বামাখ্যাপা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বামাখ্যাপা, তারাপীঠের তান্ত্রিক সাধু, উনিশ শতক

বামাখ্যাপা (১৮৩৭-১৯১১)[১] ছিলেন এক হিন্দু সন্ত। তিনি তারাপীঠে বাস করতেন। তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং মন্দিরের কাছে শ্মশানঘাটে সাধনা করতেন।[১] তিনি রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক ছিলেন। ছেলেবেলায় গৃহত্যাগ করে তিনি কৈলাশপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন। কৈলাশপতি বাবা তারাপীঠে থাকতেন। বামাখ্যাপা তারাপীঠেই যোগ ও তন্ত্রসাধনা করেন। ক্রমে তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। ভক্তরা বিশ্বাস করত তাঁর অলৌকিক ক্ষমতা আছে। তাই তাঁরা রোগারোগ্য ও অন্যান্য প্রয়োজনে তাঁর কাছে আসত। বামাখ্যাপা মন্দিরের নিয়মকানুন মানতেন না। এমনকি দেবতার থালা থেকেই নৈবেদ্য তুলে খেয়ে নিতেন। কথিত আছে, নাটোরের মহারানিকে স্বপ্নে দেবী তারার প্রত্যাদেশ পান যে, দেবীপুত্র বলে বামাখ্যাপাকে যেন আগে খাওয়ানো হয়। এরপর থেকে মন্দিরে পূজার আগেই বামাখ্যাপাকে নৈবেদ্য প্রদান এবং তাঁকে অবাধে মন্দিরে বিচরণ করতে দেওয়া হত।[২] আরও কথিত আছে, দেবী তারা ভয়ংকর বেশে বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন।[১]

পাদটীকা [সম্পাদনা]

গ্রন্থপঞ্জি [সম্পাদনা]