পঙ্কজ রায়
| ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| পূর্ণ নাম | পঙ্কজ রায় | |||||||||||||||||||||||||||||||||||||||
| জন্ম | ৩১ মে ১৯২৮ ঢাকা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে বাংলাদেশ) | |||||||||||||||||||||||||||||||||||||||
| মৃত্যু | ৪ ফেব্রুয়ারি ২০০১ (বয়স ৭২) কলাকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
| বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
| ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
| সম্পর্ক | ভাই: নিমাইলাল রায় পুত্র: প্রণব রায় ভাইপো: অম্বর রায় | |||||||||||||||||||||||||||||||||||||||
| আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
| জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৫৪) | ২ নভেম্বর ১৯৫১ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
| শেষ টেস্ট | ২ ডিসেম্বর ১৯৬০ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||
| খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৫ মার্চ ২০১৭ | ||||||||||||||||||||||||||||||||||||||||
পঙ্কজ রায় (; জন্ম: ৩১ মে, ১৯২৮ - মৃত্যু: ৪ ফেব্রুয়ারি, ২০০১) তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[১] ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫১ থেকে ১৯৬০ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে বাংলা দলের প্রতিনিধিত্ব করেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। ডানহাতি মিডিয়াম বোলার হিসেবেও সুনাম ছিল তার।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বাংলা ক্রিকেট দলের পক্ষে ভারতের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করেছেন তিনি। ১৯৪৬-৪৭ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। উদ্বোধনী খেলাতেই তিনি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান। প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বমোট তিনি ৩৩টি শতকের সন্ধান পেয়েছেন। ৪২.৩৮ গড়ে ১১,৮৬৮ রান তুলেছেন।
খেলোয়াড়ী জীবন
[সম্পাদনা]১৯৫১ সালে ভারত দলের সদস্যরূপে দিল্লিতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে অভিষেক ঘটে তার। অভিষেক ইনিংসটিতে মাত্র ১২ রান তুললেও ঐ সিরিজে তিনি দুইটি সেঞ্চুরি করেছিলেন। পরবর্তী গ্রীষ্মে ইংল্যান্ড সফরে যান। কিন্তু ঐ সফরে তার ব্যাটিং নৈপুণ্য আহামরি কিছু ছিল না। ৭ ইনিংসের পাঁচটিতেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে আসেন। তন্মধ্যে, ফ্রাঙ্ক টাইসনের প্রথম-শ্রেণীর অভিষেক উইকেট হিসেবে নিজেকে যুক্ত করেন।[২] এছাড়াও, ওল্ড ট্রাফোর্ডে জোড়া শূন্য পান। তবে ভারতের পক্ষে পাঁচটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১৭৩ তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। ১৯৫৯ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ভারতের অধিনায়কত্ব করার সুযোগ পান। কিন্তু ঐ টেস্টটিতে তার দল পরাজিত হয়েছিল।
অজর্নসমূহ
[সম্পাদনা]চেন্নাইয়ে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে বিনু মানকড়ের সাথে ৪১৩ রানের জুটি করে বিশ্বরেকর্ড গড়ে ব্যাপক পরিচিতি পান।[৩] ১১ জানুয়ারি, ১৯৫৬ তারিখে তাদের সংগৃহীত এ রান ৫২ বছর টিকেছিল। তাদের মধ্যকার এ রেকর্ডটি পরবর্তীতে ২০০৭-০৮ মৌসুমে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটিতে গ্রেইম স্মিথ (২৩২) ও নিল ম্যাকেঞ্জি (২২৬) ৪১৫ রান তুলে নতুন বিশ্বরেকর্ড গড়েন।[৪]
তিনি ১৯৭৫ সালে পদ্মশ্রী পদকে ভূষিত হন।[৫] তার ভ্রাতৃষ্পুত্র অম্বর রায় ও পুত্র প্রণব রায় ভারতের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ দাশ, কৌশিক। "Cricket Celebs | বাংলার প্রথম ক্রিকেট যোদ্ধা"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২২।
- ↑ Willis & Murphy, p. 89.
- ↑ "Test matches – Partnership records – Highest partnerships by wicket". Cricinfo. ESPN. Retrieved 5 March 2017
- ↑ South Africa set new opening mark BBC News Retrieved 5 March 2017
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 37–72. Retrieved 22 March 2016." (পিডিএফ)। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৭।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইএসপিএনক্রিকইনফোতে পঙ্কজ রায় (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে পঙ্কজ রায় (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- "Extracting history from myth" by Suresh Menon
| পূর্বসূরী দত্ত গায়কওয়াড় |
ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ১৯৫৯ (১ টেস্ট) |
উত্তরসূরী দত্ত গায়কওয়াড় |