শফিকুল গনি স্বপন
শফিকুল গনি স্বপন | |
|---|---|
| গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৩০ নভেম্বর ১৯৮৬ – ২৭ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | কে.এম. আমিনুল ইসলাম |
| উত্তরসূরী | শেখ শহীদুল ইসলাম |
| বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী | |
| কাজের মেয়াদ ২৩ অক্টোবর ১৯৮৬ – ২৯ নভেম্বর ১৯৮৬ | |
| পূর্বসূরী | এ আর ইউসুফ |
| উত্তরসূরী | আব্দুস সাত্তার |
| বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১২ অক্টোবর ১৯৮৫ – ২২ অক্টোবর ১৯৮৬ | |
| পূর্বসূরী | এ আর ইউসুফ |
| উত্তরসূরী | আব্দুস সাত্তার |
| যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ৮ মার্চ ১৯৮৪ – ১৫ জানুয়ারী ১৯৮৫ | |
| পূর্বসূরী | মন্ত্রণালয় প্রতিষ্ঠিত |
| উত্তরসূরী | জাকির খান চৌধুরী |
| সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১০ মে ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারী ১৯৮২ | |
| পূর্বসূরী | মশিউর রহমান (যাদু মিয়া) |
| উত্তরসূরী | ময়েন উদ্দিন সরকার |
| নির্বাচনী এলাকা | রংপুর-১ (বর্তমান নীলফামারী-১) |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | কাজী আব্দুল কাদের |
| উত্তরসূরী | মোফাজ্জল হোসেন |
| নির্বাচনী এলাকা | রংপুর-৩ |
| চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ | |
| কাজের মেয়াদ ডিসেম্বর ২০০৬ – ২৩ অগাস্ট ২০০৯ | |
| উত্তরসূরী | জেবেল রহমান গানি |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১১ সেপ্টেম্বর ১৯৪৮ খগাখড়িবাড়ী, ডিমলা, নীলফামারী |
| মৃত্যু | ২৩ আগস্ট ২০০৯ (বয়স ৬০) ঢাকা |
| সমাধিস্থল | নিজ সুন্দরখাতা, বালাপাড়া, ডিমলা |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ |
| সম্পর্ক | মনসুরা মহিউদ্দিন (বোন), রিটা রহমান (বোন) |
| সন্তান | ৩ জেবেল রহমান গানি, মশিউর রহমান গানি ও ফারিয়া গানি |
| পিতামাতা | মশিউর রহমান যাদু মিয়া, সাবেরা রহমান (ছবি) |
শফিকুল গনি স্বপন নীলফামারী জেলায় বসবাসকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ২য় ও ৩য় জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন।[১][২] তিনি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ পূর্নগঠন করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর চেয়ারম্যান ছিলেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]স্বপন ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর নীলফামারী জেলার ডিমলা উপজেলার বন্দর খড়িবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রখ্যাত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়া জিয়াউর রহমান মন্ত্রীসভার সিনিয়র মন্ত্রী ছিলেন ও মাতা সাবেরা রহমান।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]স্বপনের পিতা মশিউর রহমান যাদু মিয়া ১৯৭৯ সালের ১২ই মার্চ নিহত হন। পিতার মৃত্যুর পর রংপুর-১ (বর্তমান নীলফামারী-১) আসনটি শুন্য হলে উপ-নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং বিজয়ী হয়ে দ্বিতীয় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের ১লা জানুয়ারি জাতীয় পার্টি গঠিত হলে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম মহাসচিব ছিলেন।[৩] তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে রংপুর-৩ এবং নীলফামারী-১ আসন থেকে নির্বাচিত হন। কিন্তু দলীয় নির্দেশে তিনি সংসদেরংপুর-৩ প্রতিনিধিত্ব করেনপরিণামে। পরিণামে নীলফামারী-১ আসনটি শুন্য হলে উপ-নির্বাচনে তার জৈষ্টবোন মনসুরা মহিউদ্দিন নির্বাচিত হন। তৎকালীন সময়ে, স্বপন এরশাদের মন্ত্রিসভায় বাংলাদেশ সরকারেরপ্রতিরক্ষা প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টি জাতীয় পার্টি মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হন, কিন্তু নির্বাচনে ১০,১৫৯ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ২০০৬ সালে স্বপন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ পুনর্গঠন করেন এবং পরর্বতীতে তিনি পার্টির চেয়ারম্যান নিযুক্ত হন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ ন্যাপের মনোনয়নে নীলফামারী-১ আসনে নির্বাচন করে পরাজিত হন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]স্বপন নাজহাত গনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাজহাত গনি বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা ছিলেন। তার স্ত্রী ২২ জুন ২০১২ সালে মৃত্যুবরণ করেছন।[৪] তাদের তিন সন্তান। বড় ছেলে জেবেল রহমান গানি, কণ্যা ফারিয়া গানি, ও পুত্র মশিউর রহমান গানি। জ্যেষ্ঠপুত্র জেবেল রহমান গানি বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র চেয়ারম্যান। ছোটপুত্র ব্যারিস্টার মশিউর রহমান গানি একজন আইনজীবী।
মৃত্যু
[সম্পাদনা]শফিকুল গনি স্বপন ২০০৯ সালের ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন। [৫] জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার একটি জানাজা অনুষ্ঠিত হয়েছিল।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Correspondent, Staff (২৬ আগস্ট ২০০৯)। "Shafiqul Ghani to be laid to rest today"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Ex-minister Shafiqul Ghani no more"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ alok (৮ ডিসেম্বর ২০১৮)। "জাতীয় পার্টির প্রতিষ্ঠা"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "সাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপনের স্ত্রী নাজহাত গনির মৃত্যুবার্ষিকী পালিত" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "মৃত্যুবার্ষিকী :: দৈনিক ইত্তেফাক" (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
- ১৯৪৮-এ জন্ম
- ২০০৯-এ মৃত্যু
- নীলফামারী জেলার রাজনীতিবিদ
- দ্বিতীয় জাতীয় সংসদ সদস্য
- তৃতীয় জাতীয় সংসদ সদস্য
- বাংলাদেশের মন্ত্রী
- আবদুস সাত্তারের মন্ত্রিসভার সদস্য
- এরশাদের মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
- বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী
- ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনীতিবিদ
- নীলফামারী জেলার ব্যক্তি
- বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
- বাংলাদেশী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা