শিরিন শিলা
শিরিন শিলা | |
|---|---|
| জন্ম | শিরিন আক্তার ২৬ আগস্ট ১৯৯৬ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০১৪–বতর্মান |
| পরিচিতির কারণ | হিটম্যান (২০১৪-এর চলচ্চিত্র) |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
| দাম্পত্য সঙ্গী | আবিদুল মোহাইমিন সাজিল (বিবাহিত ২০২৪ - বর্তমান) [১] |
শিরিন আক্তার (জন্ম ২৬ আগস্ট ১৯৯৬) যিনি শিরিন শিলা নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। ২০১৪ সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।[২][৩]
কর্মজীবন
[সম্পাদনা]রূপালি পর্দায় আসার পূর্বে তিনি গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলা র মত টিভি নাটকে কাজ করেছেন।[৪][৫] ২০১৪ সালে রোযার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালি পর্দায় অভিষেক ঘটে।[৬][৭] চলচ্চিত্রটির জন্য তিনি 'সেরা নবীন অভিনয়শিল্পী' বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১৪ সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়।[৮] ২০১৬ সালের ১৮ মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও ২ এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়।[৮][৯][১০]
অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন।[১১][১২] এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন।[১৩][১৪][১৫]
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শিরিন শীলা তার ফেসবুক অ্যাকাউন্টে ‘‘কিসের এত আন্দোলন, সুখে থাকলে ভূতে কিলায়’’[১৬][১৭] এমন মন্তব্য করেন। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে এবং তিনি পোস্টটির কমেন্ট অপশন বন্ধ করে দেন। পরে ২০২৫ সালের ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানে অতিথি হিসেবে তার অংশগ্রহণ নিয়ে সমালোচনা শুরু হলে, কর্তৃপক্ষ অনুষ্ঠানটি প্রচার থেকে বিরত থাকে। [১৮][১৯][২০]
উল্লেখযোগ্য কাজগুলো
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | চরিত্র | সহ-শিল্পী | পরিচালক | টীকা |
|---|---|---|---|---|---|
| ২০১৪ | হিটম্যান | তারিন | জয় চৌধুরী, অপু বিশ্বাস, শাকিব খান | ওয়াজেদ আলী সুমন | প্রথম অভিনীত চলচ্চিত্র |
| ক্ষণিকের ভালোবাসা | জয় চৌধুরী, অধীর ইমরান, মিশা সওদাগর | মোহাম্মদ আবুল কাশেম মন্ডল | |||
| ২০১৬ | মিয়া বিবি রাজি | সুমিত সেনগুপ্ত, নিঝুম রুবিনা | শাহীন-সুমন | ||
| মন জানে না মনের ঠিকানা | ইরফান সাজ্জাদ, মৌসুমী, ফেরদৌস, পরিমনি, তানভীর, রাজ্জাক | মুশফিকুর রহমান গুলজার | |||
| ২০১৯ | বেগম জান | ইমন, নিশাত জেরিন অরিন | মোহাম্মদ আসলাম | ||
| ২০২৩ | ঘর ভাঙ্গা সংসার | ডিপজল, আঁচল | মনতাজুর রহমান আকবর | ||
| ২০২৪ | শেষ বাজি | সাইমন সাদিক | মেহেদী হাসান | [২১][২২] | |
| ডাইরেক্ট অ্যাটাক |
ইমন, আমিন খান, সাদিকা পারভিন পপি | রাজু চৌধুরী | |||
| এক কোটি টাকা |
বাপ্পী চৌধুরী | ছটকু আহমেদ | |||
| নদীর জলে শাপলা ভাসে |
তারামনবানু | আনিসুর রহমান মিলন | মেহেদী হাসান | ||
| বীরাঙ্গনা ৭১ |
শাহেদ শরীফ খান | ||||
| ফাইটার |
রোশান | মোহাম্মদ ইকবাল | |||
| ভালোবাসি তোমায় |
কায়েস আরজু | আনোয়ার শিকদার | |||
টেলিভিশন
[সম্পাদনা]- মুন্সী বাড়ী
- চান মিয়ার আংটি বদল[২৩]
- ইচ্ছে পূরণ
- ভালোবাসার নীল আঁচল
- পরীবানু[২৪][২৫]
- মাটি
- শেষে হলো দেখা
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|---|
| ২০১৪ | মেরিল-প্রথম আলো পুরস্কার | সেরা নবীন অভিনয়শিল্পী | হিটম্যান | মনোনীত | [২৬] |
| ২০২২ | বাবিসাস পুরস্কার | সেরা অভিনেত্রী | বেগম জান | বিজয়ী | [২৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Arts & Entertainment Desk (১১ অক্টোবর ২০২৪)। "Shirin Shila ties the knot in a private ceremony"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১১ জুন ২০১৫)। "শিলার সামনে এখন শুধুই চলচ্চিত্র"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "শিরিন শিলা (Shirin Shila) - বাংলা মুভি ডেটাবেজ | BMDbবাংলা মুভি ডেটাবেজ"। bmdb.com.bd। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Shirin Shila has her hands full with films"। The Independent। ৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "Shirin Shila has her hands full with films"। The Asian Age। ৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "শিরিন শিলার লাইফস্টাইল"। জাগোনিউজ২৪.কম। ৪ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "ভক্তদের আয়োজন দেখে কাঁদলেন নায়িকা"। এনটিভি। ২৯ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "অনেক বেশি আশাবাদী: শিরিন শিলা"। প্রথম আলো। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সুমিত ও শিরিন শিলার 'মিয়া বিবি রাজি'"। এনটিভি। ১৭ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১ এপ্রিল মুক্তি পাচ্ছে 'মন জানে না মনের ঠিকানা'"। জনকণ্ঠ। ১ এপ্রিল ২০১৬। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "আবারও মডেল হলেন শিরিন শিলা"। এনটিভি। ২৫ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নতুন বিজ্ঞাপনে শিরিন শিলা"। ভোরের কাগজ। ৩০ মার্চ ২০১৬। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "আসিফের নায়িকা শিরিন শিলা"। জনকণ্ঠ। ১৫ আগস্ট ২০১৮। ২১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "আসিফের বিপরীতে শিরিন শিলা"। রাইজিংবিডি.কম। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "আসিফের নায়িকা এবার শিরিন শিলা"। জাগোনিউজ২৪.কম। ১৫ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ "বিতর্কিত পোস্ট, শিরিন শিলার কারণে বাতিল হলো বিটিভির অনুষ্ঠান"। কালের কণ্ঠ। ১৪ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।
- ↑ "বিতর্কিত পোস্টের কারণে বিটিভির অনুষ্ঠান থেকে বাদ পড়লেন শিরিন শীলা"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।
- ↑ "বিতর্কিত মন্তব্যের জেরে বাতিল শিরিন শিলার বিটিভি অনুষ্ঠান"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।
- ↑ "সমালোচিত পোস্টে বিপাকে শিরিন শীলা, বাতিল বিটিভি অনুষ্ঠান"। আরটিভি। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।
- ↑ "শিরিন শিলার বিতর্কিত মন্তব্য, বাতিল বিটিভির অনুষ্ঠান"। শেয়ার নিউজ২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৫।
- ↑ Dhakatimes24.com। "শিরিন শিলার 'শেষ বাজি'"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "শিরীন শিলার শেষ বাজি"। Protidiner Bangladesh। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৩।
- ↑ "জাহিদ হাসানের নায়িকা শিরিন শিলা"। দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "পরি হয়ে আসছেন চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা"। The Daily Ittefaq। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "পরিবানু হয়ে আসছেন শিরিন শিলা"। www.kalerkantho.com। ২৮ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪।
- ↑ "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"। প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। ২২ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯।
- ↑ Center, Barta (২৪ জানুয়ারি ২০২২)। "অভিনেত্রী শিরিন শিলার বছরের প্রথম অর্জন বাবিসাস অ্যাওয়ার্ড"। বার্তা সেন্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শিরিন শিলা (ইংরেজি)