বিষয়বস্তুতে চলুন

বস্তির রানী সুরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বস্তির রানী সুরিয়া
বস্তির রানী সুরিয়া চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকমনোয়ার হোসেন ডিপজল
রচয়িতাযোশেফ শতাব্দী (সংলাপ)
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারমনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
চিত্রগ্রাহকলাল মোহাম্মদ
সম্পাদকআমজাদ হোসেন
পরিবেশকপপি ফিল্মস
মুক্তি১৫ নভেম্বর ২০০৪
স্থিতিকাল২ ঘন্টা ১৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৮০ লাখ

বস্তির রানী সুরিয়া হচ্ছে ২০০৪ সালের একটি বাংলাদেশী অপরাধধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন মনতাজুর রহমান আকবর এবং কাহিনী ও প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাদিকা পারভিন পপি, ডিপজলমিশা সওদাগর[][] ২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[] তবে ছবিটি বক্সঅফিসে ব্যবস্যাসফল হয়।

কাহিনী সংক্ষেপ

[সম্পাদনা]

গ্রামের এক মোড়লের লম্পট ছেলের দ্বারা তরুণী বয়সেই ধর্ষিতা হয় সুরিয়া (পপি)। সাথে সাথে সেই ছেলেটিকে আখ দিয়ে খুন করে ও পালিয়ে শহরে চলে আসে। শহরে এসে সুরিয়া মেয়েদের অধিকার রক্ষার জন্য নারী গ্যাং গঠন করেন। শহরের কোথাও কোনো নারী বিপদে পড়লে তারা সেখানে গিয়ে তাকে সাহায্য করে।

মিশকাতুর রহমান (শাকিব খান) চাকরির সন্ধানে শহরে আসে এবং সুরিয়ার সঙ্গে দেখা হয়। প্রথম দেখাতেই সুরিয়ার মিশকাতকে ভালো লাগতে শুরু করে এবং পরে তাকে ভালোবেসে ফেলে। মিশকাতও ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করে। এরপর তারা দু’জনে মিলে সমাজের অন্যায় দূর করে শান্তি ফিরিয়ে আনার কাজে একসঙ্গে যুক্ত হয়।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

এই চলচ্চিত্রে ৬ টি গান ব্যবহার করা হয়েছে। গানের তালিকা নিম্নে:

১) কি সুন্দর মাশাআল্লাহ তুই যেন হাই রসগোল্লা

২) ও লাভার বয় তোমার কিসের ভয়

৩) বন্ধু কি করিলা, আমায় জাদু করিলা

৪) আমি স্যাটিসফাই যদি না হয়

৫) করবো রে করবো দুজনে করবো

৬) এসো না ভালোবাসো না আরো বুকে জরিয়ে

পর্যালোচনা

[সম্পাদনা]

২০০৫ সালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এই সিনেমার সনদ স্থায়ীভাবে বাতিল করে ও পুরো বাংলাদেশে এর প্রদর্শন নিষিদ্ধ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ঢালিউডে নারী প্রধান ১০ ছবি"জাগো নিউজ২৪। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮
  2. "পপির একশন মুভি// বস্তির রানি সুরাইয়া//"। ইউটিউব। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  3. 1 2 "স্থায়ীভাবে বাতিলকৃত চলচ্চিত্রসমূহ"। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  4. মিশা সওদাগরের পোস্টে চরিত্র তথ্য

বহিঃসংযোগ

[সম্পাদনা]