টুলটিকর ইউনিয়ন
| টুলটিকর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে টুলটিকর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৪°৫৩′৫৩.৯৯৯″ উত্তর ৯১°৫৪′৩৮.০০২″ পূর্ব / ২৪.৮৯৮৩৩৩০৬° উত্তর ৯১.৯১০৫৫৬১১° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | সিলেট বিভাগ |
| জেলা | সিলেট জেলা |
| উপজেলা | সিলেট সদর উপজেলা |
| আয়তন | |
| • মোট | ১,১০৪ হেক্টর (২,৭২৭ একর) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ২৬,৯০৩ |
| • জনঘনত্ব | ২,৪০০/বর্গকিমি (৬,৩০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৬২ ৯৫ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
টুলটিকর ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।[১]
অবস্থান ও সীমানা
[সম্পাদনা]ইতিহাস
[সম্পাদনা]সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন র এর এলাকা।
সিলেট প্রাচীনতম গ্ৰাম ছিলো টুলটিকর। যা কালের বিবর্তনে একসময় সিলেটের শহরের সবচেয়ে কাছের আর সমৃদ্ধ ইউনিয়ন ছিলো । যার আওতাধীন এলাকাগুলো প্রথমে পৌরসভা তে অন্তভূক্তি ঘটে ,
তারপর আরো কিছু এলাকা সিলেট সিটি তে আর এখন
৫নং টুলটিকর ইউনিয়ন ইতিহাসের অংশ মাএ ।
শুধু তাই নয় ১৯৮০ সালের দিকে দেশে ২য় বৃহতম ইউনিয়নের মর্যাদা ছিলো এই গ্ৰামের নামে ।
টুলটিকর ধারন করত সিলেটের বিশাল এক এলাকা ,
এমনকি মাএ কয়েক দশক আগে আম্বরখানা খানা থেকে টিলাগড় হয়ে উপশহর মেন্দিবাগ সোবানীঘাট পর্যন্ত বিস্তৃত ছিলো ।
মূল টুলটিকর এলাকাটির এক অংশ সিলেট পৌরসভার বিলুপ্তির আগে ১১ নং ওয়ার্ডের আওতাধীন ছিলো ।
এর পর সিলেট সিটি কর্পোরেশন গঠনের পর একাংশ ১৯,২০,২১,২২,২৩,ও ২৪ নং ওয়ার্ডের অংশ হলেও অবশিষ্ট বাকি অন্য অংশ টি তার স্বকীয়তা বজায় রেখে ইউনিয়ন এ থেকে যায় । গত বছর সিলেট সিটি কর্পোরেশন তার সীমানা বৃদ্ধি করায় প্রায় পুরো ইউনিয়ন এখন সিটির আওতাভুক্ত, তাই ঐতিহাসিক এই ইউনিয়নটির বিলুপ্তির ঘটেছে ।[২]
গত প্রায় শতবছর থেকে এই জনপদটি শহরতলীর মতোই ছিলো , যা এখন শহরের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ ।
ঐতিহাসিকদের মতে সিলেটর পূর্ব পাশের সুরমা নদীর কোলঘেঁষে কিছুটা টিলা বা উঁচু ভূমি আর বাকিটা বিস্তৃর্ণ ফাঁকা মাঠ ছিলো এই টুলটিকরে ।
গত শতাব্দীর শেষের দিকেও এর মূল রাস্তার দুধারের পূর্বপাশে #বড়_হাওর আর পশ্চিম পাশ্বে #হাজীর_হাওর ছিলো । প্রায় ৮০ দশকের দিকে থেকে পশ্চিম দিকের হাওর ভরাট হয়ে শহরের অভিজাত এলাকা #উপশহর গড়ে উঠে ।
অন্যদিকে পূর্ব পাশের বড় হাওরে বিভিন্ন আবাসিক প্রকল্প গড়ে উঠছে।
বিভিন্ন বই, পুঁথি আর ঐতিহাসিকদের মতে এখানে বসতি ছিলো সিলেটের আসা আরব বনিকদের ।
আজ থেকে প্রায় ৮০০শত বছর আগে ১২শ সালের শেষের দিকে এখানে বসতি স্থাপন করেন একদল মুসলিম আরব বনিক , যাদের কয়েকজন এই নিরিবিলি গ্ৰাম আর সুন্দর মফস্বল শহরটি তে স্থায়ীভাবে ঠিকানা খুঁজে নিতে এই টুলটিকর কে ই বেছে নেন।
যার ফলে এই টুলটিকর গ্ৰামটি হয়ে যায় #সিলেটের_প্রথম_মুসলমানের_এলাকা ।
সিলেট অঞ্চলের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিন (রহ.) এর বসতি , আধ্যাত্মিক প্রভাব ও প্রচার কাজের কেন্দ্র ছিল টুলটিকর এলাকা।
সিলেটের মুসলিম সভ্যতার প্রসারে টুলটিকরের ভূমিকা অনস্বীকার্য। এটি এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
সিলেট অঞ্চলটি প্রাচীনকাল থেকেই জনবসতিপূর্ণ ছিল। চীনা পরিব্রাজক #হিউয়েন_সাঙের ৬৪০ খ্রিস্টাব্দের ভ্রমণ বিবরণীতেও এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায় ।
ঐতিহাসিক ও সাহিত্যিক সূত্রে জানা যায়, শ্রীহট্ট ছিল এই অঞ্চলের প্রাচীন নাম এবং এটি একটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
আসাম আর বাংলার মিলন মুখ বা সন্ধি মেলাতে এই সিলেট । এটি কখনো আসামের আবার কখনও বাংলার অংশ ছিলো ।
চলবে..)
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]হযরত শাহপরান (র.) থানা
শিক্ষার হার
[সম্পাদনা]৯৫%
শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]
এম.সি. কলেজ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ইঞ্জিনিয়ারিং কলেজ
বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়
হাজী মোহাম্মদ সফিক উচ্চ বিদ্যালয়
আব্দুস সবুর মল্লিক জামেয়া করীমিয়া মহিলা মাদ্রাসা
দর্শনীয় স্থান
[সম্পাদনা]গাজী বুরহান উদ্দিন র: মাজার
এম সি কলেজ
এমসি কলেজ হোস্টেলে
এমসি কলেজে খেলার মাঠ
কুশিঘাট নদীর পাড়
টুলটিকর জামে মসজিদ
আলুতল
টিলাগড় ইকোপার্ক
বধ্যভূমি
মিরাপাড়া এভারগ্রিন সিটি
কাশ ফুল বাগান
সৈয়দবাড়ি
মউলত খানা
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
[সম্পাদনা]গাজী সৈয়দ বুরহান উদ্দিন (র:)- সৈয়দ মজহর হোসেন মাষ্টার
- সৈয়দ আকমল হোসেন
- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মুতিচান
- বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া
- ডাক্তার এম এ গফুর
- হাজি মোহাম্মদ সফিক
- সৈয়দ শরিফুল হোসেন
- হাজি আব্দুল করিম
- মনির মিয়া
জনপ্রতিনিধি
[সম্পাদনা]বর্তমান চেয়ারম্যান
[সম্পাদনা]চেয়ারম্যানগণের তালিকা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টুলটিকর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Alim, Syed Imam Hussain (আগস্ট ২০২৫)। "টুলটিকর এর ইতিহাস"।
{{ওয়েব উদ্ধৃতি}}:|url=অনুপস্থিত বা খালি (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
