বিষয়বস্তুতে চলুন

উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯২৪; ১০২ বছর আগে (1924)[]
সদর দপ্তরকাম্পালা, উগান্ডা
ফিফা অধিভুক্তি১৯৬০[]
ক্যাফ অধিভুক্তি১৯৬১[]
সভাপতিউগান্ডা মোসেস মাগোগো
সহ-সভাপতিউগান্ডা জাস্টাস মুগিশা
ওয়েবসাইটwww.fufa.co.ug

উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Federation of Uganda Football Associations; এছাড়াও সংক্ষেপে এফইউএফএ নামে পরিচিত) হচ্ছে উগান্ডার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৭ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে।[][] এই সংস্থার সদর দপ্তর উগান্ডাের রাজধানী কাম্পালায় অবস্থিত।

এই সংস্থাটি উগান্ডার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে উগান্ডা প্রিমিয়ার লীগ, এফইউএফএ বিগ লীগ, উগান্ডা কাপ এবং উগান্ডা সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মোসেস মাগোগো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওয়াটসন এডগার সুবি।

কর্মকর্তা

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিমোসেস মাগোগো
সহ-সভাপতিজাস্টাস মুগিশা
সাধারণ সম্পাদকওয়াটসন এডগার সুবি
কোষাধ্যক্ষডেকোলাস কিজা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকআহমেদ হুসেইন
প্রযুক্তিগত পরিচালকআলি মোয়েবে
ফুটসাল সমন্বয়কারীসামুয়েল মপিমা
জাতীয় দলের কোচ (পুরুষ)জনি ম্যাককিনস্ট্রি
জাতীয় দলের কোচ (নারী)ফারিদাহ বুলেগা
রেফারি সমন্বয়কারীজন ক্রিজেস্টম কালিবালা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009, CAF Correspondence 13 March 1961
  3. "Uganda"FIFA। ৩০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৩
  4. "Uganda"CAF। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:উগান্ডা-এ ফুটবল টেমপ্লেট:উগান্ডা ফুটবল অ্যাসোসিয়েশন