বিষয়বস্তুতে চলুন

জিবুতীয় ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিবুতীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৭৯; ৪৭ বছর আগে (1979)[]
সদর দপ্তরজিবুতি, জিবুতি
ফিফা অধিভুক্তি১৯৯৪[]
ক্যাফ অধিভুক্তি১৯৯৪
সভাপতিজিবুতি সুলাইমান হাসান ওয়াবেরি
সহ-সভাপতিজিবুতি মুহাম্মদ ইউনিস
ওয়েবসাইটwww.fdf.dj

জিবুতীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Djiboutienne de Football, ইংরেজি: Djiboutian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফডিএফ নামে পরিচিত) হচ্ছে জিবুতির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৫ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জিবুতির রাজধানী জিবুতিতে অবস্থিত।

এই সংস্থাটি জিবুতির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিবুতি প্রিমিয়ার লীগ, জিবুতি কাপ এবং জিবুতি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জিবুতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন সুলাইমান হাসান ওয়াবেরি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইউসুফ আহমেদ।

কর্মকর্তা

[সম্পাদনা]
২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিসুলাইমান হাসান ওয়াবেরি
সহ-সভাপতিমুহাম্মদ ইউনিস
সাধারণ সম্পাদকইউসুফ আহমেদ
কোষাধ্যক্ষহাররিদ মুহাম্মদ আলি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালকইয়ান দানিয়েলু
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)জুলিয়েন মেত্তে
জাতীয় দলের কোচ (নারী)সারাহ এমবারেক
রেফারি সমন্বয়কারীআদে রবলেহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০

বহিঃসংযোগ

[সম্পাদনা]