বিষয়বস্তুতে চলুন

সেনেগালীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেনেগালীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৫ বছর আগে (1960)[]
সদর দপ্তরডাকার, সেনেগাল
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৩
সভাপতিসেনেগাল ওগুস্তিয়্যাঁ সেঙ্গোর
সহ-সভাপতিসেনেগাল সায়ের সেক
ওয়েবসাইটwww.fsfoot.sn

সেনেগালীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Sénégalaise de Football, ইংরেজি: Senegalese Football Federation; এছাড়াও সংক্ষেপে এসএফএফ নামে পরিচিত) হচ্ছে সেনেগালের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত।

এই সংস্থাটি সেনেগালের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সেনেগাল প্রিমিয়ার লীগ, সেনেগাল এফএ কাপ, সেনেগালীয় লীগ কাপ এবং সেনেগালীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সেনেগালীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ওগুস্তিয়্যাঁ সেঙ্গোর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ভিক্তর সিসে।

কর্মকর্তা

[সম্পাদনা]
২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিওগুস্তিয়্যাঁ সেঙ্গোর
সহ-সভাপতিসায়ের সেক
সাধারণ সম্পাদকভিক্তর সিসে
কোষাধ্যক্ষআবুবাকার এসওয়াই
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালককুম্বা ফাল
প্রযুক্তিগত পরিচালকমায়াসিন মার
ফুটসাল সমন্বয়কারীআমাদু দিওপ
জাতীয় দলের কোচ (পুরুষ)আলিউ সিসে
জাতীয় দলের কোচ (নারী)সিদাতে সার
রেফারি সমন্বয়কারীমামাদু এনদিয়ায়ে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]