কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কলকাতায় অবস্থিত একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ১৮৩৫ সালে মেডিক্যাল কলেজ, বেঙ্গল নামে এটি প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার প্রথম ইউরোপীয় মেডিসিন কলেজ।[১] এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাতি ও বর্ণ নির্বিশেষে দেশীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলা। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি এই মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই ওই বছর ২ ফেব্রুয়ারি মাদ্রাজ মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়।
এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।
মেডিক্যাল কলেজ ভবনের পুরনো ছবি
- Calcutta Medical College, The Centenary of the Medical College, Bengal, 1835-1934. Calcutta, 1935;
- Poonam Bala, Imperialism and Medicine in Bengal: A Socio-Historical Perspective, New Delhi, 1991;
- SN Sen, Scientific and Technical Education in India 1781-1900, Indian National Science Academy, 1991;
- David Arnold, Colonizing the Body: State Medicine and Epidemic Disease in Nineteenth Century India, Delhi, 1993.