বিষয়বস্তুতে চলুন

বুর্কিনাবি ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুর্কিনাবি ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫৯; ৬৭ বছর আগে (1959)[]
সদর দপ্তরওয়াগাদুগু, বুর্কিনা ফাসো
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৪
সভাপতিবুর্কিনা ফাসো সিতা সাঙ্গারে
সহ-সভাপতিবুর্কিনা ফাসো আভুগো তিয়া
ওয়েবসাইটwww.fasofoot.org

বুর্কিনাবি ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Burkinabé de Football, ইংরেজি: Burkinabé Football Federation; এছাড়াও সংক্ষেপে এফবিএফ নামে পরিচিত) হচ্ছে বুর্কিনা ফাসোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুে অবস্থিত।

এই সংস্থাটি বুর্কিনা ফাসোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বুর্কিনাবি প্রিমিয়ার লীগ, কুপ দো ফাসো এবং বুর্কিনাবি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বুর্কিনাবি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সিতা সাঙ্গারে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বুবাকার ইয়াগো।

কর্মকর্তা

[সম্পাদনা]
১৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিসিতা সাঙ্গারে
সহ-সভাপতিআভুগো তিয়া
সাধারণ সম্পাদকবুবাকার ইয়াগো
কোষাধ্যক্ষইদ্রিসা কাফান্দো
মামাদু ত্রাওরে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকগাব্রিয়েল নাকুলমা
প্রযুক্তিগত পরিচালকওস্মান সাভাদোগো
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)কামু মালো
জাতীয় দলের কোচ (নারী)আদামা দেম্বেলে
রেফারি সমন্বয়কারীডেভিড ইয়ামেওগো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]