বিষয়বস্তুতে চলুন

কাঁঠালী ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৮ নং কাঁঠালী
ইউনিয়ন
ডাকনাম: কাঁঠালী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাজলঢাকা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সংসদীয় আসননীলফামারী-৩
সরকার
  চেয়ারম্যানমোঃ সোহরাব হোসেন তুহিন
আয়তন[]
  মোট২১.৭১ বর্গকিমি (৮.৩৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
  মোট২৫,৪৫৩
  জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৩৮.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩৩০
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

কাঁঠালী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড হল ৫৫.৭৩.৩৬.৫৮।[]

ভৌগোলিক অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

জলঢাকা উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ২১.৭১ বর্গকিলোমিটার। এর উত্তরে গোলনাবালাগ্রাম ইউনিয়ন, পূর্বে জলঢাকা পৌরসভা, দক্ষিণে খুটামারা ইউনিয়ন এবং পশ্চিমে মীরগঞ্জ ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের কিয়দংশ দিয়ে বুল্লাই নদী প্রবাহিত হয়েছে।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

কাঁঠালী ইউনিয়ন ৪ টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

গ্রাম গুলো হলো:-

১. পূর্ব কাঁঠালী

২. পশ্চিম কাঁঠালী

৩. উত্তর দেশীবাই

৪. দক্ষিণ দেশীবাই

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঁঠালী ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৫৪৫৩ জন[], যার মধ্যে পুরুষ হল ১২৭৪৮ জন এবং নারী হল ১২৭০৫ জন।

শিক্ষা ও সংস্কৃতি

[সম্পাদনা]

কাঁঠালী ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৮.৮%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৫.৯% এবং পুরুষ শিক্ষার হার ৪১.৬%।

অর্থনীতি ও যোগাযোগ

[সম্পাদনা]

কাঁঠালী ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।


যোগাযোগ :

সড়ক পথে জেলা শহর থেকে এর দূরত্ব ১৬ কি.মি। আর উপজেলা শহর থেকে মাত্র ৫ কি.মি।

হাট- বাজার :

বিন্নাবাড়ী, নতুন হাট ও চৌধুরীরহাট।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Rangpur Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]