গোলনা ইউনিয়ন
| ৪ নং গোলনা | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: গোলনা ইউপি | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | নীলফামারী জেলা |
| উপজেলা | জলঢাকা উপজেলা |
| সংসদীয় আসন | নীলফামারী-৩ |
| আয়তন[১] | |
| • মোট | ৩০.৫ বর্গকিমি (১১.৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ২৬,৫২২ |
| • জনঘনত্ব | ৮৭০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৩৯.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৫৩৩০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
গোলনা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড হল ৫৫.৭৩.৩৬.৩৬।[২] নীলফামারী জেলার দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প বুড়ি তিস্তা ব্যারেজ এ ইউনিয়নে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]ভৌগোলিক অবস্থান ও আয়তন
[সম্পাদনা]জলঢাকা উপজেলা সদর হতে উত্তর - পশ্চিম দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৩০.৫ বর্গকিলোমিটার। এর উত্তরে ডিমলা উপজেলার ডিমলা সদর ও বালাপাড়া ইউনিয়ন, পূর্বে বালাগ্রাম ইউনিয়ন, দক্ষিণে কাঁঠালী ও মীরগঞ্জ ইউনিয়ন এবং পশ্চিমে ধর্মপাল ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের উত্তর সীমানা বরাবর উত্তর পশ্চিম হতে দক্ষিণ পূর্ব দিকে বুড়ি তিস্তা নদী বয়ে গেছে।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]গোলনা ইউনিয়ন ৪ টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।
গ্রামসমূহ হল —
১. চিড়াভিজা গোলনা
২. তালুক গোলনা
৩. খারিজা গোলনা
৪. কালীগঞ্জ গোলনা।
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোলনা ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৬৫২২ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৩৪৮৮ জন এবং নারী হল ১৩০৩৪ জন।
শিক্ষা ও সংস্কৃতি
[সম্পাদনা]গোলনা ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৩৯.৪%। তার মধ্যে নারী শিক্ষার হার ৩৫.৯% এবং পুরুষ শিক্ষার হার ৪২.৯%।
এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে :
১. চিড়াভিজা গোলনা দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়
২. খারিজা গোলনা দিঘীর পাড় বালিকা উচ্চ বিদ্যালয়
৩. গোলনা কালীগঞ্জ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়
৪. গোলনা শহীদ স্মৃতি কলেজ
৫. ভাদুরদরগা আউয়াল নজিয়া বিএম কলেজ।
অর্থনীতি ও যোগাযোগ
[সম্পাদনা]গোলনা ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। খণ্ড ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।