বিষয়বস্তুতে চলুন

আইভোরীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইভোরীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬০; ৬৫ বছর আগে (1960)[]
সদর দপ্তরআবিজান, কোত দিভোয়ার
ফিফা অধিভুক্তি১৯৬৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৫
সভাপতিকোত দিভোয়ার আউগুস্তিন সিদি দিয়ালো
সহ-সভাপতিকোত দিভোয়ার সরি দিয়াবাতে
ওয়েবসাইটwww.fifciv.com

আইভোরীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Ivoirienne de Football, ইংরেজি: Ivorian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফআইএফ নামে পরিচিত) হচ্ছে কোত দিভোয়ারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোত দিভোয়ারের বৃহত্তম শহর আবিজানে অবস্থিত।

এই সংস্থাটি কোত দিভোয়ারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লীগ ১, লীগ ২ এবং কোত দিভোয়ার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আইভোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আউগুস্তিন সিদি দিয়ালো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এতিয়াসে সাম।

কর্মকর্তা

[সম্পাদনা]
২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিআউগুস্তিন সিদি দিয়ালো
সহ-সভাপতিসরি দিয়াবাতে
সাধারণ সম্পাদকএতিয়াসে সাম
কোষাধ্যক্ষপাস্কাল আবিনান
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকবের্তে আদু
প্রযুক্তিগত পরিচালকতিয়েগবে কোনে
ফুটসাল সমন্বয়কারীদোরে উইলিয়ামস
জাতীয় দলের কোচ (পুরুষ)পাত্রিস বমেলে
জাতীয় দলের কোচ (নারী)ক্লেমঁতিন তুরে
রেফারি সমন্বয়কারীনুমান্দিয়েজ দুয়ে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]