জলঢাকা উপজেলা
| জলঢাকা | |
|---|---|
| উপজেলা | |
মানচিত্রে জলঢাকা উপজেলা | |
| স্থানাঙ্ক: ২৬°১′১১″ উত্তর ৮৯°১′৩১″ পূর্ব / ২৬.০১৯৭২° উত্তর ৮৯.০২৫২৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | রংপুর বিভাগ |
| জেলা | নীলফামারী জেলা |
| সংসদীয় আসন | ১৪-নীলফামারী-৩ |
| সরকার | |
| • সংসদ সদস্য | মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (বাংলাদেশ জামায়াতে ইসলামী) |
| আয়তন | |
| • মোট | ৩০৩.৫০ বর্গকিমি (১১৭.১৮ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০২২)[১] | |
| • মোট | ৩,৮৬,৭৯০ |
| • জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৬৬.১৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৫৩৩০ |
| প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৩ ৩৬ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জলঢাকা বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা।
অবস্থান ও আয়তন
[সম্পাদনা]প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]
জলঢাকা উপজেলা ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত।
- উপজেলা পরিষদ
- পৌরসভা:
- ইউনিয়ন সমূহ:

ইতিহাস
[সম্পাদনা]ওয়ারেন হেস্টিংস এর ভারত শাসন আমলে আজকের এই উপজেলা পদ্ধতিকে অপরাধ দমনের লক্ষ্যে তৎকালীন থানা (পুলিশ স্টেশন) হিসেবে প্রবর্তন করা হয়। পরবর্তীতে অপরাধ দমনের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকাণ্ড এ থানা ঘিরে পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় এ দেশের থানাগুলিকে মানোন্নীত থানায় ও প্রশাসনিক বিকেন্দ্রীয় করনের প্রয়োজনে এবং উন্নয়নের সুফল জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৮৩ সালে উপজেলা পদ্ধতি চালু হয়। মূলত ১৪ মার্চ ১৯৮৩ তারিখ জলঢাকাকে প্রশাসনিক মানোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছর উপজেলা ঘোষিত হলেও জলঢাকার ইতিহাস অতি প্রাচীন। জলঢাকা আসামের কামরুপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো। আনুমানিক ৬ষ্ঠ অথবা ৭ম শতাব্দীতে কামরুপ রাজ্যের রাজা ভগদত্ত এ রাজ্য শাসন করতেন। কুচবিহারের জলঢাকা নামে একটি নদী ভুটান থেকে উৎপন্ন হয়ে এ উপজেলায় এসে তিস্তা নদীর মূল স্রোতধারায় বাহিত হত বলে নদীর নামে এ স্থানের নাম হয় জলঢাকা। আবার অনেকে মনে করেন স্থানটিতে তিস্তা ও করতোয়া নদীর মিলিত স্রোত প্রবাহিত ছিলো। জলে ঢাকা ছিল বলে নদী তার গতিপথ পরিবর্তন করলে জেগে উঠা স্থানটির নাম হয় জলঢাকা।[তথ্যসূত্র প্রয়োজন]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]- জনসংখ্যাঃ[২]
- মোট: ৩,৮৬,৭৯০ জন (প্রায়)
- পুরুষ: ১,৯১,৫৪১ জন (প্রায়)
- মহিলা: ১,৯৫,২৪৯ জন (প্রায়)
- লোক সংখ্যার ঘনত্ব: ১,২৭৪ (প্রতি বর্গ কিলোমিটারে)
- বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার : ১.১৩ %
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]- 📚 কলেজ -
- জলঢাকা সরকারি কলেজ
- শিমুলবাড়ী সরকারি ডিগ্রি কলেজ
- গোলনা শহীদ স্মৃতি কলেজ
- মীরগঞ্জ কলেজ
- আইডিয়াল কলেজ
- রাবেয়া চৌধুরী মহিলা কলেজ
📚 স্কুল --
- জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
- ব্রাক মাধ্যমিক বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- আলহেরা এডুকেয়ার হোম
📚 পলিটেকনিক -
- ওআইএস্টি - ওএফপি ইন্সটিটিউট অব সাইন্স আ্যন্ড টেকনোলজি[৩]
চিত্তাকর্ষক ও প্রত্নতাত্ত্বিক স্থান
[সম্পাদনা]- ধর্মপালের গড়
- হরিশচন্দ্রের পাঠ
- মুন্নু ইকো পার্ক
- নীলসাগর
অর্থনীতি
[সম্পাদনা]হাট বাজার
[সম্পাদনা]জলঢাকা বাজার, রাজারহাট বাজার, পূর্ব খুটামারা চৌপুতি বাজার, মীরগঞ্জ হাট, চৌধুরীর হাট, টেংগনমারী হাট, নওয়াবগঞ্জ হাট, কৈমারী হাট, কালীগঞ্জ হাট, দিয়াবাড়ী বাজার, খেরকাঠি হাট, বালাগ্রাম হাট, ডাকালীগঞ্জ হাট, বিন্নাবাড়ী বাজার।
নদনদী
[সম্পাদনা]উল্লেখযোগ্য ব্যক্তি
- মাহেরিন চৌধুরী, স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত।
- জোবান উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য।
- আনোয়ারুল কবির চৌধুরী, সাবেক মেয়র ও সংসদ সদস্য।
- মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য।
- কাজী ফারুক কাদের, সাবেক সংসদ সদস্য।
- গোলাম মোস্তফা, সাবেক সংসদ সদস্য।
- রানা মোহাম্মদ সোহেল, সাবেক সংসদ সদস্য।
- সাদ্দাম হোসেন পাভেল, সাবেক সংসদ সদস্য।
ও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে জলঢাকা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো" (পিডিএফ)। ১৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১২।
- ↑ https://oist.tech
বহিঃসংযোগ
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |