজেলায় মাধ্যমিক এবং ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেন আব্দুস সালাম।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আব্দুস সালাম কর্মজীবনের শুরুতে সুনামগঞ্জে ও জামালপুর আশেক মাহমুদ কলেজে অধ্যাপনা করেন। তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায়আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে হোসাইন মুহাম্মদ এরশাদের সময় তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে তৎকালীন জামালপুর-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] এর পর জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

মৃত্যু

[সম্পাদনা]

আব্দুস সালাম ১৭ মার্চ ২০১১ সালে শেরপুর জেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  4. 1 2 "নালিতাবাড়ীতে সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুস সালামের স্মরণ সভা"shamolbangla24.com। ১৮ মার্চ ২০১৭। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০২০
  5. ফেরদৌস, রিয়াদ আল (১৭ মার্চ ২০২৪)। "অধ্যাপক আবদুস সালাম: একজন মাটি ও মানুষের রাজনীতিক"আওয়ার শেরপুর। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২৪