বিষয়বস্তুতে চলুন

ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫৯; ৬৭ বছর আগে (1959)[]
সদর দপ্তরইয়াওনডে, ক্যামেরুন
ফিফা অধিভুক্তি১৯৬২[]
ক্যাফ অধিভুক্তি১৯৬৩
সভাপতিক্যামেরুন এম্বম্বো এনচুয়াহ
সহ-সভাপতিক্যামেরুন আবুবকর কোনাতে
ওয়েবসাইটfecafoot-officiel.com

ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Camerounaise de Football, ইংরেজি: Cameroonian Football Federation; এছাড়াও সংক্ষেপে সিএফএফ নামে পরিচিত) হচ্ছে ক্যামেরুনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ক্যামেরুনের রাজধানী ইয়াওনডেতে অবস্থিত।

এই সংস্থাটি ক্যামেরুনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এলিট ওয়ান, এলিট টু এবং ক্যামেরুনীয় কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ক্যামেরুনীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এম্বম্বো এনচুয়াহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বেঞ্জামিন বানলক।

কর্মকর্তা

[সম্পাদনা]
২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিএম্বম্বো এনচুয়াহ
সহ-সভাপতিআবুবকর কোনাতে
সাধারণ সম্পাদকবেঞ্জামিন বানলক
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকলরেন্স ফতসো
প্রযুক্তিগত পরিচালকজোসেফ সের্গ নোয়াহ
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)টনি কন্সেইকাও
জাতীয় দলের কোচ (নারী)অ্যালেন জেওম্ফা
রেফারি সমন্বয়কারীডিভাইন ইভেহে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]