বিষয়বস্তুতে চলুন

সৈয়দ মঞ্জুর এলাহী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ মঞ্জুর এলাহী
জন্ম (1942-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৪২ (বয়স ৮৪)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়

সৈয়দ মঞ্জুর এলাহী (২৬ ফেব্রুয়ারি ১৯৪২- ১২ মার্চ ২০২৫) একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এপেক্স গ্রুপের চেয়ারম্যান। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসেবে পরিচিত।[]

পেশাগত বৈশিষ্ট্য

[সম্পাদনা]

মনজুর এলাহী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে পূর্ব পাকিস্তান টোব্যাকোতে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি নিজের ট্যানারি ব্যবসা শুরু করার জন্য লাভজনক কাজটি ছেড়ে গেছেন। ১৯৯৬ সালে তিনি নির্বাচনকালীন বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন।[]সৈয়দ মঞ্জুর এলাহী বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করলেও দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে তিনি চামড়া ব্যবসার সাথে যুক্ত হন। এর অনেক বছর পর তিনি অ্যাপেক্স ফুটওয়্যার চালু করেন।

তিনি ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারে সৈয়দ মঞ্জুর এলাহী যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০২৫ সালের ১২ মার্চ বুধবার সিঙ্গাপুর একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Archived copy"। ৩০ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৩{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  2. "Open new avenues for jobs"দ্য ডেইলি স্টার। ৫ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৬
  3. "Syed Manzur Elahi passes away at 83"The Business Standard (ইংরেজি ভাষায়)। ১২ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫