দুবাগ ইউনিয়ন
| দুবাগ | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে দুবাগ ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৫৩′৩.৯৯৮″ উত্তর ৯২°১৩′৫.৯৯৯″ পূর্ব / ২৪.৮৮৪৪৪৩৮৯° উত্তর ৯২.২১৮৩৩৩০৬° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | সিলেট জেলা |
| উপজেলা | বিয়ানীবাজার উপজেলা |
| আয়তন | |
| • মোট | ২,৫৫৪ হেক্টর (৬,৩১২ একর) |
| জনসংখ্যা | |
| • মোট | ২২,২০৩ |
| • জনঘনত্ব | ৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ১৭ ৩৪ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দুবাগ ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী বৃহত্তম একটি ইউনিয়ন।
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]বিয়ানী বাজার উপজেলা হতে ৩নং দুবাগ ইউনিয়ন পরিষদের দুরত্ব ১০ কি:মি:। [১]
ইতিহাস
[সম্পাদনা]এ এলাকার একটি প্রধান বাজার ‘দুবাগ বাজার’ । এ বাজারে দুবাগ ইউনিয়নের মানুষ তথা তৎকালীন ভারতের আসাম রাজ্যের একাংশের মানুষ কেনাকাটা করতো। এ ইউনিয়নের মানুষ মুক্তিযোদ্ধেও অসামান্য অবদান রেখে গেছেন। ইউনিয়নের সক্রিয় মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৬জন। এর মধ্যে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৪জন। এই ইউনিয়নের পূর্ব পাশ ঘেঁষে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তও রয়েছে। সীমান্ত ঘেঁষা ৩টি গ্রাম হলো বৃহত্তর গজুকাটা, বড়গ্রাম ও কোনাগ্রাম (সুতারকান্দি)। এছাড়াও এখানে একটি আন্তর্জাতিক শুল্ক স্থল বন্দরও রয়েছে 'শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর'।
গ্রাম ও ওয়ার্ড সমূহ
[সম্পাদনা]➡️ ১নং ওয়ার্ড:- চরিয়া দক্ষিণ।
➡️ ২নং ওয়ার্ড:- চরিয়া উত্তর, পাঞ্জিপুরী।
➡️ ৩নং ওয়ার্ড:- খাড়াভরা, মইয়াখালী।
➡️ ৪নং ওয়ার্ড:-গজুকাটা, হাজরাপাড়া।
➡️ ৫নং ওয়ার্ড:- গয়লাপুর, কোনাগ্রাম, বড়গ্রাম।
➡️ ৬নং ওয়ার্ড:-সিলেটিপাড়া, বাঙ্গালহুদা।
➡️ ৭নং ওয়ার্ড:-নয়াদুবাগ
➡️ ৮নং ওয়ার্ড :- দক্ষিণ দুবাগ, উত্তর দুবাগ
➡️ ৯নং ওয়ার্ড:- মেওয়া
Writer Name & address: (Abul Hasem)
Bangalhuda, Shadimapur-3175, Beanibazar, Sylhet, Bangladesh.
আয়তন ও জনসংখ্যা
[সম্পাদনা]আয়তনঃ- ১৬ বর্গ কি. মি.। লোকসংখ্যাঃ মোট -২৮,১৬৩ জন। পুরুষ: ১৪,১২০ জন, মহিলা: ১৪,০৪৩ জন। [১]
শিক্ষা
[সম্পাদনা]শিক্ষার হার- ৬৪%। [১]
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৪টি
- রেজি: প্রাথমিক বিদ্যালয় ১টি
- স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয় ৩টি
- স্বল্পব্যয়ী ১টি
- মাধ্যমিক বিদ্যালয় ৪টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি
- কে.জি.স্কুল ২টি
- মাদ্রাসা ৪টি
- জামে মসজিদ ৪৬টি
- সার্বজনীন কালীবাড়ী মন্দির ১টি
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- সুতারকান্দি স্থল বন্দর।
- দুবাগ সেতু। (দুবাগ বাজারের পশ্চিমাংশ ও চরিয়া দক্ষিন) গ্রামের মধ্য দিয়ে অতিবাহিত কুশিয়ারা নদীর উপর নির্মিত দুবাগ সেতু। যা শেওলা সেতু নামে অধিক পরিচিত।
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান- জালাল আহমদ [১]
| ক্রম নং | চেয়ারম্যানের নাম | ঠিকানা | সময়কাল |
|---|---|---|---|
| ০১ | আব্দুল খালিক চৌধুরী | মেওয়া | |
| ০২ | ইলিয়াছ আলী | গজুকাটা | |
| ০৩ | ইলিয়াছ আলী | গজুকাটা | |
| ০৪ | শহিদুর রহমান চৌধুরী | সিলেটিপাড়া | ১-১-১৯৮৪ থেকে ২২-৭-১৯৮৮ |
| ০৫ | শহিদুর রহমান চৌধুরী | সিলেটিপাড়া | ২৩-৭-১৯৮৮ থেকে ৬-৫-১৯৯২ |
| ০৬ | ওমর ফারুক | গজুকাটা | ৭-৫-১৯৯২ থেকে ১১-২-১৯৯৮ |
| ০৭ | ওমর ফারুক | গজুকাটা | ১২-২-১৯৯৮ থেকে ৪-৪-২০০৩ |
| ০৮ | নাজিম উদ্দিন | মেওয়া | ৫-৪-২০০৩ থেকে ১১-৮-২০১১ |
| ০৯ | আব্দুস ছালাম | নয়া দুবাগ | ১১-৮-২০১১ থেকে ১৭-০৮-২০১৬ |
| ১০ | আব্দুস ছালাম | নয়াদুবাগ | ১৮-০৮-২০১১ থেকে ০১-০২-২০২২ |
| ১১ | জালাল আহমদ | সিলেটিপাড়া | ০১-০২-২০২২ থেকে বর্তমান |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "এক নজরে দুবাগ ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯।
