বিষয়বস্তুতে চলুন

আব্দুস সাত্তার (জামালপুরের রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুস সাত্তার
বাংলাদেশের বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রী
কাজের মেয়াদ
২৭ মার্চ ১৯৮৮ – ১০ ডিসেম্বর ১৯৮৮
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী
কাজের মেয়াদ
১০ ডিসেম্বর ১৯৮৮ – ২ মে ১৯৯০
বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
কাজের মেয়াদ
৩ মে ১৯৯০ – ৩১ জুলাই ১৯৯০
বাংলাদেশের শিল্পমন্ত্রী
কাজের মেয়াদ
৪ আগস্ট ১৯৯০ – ৬ ডিসেম্বর ১৯৯০
বাংলাদেশের বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৩০ নভেম্বর ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮
বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
৯ জুলাই ১৯৮৬ – ৩০ নভেম্বর ১৯৮৬
জামালপুর-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীআবুল কালাম আজাদ
ব্যক্তিগত বিবরণ
জন্মজামালপুর
জাতীয়তাবাংলাদেশি

আব্দুস সাত্তার (যিনি এম এ সাত্তার নামেও পরিচিত) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ। এরশাদের মন্ত্রীসভায় তিনি প্রতিমন্ত্রী ও মন্ত্রী ছিলেন। তিনি জামালপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]

আব্দুস সাত্তার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আব্দুস সাত্তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি।[৪]

তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[২]

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

তিনি ৯ জুলাই ১৯৮৬ থেকে ৩০ নভেম্বর ১৯৮৬ সাল পর্যন্ত বাণিজ্য প্রতিমন্ত্রী ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে তিনি ৩০ নভেম্বর ১৯৮৬ থেকে ২৭ মার্চ ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদে জামালপুর-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৩]

তিনি ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৮ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন।

বাণিজ্যমন্ত্রী হিসেবে তিনি ১০ ডিসেম্বর ১৯৮৮ থেকে ২ মে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে তিনি ৩ মে ১৯৯০ থেকে ৩১ জুলাই ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি শিল্পমন্ত্রী হিসেবে ৪ আগস্ট ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "জামালপুর– ১ আসনে জাতীয় পার্টির একক প্রার্থী এমএ সাত্তার"। বাংলা ট্রিবিউন। ১৯ নভেম্বর ২০১৮। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২০।
  2. 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  4. ↑ "আ. লীগে 'আজাদ বনাম আজাদ', বিএনপিতে তিন"। দৈনিক কালের কণ্ঠ। ২৮ জানুয়ারি ২০১৮। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।