বিষয়বস্তুতে চলুন

নাইজারীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাইজারীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬১; ৬৫ বছর আগে (1961)[]
সদর দপ্তরনিয়ামে, নাইজার
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৫
সভাপতিনাইজার হামিদু জিবরিলা
সহ-সভাপতি
  • নাইজার আমাদু হাদারি
  • নাইজার ইব্রাহিম সানি
ওয়েবসাইটwww.fenifoot.ne

নাইজারীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Nigerienne de Football, ইংরেজি: Nigerien Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেনিফুট নামে পরিচিত) হচ্ছে নাইজারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর নাইজারের রাজধানী নিয়ামেতে অবস্থিত।

এই সংস্থাটি নাইজারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে নাইজার প্রিমিয়ার লীগ, নাইজার কাপ এবং নাইজার সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে নাইজারীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন হামিদু জিবরিলা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সিলিমানে।

কর্মকর্তা

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিহামিদু জিবরিলা
সহ-সভাপতিআমাদু হাদারি
ইব্রাহিম সানি
সাধারণ সম্পাদকমোহাম্মদ সিলিমানে
কোষাধ্যক্ষআব্দেল আবুবাকারি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআলহুসেইনি সাগায়েরে
প্রযুক্তিগত পরিচালক
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)
জাতীয় দলের কোচ (নারী)আলি মামাদু
রেফারি সমন্বয়কারীবুরেইমা আত্তামা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]