রাধাগোবিন্দ কর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাধাগোবিন্দ কর (২৩ আগস্ট ১৮৫২ - ১৯ ডিসেম্বর ১৯১৮) (ইংরেজি ভাষা: Radha Gobinda Kar) একজন খ্যাতনামা চিকিৎসক । তাঁর পিতার নাম ডাক্তার দুর্গাদাস কর । তাঁর ভাই রাধামাধব কর একজন বিখ্যাত চিকিৎসক এবং সফল নাট্যব্যক্তিত্ব । [১][২]

রাধাগোবিন্দ কর ১৮৮৩ খ্রিষ্টাব্দে ডাক্তারির উচ্চশিক্ষার্থে ইউরোপ যান । ১৮৮৭ খ্রিষ্টাব্দে এডিনবরার চিকিৎসাশাস্ত্রে ডিগ্রীলাভ করেন । তিনি কারমাইকেল কলেজ নামে প্রথম বেসরকারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন । যার বর্তমান নাম আর জি কর মেডিকেল কলেজ[১]

রাধাগোবিন্দ কর বেশ কিছু ডাক্তারি বই রচনা করেছিলেন । এগুলির মধ্যে উল্লেখযোগ্য ধাত্রীসহায় (ডাক্তার সুরথ বসু সহ), ভীষক সুহৃদ, অ্যানাটমি, কর-সংহিতা, সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব, প্লেগ, স্ত্রীরোগচিকিৎসা, গাইনিকল্যাজি প্রভৃতি । [১]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ ISBN: 81-85626-65-0
  2. পুরাতন প্রসঙ্গ - বিপিনবিহারী গুপ্ত
ব্যক্তিগত হাতিয়ারসমূহ