চাঁদখানা ইউনিয়ন
অবয়ব
| চাঁদখানা | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: চাদখানা ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | নীলফামারী জেলা |
| উপজেলা | কিশোরগঞ্জ উপজেলা |
| আসন | নীলফামারী-৪ |
| আয়তন[১] | |
| • মোট | ২৩.১ বর্গকিমি (৮.৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
| • মোট | ২৬,২৫৬ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৭.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
চাদখানা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৭৩.৪৫.৩৪।[২]
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]কিশোরগঞ্জ উপজেলা সদর হতে দক্ষিণ দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৭০১ একর বা ২৩.১ বর্গকিলোমিটার।
হাট সমূহ
[সম্পাদনা]- ছকির বাজার (আগে ছিলো সেটি নয়া হাট নামে পরিচিত)
- পারের হাট
- বুড়ির হাট
- হাজীর হাট
- কেল্যাবাড়ি হাট
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]চাদখানা ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
- চাঁদখানা
- ডোঙ্গা
- মুষা
- দক্ষিণ পুষণা
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাদখানা ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৬২৫৬ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৩৩০৭ জন এবং নারী হল ১২৯৪৯ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]চাদখানা ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৭.৫%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৪.৩% এবং পুরুষ শিক্ষার হার ৪০.৮%। এখানকার গুরুত্বপূর্ণ হাট ওশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
- চাঁদখানা উচ্চ বিদ্যালয়
- মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়
- মুষা পুষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিংগের গাড়ী প্রাথমিক স্কুল
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]চাদখানা ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।