বিষয়বস্তুতে চলুন

গিনি-বিসাউ ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গিনি-বিসাউ ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৭৪; ৫২ বছর আগে (1974)[]
সদর দপ্তরবিসাউ, গিনি-বিসাউ
ফিফা অধিভুক্তি১৯৮৬[]
ক্যাফ অধিভুক্তি১৯৮৬
সভাপতিনেই
সহ-সভাপতি
  • গিনি-বিসাউ কিকালা বালদে
  • গিনি-বিসাউ ইনুম এম্বালো
  • গিনি-বিসাউ সেলেস্তিনো লোপেস
  • গিনি-বিসাউ বনিফাসিও সানহা
  • গিনি-বিসাউ হোয়াজিনিয়ো মেন্দেস

গিনি-বিসাউ ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação de Futebol da Guiné-Bissau, ইংরেজি: Football Federation of Guinea-Bissau; এছাড়াও সংক্ষেপে এফএফজিবি নামে পরিচিত) হচ্ছে গিনি-বিসাউয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গিনি-বিসাউয়ের রাজধানী বিসাউয়ে অবস্থিত।

এই সংস্থাটি গিনি-বিসাউয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে গিনি-বিসাউ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং গিনি-বিসাউ জাতীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে গিনি-বিসাউ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ভির্জিনিয়া মেন্দেস দা ক্রুজ।

কর্মকর্তা

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতি
সহ-সভাপতিকিকালা বালদে
ইনুম এম্বালো
সেলেস্তিনো লোপেস
বনিফাসিও সানহা
হোয়াজিনিয়ো মেন্দেস
সাধারণ সম্পাদকভির্জিনিয়া মেন্দেস দা ক্রুজ
কোষাধ্যক্ষভির্জিনিয়া মেন্দেস দা ক্রুজ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকজোয়াও মান্তেইগাস
প্রযুক্তিগত পরিচালকজেরোনিমো মেন্দেস
ফুটসাল সমন্বয়কারীমার্সেলিনো আইরেস
জাতীয় দলের কোচ (পুরুষ)বাসিরো কান্দে
জাতীয় দলের কোচ (নারী)সিদিকো কেতা
রেফারি সমন্বয়কারীআন্তোনিও মেন্দেস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:গিনি-বিসাউ-এ ফুটবল টেমপ্লেট:গিনি-বিসাউ ফুটবল ফেডারেশন