১৯৯৮
অবয়ব
(1998 থেকে পুনর্নির্দেশিত)
| সহস্রাব্দ: | ২য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| বিষয় অনুসারে ১৯৯৮ |
|---|
| বিষয় অনুযায়ী |
| দেশ অনুযায়ী |
| নেতাদের তালিকা |
| জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ |
| প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিয়ষশ্রেণীসমূহ |
| কাজ বিষয়শ্রেণীসমূহ |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ১৯৯৮ MCMXCVIII |
| আব উর্বে কন্দিতা | ২৭৫১ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৪৭ ԹՎ ՌՆԽԷ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৪৮ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৫৪–১৫৫ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৪০৪–১৪০৫ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯৪৮ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৪২ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৬০ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫০৬–৭৫০৭ |
| চীনা বর্ষপঞ্জি | 丁丑年 (আগুনের বলদ) ৪৬৯৪ বা ৪৬৩৪ — থেকে — 戊寅年 (পৃথিবীর বাঘ) ৪৬৯৫ বা ৪৬৩৫ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৭১৪–১৭১৫ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৬৪ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৯০–১৯৯১ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৫৮–৫৭৫৯ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৫৪–২০৫৫ |
| - শকা সংবৎ | ১৯১৯–১৯২০ |
| - কলি যুগ | ৫০৯৮–৫০৯৯ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১১৯৯৮ |
| ইগবো বর্ষপঞ্জি | ৯৯৮–৯৯৯ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৭৬–১৩৭৭ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৪১৮–১৪১৯ |
| জুশ বর্ষপঞ্জি | ৮৭ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৩১ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৮৭ 民國৮৭年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৪১ |
| ইউনিক্স সময় | ৮৮৩৬১২৮০০ – ৯১৫১৪৮৭৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ১৯৯৮ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
১৯৯৮ (রোমান সংখ্যা: MCMXCVIII) সাল শুরু হয়েছেছিল বৃহস্পতিবার দিন দিয়ে। ১৯৯৮ সাল গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে ১৯৯৮তম বছর ও ২য় শতকের ৯৯৮ তম সাল। ইউনেস্কো ১৯৯৮ সালকে আন্তর্জাতিক সমুদ্র বর্ষ হিসেবে ঘোষণা করে। [১]
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ১
- মুদ্রা সংস্কারের পর রাশিয়া মূল্যস্ফীতি রোধ ও আস্থা বৃদ্ধির জন্য নতুন রুবল চালু করে।
- আর্জেন্টাইন পদার্থবিদ হুয়ান মালদাসেনা স্ট্রিং তত্ত্ব ও কোয়ান্টাম মহাকর্ষকে সংযুক্তকারী এডিএস/সিএফটি করেসপন্ডেন্স নিয়ে একটি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেন।
- জানুয়ারি ৩ – কেনিয়ায় ড্যানিয়েল আরোপ পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- জানুয়ারি ৪ – পূর্ব কানাডা ও উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ বরফঝড় আঘাত হানে, যা কয়েকদিন ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
- জানুয়ারি ৭ – ১৫০ বছরের নির্যাতন-নিপীড়নের জন্যে দেশের আদিবাসীদের কাছে কানাডা সরকারেরর ক্ষমা প্রার্থনা।
- জানুয়ারি ১১ – আলজেরিয়ার সিদি-হামেদ গণহত্যায় ১০০ জনের বেশি নিহত হয়।
- জানুয়ারি ১২ – মানব ক্লোনিং নিষিদ্ধ করে ১৯ টি ইউরোপীয় দেশের চুক্তি স্বাক্ষর।
- জানুয়ারি ১৩ – সমকামভীতির প্রতিবাদে আলফ্রেদো অরমান্দো ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
- জানুয়ারি ১৪ – যুক্তরাষ্ট্রের গবেষকরা তাদের এক গবেষণায় প্রমাণ করেন, একটি এনজাইম কোষের মৃত্যু এবং বয়সবৃদ্ধির গতি মন্থর করে।
- জানুয়ারি ১৭ – ক্লিনটন-লিউইনস্কি কেলেঙ্কারি: ম্যাট ড্রাজ তার ড্রাজ রিপোর্ট ওয়েবসাইটে বিল ক্লিনটন ও মনিকা লিউইনস্কির সম্পর্কের খবর প্রকাশ করেন।
- জানুয়ারি ২২
- স্পেস শাটল কর্মসূচি: স্পেস শাটল এন্ডেভার এসটিএস-৮৯ মিশনে রুশ মহাকাশ স্টেশন মিরের সাথে সংযুক্ত হতে উৎক্ষেপণ করা হয়।
- হোয়াইট হাউসে মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর ব্যাপার নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং পিএলও-এর প্রয়াত চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে প্রথমবার বৈঠক অনুষ্ঠিত হয়।
- জানুয়ারি ২৩ – নেটস্কেপ মজিলা ঘোষণা করে এবং কমিউনিকেটর কোড মুক্ত উৎস হিসেবে প্রকাশের পরিকল্পনা করে।
- জানুয়ারি ২৫
- কিউবায় ঐতিহাসিক সফরের সময় পোপ দ্বিতীয় জন পল রাজনৈতিক সংস্কার ও রাজবন্দীদের মুক্তির দাবি জানান এবং দেশটিকে বিচ্ছিন্ন করার মার্কিন প্রচেষ্টার নিন্দা করেন।
- শ্রীলঙ্কার দন্ত মন্দিরে তামিল ইলমের মুক্তি বাঘ-এর আত্মঘাতী হামলায় আটজন নিহত ও ২৫ জন আহত হন।
- জানুয়ারি ২৬ – লিউইনস্কি কেলেঙ্কারি: মার্কিন টেলিভিশনে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন প্রাক্তন হোয়াইট হাউস ইন্টার্ন মনিকা লিউইনস্কির সাথে “যৌন সম্পর্ক” থাকার কথা অস্বীকার করেন।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ১ – রিয়ার অ্যাডমিরাল লিলিয়ান ই. ফিশবার্ন প্রথম আফ্রিকান আমেরিকান নারী হিসেবে রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পান।
- ফেব্রুয়ারি ২ – সেবু প্যাসিফিক ফ্লাইট ৩৮৭ ফিলিপাইনের মাউন্ট সুমাগায়ায় বিধ্বস্ত হয়, এতে ১০৪ জন নিহত হন।
- ফেব্রুয়ারি ৩ – কাভালেসে কেবল কার দুর্ঘটনা: ইতালির ট্রেন্টোর কাছে একটি মার্কিন সামরিক পাইলটের নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান একটি কেবল কারের তার কেটে দিলে ২০ জন নিহত হন।
- ফেব্রুয়ারি ৪ – আফগানিস্তানে ভূমিকম্পে সাড়ে ৪ সহস্রাধিক নিহত হয়।
- ফেব্রুয়ারি ৬ – ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এর নতুন নাম করে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্ট নামকরণ করা হয়।
- ফেব্রুয়ারি ১২ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
- ফেব্রুয়ারি ১৪ – ক্যামেরুনের ইয়াউন্ডেতে তেলবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে তেল ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণে ১২০ জন নিহত হয়।
- ফেব্রুয়ারি ১৬ – চায়না এয়ারলাইন্স ফ্লাইট ৬৭৬ তাইওয়ানের চিয়াং কাই-শেক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়, ১৯৬ জন আরোহী এবং মাটিতে ৬ জন নিহত হন।
- ফেব্রুয়ারি ২০ – মার্কিন ফিগার স্কেটার তারা লিপিনস্কি ১৫ বছর বয়সে জাপানের নাগানোতে ১৯৯৮ শীতকালীন অলিম্পিকে সর্বকনিষ্ঠ অলিম্পিক ফিগার স্কেটিং স্বর্ণপদক বিজয়ী হন।
- ফেব্রুয়ারি ২৩ – যুক্তরাষ্ট্রে মধ্য ফ্লোরিডায় টর্নেডোতে ২,৬০০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ৪২ জন নিহত হয়।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – টাইটানিক বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে ওঠে।
- মার্চ ২ – গ্যালিলিও মহাকাশযান থেকে পাঠানো তথ্যে জানা যায় বৃহস্পতির উপগ্রহ ইউরোপার পুরু বরফের স্তরের নিচে তরল মহাসাগর রয়েছে।
- মার্চ ৪
- পাকিস্তানে আকস্মিক বন্যায় ৩ শত লোক নিহত হয়। দেড় হাজার নিখোঁজ হয়।
- সমকামী অধিকার: মার্কিন সুপ্রিম কোর্ট অনকেল বনাম সানডাউনার অফশোর সার্ভিসেস মামলায় রায় দেয় যে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বিরোধী ফেডারেল আইন সমলিঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য।
- মার্চ ৫ – ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।
- মার্চ ১৯ – কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭২৭ বিধ্বস্ত হয়, এতে ৪৫ জন আরোহী নিহত হন।
- মার্চ ২৩ – রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন কর্তৃক আকস্মিকভাবে তার মন্ত্রিসভা বরখাস্ত।
- মার্চ ২৪
- আরকানসাসের জোনসবোরো শহরের ওয়েস্টসাইড মিডল স্কুলে দুই ছাত্রের গুলিতে পাঁচজন নিহত ও দশজন আহত হন।
- ভারতের দাঁতনে টর্নেডো আঘাতে ২৫০ জন নিহত ও ৩০০০ জন আহত হন।
- জার্মানির রেগেন্সবুর্গ বিশ্ববিদ্যালয়ে ডা. রুডিগার মারমুলা প্রথম কম্পিউটার-সহায়ক বোন সেগমেন্ট নেভিগেশন সম্পন্ন করেন।
- মার্চ ২৬
- মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) চট্টগ্রামে সেবাদান কার্যক্রম শুরু করে।
- আলজেরিয়ার গৃহযুদ্ধে ওয়েড বোয়াইচা গণহত্যায় ৫২ জন নিহত হন, যাদের বেশিরভাগ শিশু।
- মার্চ ২৭ – খাদ্য ও ওষুধ প্রশাসন পুরুষত্বহীনতার চিকিৎসা হিসাবে ভায়াগ্রা অনুমোদন করে, যা যুক্তরাষ্ট্রে এই অবস্থার জন্য অনুমোদিত প্রথম বড়ি।
- মার্চ ৩১ – নেটস্কেপ মজিলার সোর্স কোড উন্মুক্ত লাইসেন্সের অধীনে প্রকাশ করে।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।
- এপ্রিল ৫ – জাপানে আকাশি কাইকিও সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়, যা বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু।
- এপ্রিল ৬ – পাকিস্তান ভারতে পৌঁছাতে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
- এপ্রিল ৯ – সৌদি আরবে হজ্বের শেষ দিনে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ জন মুসল্লি নিহত।
- এপ্রিল ১০ – উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এপ্রিল ১৭ – স্পেস শাটল কলম্বিয়া এসটিএস-৯০ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ছিল শেষ স্পেসল্যাব মিশন।
- এপ্রিল ২০ – ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত।
- এপ্রিল ২২ – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়।
মে
[সম্পাদনা]- মে ২ – ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ব্রাসেলসে প্রতিষ্ঠিত হয়।
- মে ৪ – ফেডারেল বিচারক উনাবোমার থিওডোর কাজিনস্কিকে চারটি যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
- মে ৬
- মে ৭ – মার্সিডিজ-বেঞ্জ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে ক্রাইসলার কিনে নিয়ে ডেমলারক্রাইসলার গঠন করে।
- মে ১১ – ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের পোখরানে ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়।
- মে ১৩
- ইন্দোনেশিয়ার জাকার্তায় বর্ণবাদী দাঙ্গা শুরু হয়, যেখানে চীনা বংশোদ্ভূত ইন্দোনেশীয়দের দোকান লুট করা হয়।
- ভারত পোখরানে দুটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, এর আগে ১১ মে তিনটি পরীক্ষা চালানো হয়েছিল।
- মে ১৭ – ভারতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে প্রথম জয়ের দেখা।
- মে ২১
- মায়ামিতে পাঁচটি গর্ভপাত ক্লিনিকে বিউটারিক অ্যাসিড হামলা হয়।
- ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
- মে ২২ – মার্কিন ফেডারেল বিচারক রায় দেন যে মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্টদের লিউইনস্কি কেলেঙ্কারি নিয়ে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে।
- মে ২৩ – উত্তর আয়ারল্যান্ডে গুড ফ্রাইডে চুক্তি গণভোটে প্রায় ৭৫% ভোটে গৃহীত হয়।
- মে ২৬
- মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নিউ জার্সি বনাম নিউ ইয়র্ক মামলায় রায় দেয় যে লক্ষ লক্ষ অভিবাসীর ঐতিহাসিক প্রবেশদ্বার এলিস দ্বীপ মূলত নিউ জার্সি অঙ্গরাজ্যে অবস্থিত, নিউ ইয়র্কে নয়।
- অস্ট্রেলিয়ায় প্রথম "জাতীয় সরি দিবস" পালিত হয়; জাতীয়ভাবে পুনর্মিলনী অনুষ্ঠানে দশ লক্ষের বেশি মানুষ অংশ নেয়।
- মঙ্গোলিয়ার এর্দেনেতের কাছে এমআইএটি মঙ্গোলিয়ান এয়ারলাইন্স-এর একটি হারবিন ওয়াই-১২ বিধ্বস্ত হয়ে ২৮ জন নিহত হয়।
- মে ২৭ – ওকলাহোমা সিটি বোমা হামলা: মাইকেল ফোর্টিয়ারকে কর্তৃপক্ষকে সন্ত্রাসী পরিকল্পনা সম্পর্কে সতর্ক না করার জন্য ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
- মে ২৮ – পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।
- মে ৩০
- আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
- পাকিস্তান খারান মরুভূমিতে চাগাই-২ নামে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালায়।
জুন
[সম্পাদনা]- জুন ২ – স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৯১ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ছিল শাটল-মির কর্মসূচির শেষ মিশন।
- জুন ৩ – যান্ত্রিক ত্রুটির কারণে জার্মানির এসচেডেতে একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়, এতে ১০১ জন নিহত হন।
- জুন ৫ – মিশিগানের ফ্লিন্টে জেনারেল মোটরসের যন্ত্রাংশ কারখানায় ধর্মঘট শুরু হয়, যা দ্রুত আরও পাঁচটি কারখানায় ছড়িয়ে পড়ে এবং সাত সপ্তাহ স্থায়ী হয়।
- জুন ১১ – কমপ্যাক ৯ বিলিয়ন ডলারে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন কিনে নেয়, যা তখনকার বৃহত্তম হাই-টেক অধিগ্রহণ।
- জুন ১২ – পারমাণবিক পরীক্ষা চালানোর অপরাধে পাকিস্তান ও ভারতকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর ঋণদানে নিষেধাজ্ঞা আরোপ।
- জুন ১৮ – কুইবেকের মন্ট্রিয়াল-মিরাবেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রোপেয়ার ফ্লাইট ৪২০ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়।
- জুন ২৩ – বাংলাদেশের ২য় সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
- জুন ২৫ – ক্লিনটন বনাম নিউ ইয়র্ক শহর মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালের লাইন আইটেম ভেটো আইনকে অসাংবিধানিক ঘোষণা করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ২ – যুক্তরাজ্যে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের দ্বিতীয় বই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস (ইংরেজিতে Harry Potter and the Chamber of Secrets) প্রকাশিত হয়।
- জুলাই ৪ – জাপান নোজোমি মহাকাশযান মঙ্গল গ্রহে প্রেরণ করে।
- জুলাই ৬ – হংকং আন্তর্জাতিক বিমানবন্দর চেক ল্যাপ কোকে চালু হয়, যা কাই তাক বিমানবন্দরের স্থলাভিষিক্ত হয়।
- জুলাই ১০ – ক্যাথলিক চার্চ যৌন নির্যাতন মামলা: ডালাসের রোমান ক্যাথলিক ডায়োসিস প্রাক্তন যাজক রুডলফ কোস কর্তৃক যৌন নির্যাতনের অভিযোগকারী নয়জন প্রাক্তন বেদি সহকারীকে ২৩.৪ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়।
- জুলাই ১১ – বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
- জুলাই ১২
- আলস্টার ভলান্টিয়ার ফোর্স উত্তর আয়ারল্যান্ডের কাউন্টি অ্যান্ট্রিমের ব্যালিমানিতে একটি বাড়িতে পেট্রোল বোমা হামলা চালায়, এতে কুইন ভ্রাতৃদ্বয় নিহত হন।
- ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ম্যাচটি সারা বিশ্বে ১,৭০০ কোটি লোক প্রত্যক্ষ করে।
- জুলাই ১৫
- বাংলাদেশ সরকার কর্তৃক 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' নামে নতুন মন্ত্রণালয় গঠন।
- শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কার তামিল সংসদ সদস্য এস. শানমুগানাথন ক্লেমোর মাইন হামলায় নিহত হন।
- জুলাই ১৭
- পাপুয়া নিউ গিনিতে ৭.০ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে দশটি গ্রাম ধ্বংস হয়, প্রায় ২,৭০০ জন নিহত হন।
- হেগে স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার জন্য রোম সংবিধি গৃহীত হয়।
- জুলাই ২৪ – রাসেল ইউজিন ওয়েস্টন জুনিয়র মার্কিন ক্যাপিটলে ঢুকে গুলি চালায়, এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
- জুলাই ৩০ – জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ১ – সোমালিয়ার উত্তর-পূর্বে পুন্টল্যান্ড স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- আগস্ট ৭ – তানজানিয়ার দারুস সালাম ও কেনিয়ার নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় প্রায় ২১২ জন নিহত হন।
- আগস্ট ৮ – আফগানিস্তানের মাজার-ই-শরিফে ইরানি কনস্যুলেটে তালেবান হামলা চালিয়ে দশজন ইরানি কূটনীতিক ও এক সাংবাদিককে হত্যা করে।
- আগস্ট ১০ – ব্রুনাইয়ের যুবরাজ হিসেবে আল-মুহতাদি বিল্লাহকে রাজকীয় ঘোষণার মাধ্যমে ঘোষণা করা হয়।
- আগস্ট ১৫
- উত্তর আয়ারল্যান্ডে ওমা বোমা হামলা ঘটে; ২৯ জন নিহত এবং প্রায় ২২০ জন আহত হয়।
- অ্যাপল আইম্যাক কম্পিউটার বাজারে আনে।
- আগস্ট ১৭ – লিউইনস্কি কেলেঙ্কারিতে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউইনস্কির সাথে সম্পর্কের কথা স্বীকার করেন।
- আগস্ট ২০
- কানাডার সুপ্রিম কোর্ট রায় দেয় যে কুইবেক কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়া আইনত কানাডা থেকে বিচ্ছিন্ন হতে পারবে না।
- মার্কিন দূতাবাসে বোমা হামলা: কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে কথিত আল-কায়েদা প্রশিক্ষণ শিবির এবং সুদানে সন্দেহভাজন রাসায়নিক অস্ত্র কারখানায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
- আগস্ট ২৪ – যুক্তরাজ্যে প্রথমবারের মতো মানবদেহে আরএফআইডি স্থাপনের পরীক্ষা করা হয়।
- আগস্ট ২৬ – বোয়িং ডেল্টা ৩ রকেটের প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হয় এবং গ্যালাক্সি ১০ উপগ্রহ ধ্বংস হয়।
- আগস্ট ২৮
- পাকিস্তানের জাতীয় পরিষদ "কুরআন ও সুন্নাহ"কে "সর্বোচ্চ আইন" করার জন্য সংবিধান সংশোধনী পাস করে, কিন্তু বিলটি সিনেটে পরাজিত হয়।
- দ্বিতীয় কঙ্গো যুদ্ধ: অ্যাঙ্গোলান ও জিম্বাবুয়ীয় বাহিনীর সহায়তায় অনুগত সৈন্যরা কিনশাসার ওপর আরসিডি ও রুয়ান্ডান আক্রমণ প্রতিহত করে।
- আগস্ট ২৯ – কুবানা দে অ্যাভিয়াসিওন ফ্লাইট ৩৮৯ কিতোর পুরাতন মারিস্কাল সুক্রে বিমানবন্দরে উড্ডয়ন বাতিলের সময় বিধ্বস্ত হয়, ৮০ জন নিহত হন।
- আগস্ট ৩০ – দ্বিতীয় কঙ্গো যুদ্ধে কঙ্গো এবং তার অ্যাঙ্গোলীয় ও জিম্বাবুয়ীয় মিত্ররা আরসিডি ও রুয়ান্ডান সৈন্যদের কাছ থেকে মাতাদি ও ইঙ্গা বাঁধ পুনর্দখল করে।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ২
- সুইসএয়ার ফ্লাইট ১১১ নোভা স্কটিয়ার পেগিস কোভ এর কাছে বিধ্বস্ত হয়, এতে ২২৯ জন নিহত হন।
- রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছোট শহরের সাবেক মেয়র জঁ-পল আকায়েসুকে গণহত্যার ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে।
- সেপ্টেম্বর ৪ – স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন।
- সেপ্টেম্বর ৬ – বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।
- সেপ্টেম্বর ১২
- বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
- ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।
- সেপ্টেম্বর ১৩ – বুরকিনো ফাসো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।
- সেপ্টেম্বর ১৪ – এমসিআই কমিউনিকেশনস ও ওয়ার্ল্ডকম একীভূত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম গঠন করে।
- সেপ্টেম্বর ১৫ – আমেরিকার টেলিকম্যুনিকেশন কোম্পানী ওয়ার্ল্ডকম ও এমসিআই যুক্ত হয়ে এমসিআই ওয়ার্ল্ডকম নামে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম সংযুক্তি।
- সেপ্টেম্বর ২৫ – পাউকএয়ার ফ্লাইট ৪১০১, একটি ব্রিটিশ অ্যারোস্পেস ১৪৬, স্পেনের মেলিলায় মেলিলা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়।
- সেপ্টেম্বর ২৭ – জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google) এর যাত্রা শুরু।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ১০ – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিন্দুতে বিদ্রোহীদের দ্বারা লিনিয়াস অ্যারিয়েন্স কঙ্গোলাইসের একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়, ৪১ জন নিহত হয়।
- অক্টোবর ১৪ – এরিক রুডলফ ছয়টি বোমা হামলার অভিযোগে অভিযুক্ত হন, যার মধ্যে আটলান্টার ১৯৯৬ সেন্টেনিয়াল অলিম্পিক পার্ক বোমা হামলা অন্তর্ভুক্ত।
- অক্টোবর ১৬ – লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে গ্রেফতার হন।
- অক্টোবর ১৮ – এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের পরিবেশ আর উন্নয়ন সম্মেলনের ষষ্ঠ বার্ষিক অধিবেশন চীন-এর গুয়েলিন শহরে সমাপ্ত হয়।
- অক্টোবর ২৩ – ইসরায়েল ও ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ ওয়াই নদী স্মারক স্বাক্ষর করে।
- অক্টোবর ২৪
- ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
- ডিপ স্পেস ১ গ্রহাণু বেষ্টনী অন্বেষণ এবং নতুন মহাকাশযান প্রযুক্তি পরীক্ষার জন্য উৎক্ষেপণ করা হয়।
- অক্টোবর ২৯
- দক্ষিণ আফ্রিকায় সত্য ও পুনর্মিলন কমিশন তাদের প্রতিবেদন উপস্থাপন করে, যেখানে উভয় পক্ষের নৃশংসতার নিন্দা করা হয়।
- স্পেস শাটল ডিসকভারি এসটিএস-৯৫ মিশনে ৭৭ বছর বয়সী জন গ্লেনকে নিয়ে উৎক্ষেপিত হয়, যিনি তখন সবচেয়ে বেশি বয়সী মহাকাশচারী।
- যুক্তরাষ্ট্রে এটিএসসি এইচডিটিভি সম্প্রচার এসটিএস-৯৫ মিশনের সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুরু হয়।
- হারিকেন মিচ হন্ডুরাসে আঘাত হানে, যা আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় প্রাণঘাতী হারিকেন।
- সুইডেনের গোথেনবার্গে ডিস্কোথেকে অগ্নিকাণ্ডে ৬৩ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়।
- অক্টোবর ৩১ – ইরাক নিরস্ত্রীকরণ সংকট শুরু হয়: ইরাক জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে আর সহযোগিতা করবে না বলে ঘোষণা দেয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৮ – বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়।
- নভেম্বর ৯
- মার্কিন ফেডারেল বিচারক ৩৭টি ব্রোকারেজ হাউসকে প্রতারিত নাসডাক বিনিয়োগকারীদের ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দেন।
- যুক্তরাজ্যে হত্যার জন্য আগেই বিলুপ্ত মৃত্যুদণ্ড অবশিষ্ট সব অপরাধের জন্যও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়।
- নভেম্বর ১৯ – ক্লিনটন-লিউইনস্কি কেলেঙ্কারি: মার্কিন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন শুনানি শুরু করে।
- নভেম্বর ২০
- তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের একটি আদালত ওসামা বিন লাদেনকে নির্দোষ ঘোষণা করে।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রথম মডিউল জারিয়া কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।
- নভেম্বর ২১ – ফিনল্যান্ডের হিভিঙ্কায় জার্নো এল্গ নামে এক ব্যক্তি হত্যাকাণ্ড ও নরমাংস ভক্ষণের ঘটনা ঘটায়।
- নভেম্বর ২৬
- টনি ব্লেয়ার প্রথম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সংসদ ওরিয়াখটাসে ভাষণ দেন।
- ভারতের লুধিয়ানার খান্নাতে রেল দুর্ঘটনায় ২১২ জন নিহত হয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১ – তুরষ্কে ভূমিকম্পে ১০৮ জন নিহত।
- ডিসেম্বর ৪ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দ্বিতীয় মডিউল ইউনিটি মডিউল উৎক্ষেপণ করা হয়।
- ডিসেম্বর ৬
- সন্ধ্যায় ত্রয়োদশ এশীয় গেমস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়।
- ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নির্বাচনে উগো চাভেস বিজয়ী হন।
- ডিসেম্বর ৮ – আলজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৮১ জন নিহত হন।
- ডিসেম্বর ১১ – থাই এয়ারওয়েজ ফ্লাইট ২৬১ সুরাত থানি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ১০১ জন নিহত হন।
- ডিসেম্বর ১৪ – যুগোস্লাভ যুদ্ধ: যুগোস্লাভ সেনাবাহিনী আলবেনিয়া থেকে কসোভোতে অস্ত্র পাচারের চেষ্টাকারী কসোভো লিবারেশন আর্মির একটি দলের উপর অতর্কিত হামলা চালায়, এতে ৩৬ জন নিহত হন।
- ডিসেম্বর ১৬ – প্যারিসের একটি আপীল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনী অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।
- ডিসেম্বর ১৯ – রাষ্ট্রপতি বিল ক্লিনটন মার্কিন প্রতিনিধি পরিষদ কর্তৃক অভিশংসিত হন, তিনি অভিশংসিত হওয়া দ্বিতীয় মার্কিন রাষ্ট্রপতি।
- ডিসেম্বর ২৩ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর ২৫ – রাশিয়ার প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিন বিয়েলো রাশিয়ার প্রেসিডেন্ট লুকাশেনকোর সঙ্গে দুপক্ষের ইউনিয়নভুক্ত দেশ প্রতিষ্ঠার ঘোষণা স্বাক্ষর করেন।
- ডিসেম্বর ২৬ – ইরাক উত্তর ও দক্ষিণ নো-ফ্লাই জোনে টহলরত মার্কিন ও ব্রিটিশ যুদ্ধবিমানে গুলি চালানোর ঘোষণা দেয়।
- ডিসেম্বর ২৯ – খেমার রুজের নেতারা দশ লাখের বেশি মানুষের প্রাণহানির কারণ হওয়া কম্বোডীয় গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
- ডিসেম্বর ৩১ – ইউরোপীয় বিনিময় হার প্রক্রিয়া ইউরোজোনের পুরনো মুদ্রাগুলোর মান স্থির করে এবং ইউরো মুদ্রার মান নির্ধারণ করে।
জন্ম
[সম্পাদনা]মৃত্যু
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- ৭ জানুয়ারি - রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী (জ. ১৯১৫)
- ৯ জানুয়ারি - কেনিচি ফুকুই, নোবেল বিজয়ী জাপানি রসায়নবিদ (জ. ১৯১৮)
- ১৩ জানুয়ারি - বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ১৪ ফেব্রুয়ারি - বদরুল হায়দার চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি (জ. ১৯২৫)
- ২২ ফেব্রুয়ারি - রমন লাম্বা, ভারতীয় ক্রিকেটার (জ. ১৯৬০)
- ২৩ ফেব্রুয়ারি - ফিলিপ অ্যাবট, মার্কিন অভিনেতা (জ. ১৯২৩)
- ২৬ ফেব্রুয়ারি - থিওডোর শুল্ট্স, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ (জ. ১৯০২)
- ২৭ ফেব্রুয়ারি - জর্জ হার্বার্ট হিচিংস, নোবেল বিজয়ী মার্কিন চিকিৎসক (জ. ১৯০৫)
মার্চ
[সম্পাদনা]- ১৬ মার্চ - ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন, নোবেল বিজয়ী ব্রিটিশ জৈব রসায়নবিজ্ঞানী (জ. ১৯১৮)
- ৩১ মার্চ - হাবিবুর রহমান সাথী, বাংলাদেশি সঙ্গীত শিল্পী, নাট্যকার, নাট্য পরিচালক ও অভিনেতা (জ. ১৯৩৩)
এপ্রিল
[সম্পাদনা]- ১৯ এপ্রিল - অক্তাবিও পাজ, নোবেল বিজয়ী মেক্সিকান কবি, লেখক, ও কূটনীতিবিদ (জ. ১৯১৪)
- ২৩ এপ্রিল - জেমস আর্ল রে, নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর আততায়ী (জ. ১৯২৮)
মে
[সম্পাদনা]- ১৪ মে - শওকত ওসমান, বাংলাদেশি কথাসাহিত্যিক (জ. ১৯১৭)
- ২৮ মে - অপরেশ লাহিড়ী, বাঙালি গায়ক এবং সুরকার (জ. ১৯২৪)
জুন
[সম্পাদনা]- ১ জুন - ব্রজেন দাস, বাংলাদেশি সাঁতারু (জ. ১৯২৭)
- ৮ জুন - সানি আবাচা, নাইজেরিয়ার প্রাক্তন সামরিক প্রশাসক (জ. ১৯৪৩)
- ২৩ জুন - বঙ্গবন্ধু সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়;
- ২৮ জুন - জ্যাক রাউলি, ইংরেজ ফুটবল খেলোয়াড় (জ. ১৯২০)
জুলাই
[সম্পাদনা]- ২১ জুলাই - অ্যালান শেপার্ড, মার্কিন নভোচারী (জ. ১৯২৩)
- ২৬ জুলাই - মনজুর আলম বেগ, বাংলাদেশি আলোকচিত্রশিল্পী (জ. ১৯৩১)
আগস্ট
[সম্পাদনা]- ১৮ আগস্ট - পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী (জ. ১৯৪৮)
সেপ্টেম্বর
[সম্পাদনা]- ৬ সেপ্টেম্বর - আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক (জ. ১৯১০)
- ৯ সেপ্টেম্বর - লুচো বাত্তিস্তি, ইতালীয় গায়ক ও গীতিকার (জ. ১৯৪৩)
- ১৩ সেপ্টেম্বর
- মোহাম্মদ নুরুল কাদের, বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব (জ. ১৯৩৫)
- জর্জ ওয়ালেস, মার্কিন রাজনীতিবিদ (জ. ১৯১৯)
- ২১ সেপ্টেম্বর - ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার, মার্কিন ক্রীড়াবিদ (জ. ১৯৫৯)
- ২৭ সেপ্টেম্বর - ফারিয়া লারা, বাংলাদেশের প্রথম নারী প্রশিক্ষক বৈমানিক (জ. ১৯৭০)
অক্টোবর
[সম্পাদনা]নভেম্বর
[সম্পাদনা]- ১৯ নভেম্বর - অ্যালান জে পাকুলা, মার্কিন চলচ্চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক (জ. ১৯২৮)
- ৩০ নভেম্বর - আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন, বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী (জ. ১৯৩০)
ডিসেম্বর
[সম্পাদনা]- ৭ ডিসেম্বর - মার্টিন রডবেল, নোবেল বিজয়ী মার্কিন চিকিৎসক (জ. ১৯২৫)
- ১২ ডিসেম্বর - মুস্তাফিজুর রহমান, বাংলাদেশী গীতিকার এবং অনুবাদক (জ. ১৯৩৯)
নোবেল পুরস্কার
[সম্পাদনা]
- পদার্থবিজ্ঞান - রবার্ট বি. লাফলিন, হর্স্ট লুডভিগ স্ট্যোরমার, ড্যানিয়েল চি ৎসুই
- রসায়ন - ওয়াল্টার কোন, জন পোপল
- চিকিৎসাবিজ্ঞান - রবার্ট ফ্রান্সিস ফার্চগট, লুইস জে ইগনারো, ফরিদ মুরাদ
- সাহিত্য - হোসে সারামাগো
- শান্তি - জন হিউম, ডেভিড ট্রিম্বেল
- অর্থনীতি - অমর্ত্য সেন
ফিল্ডস পদক
[সম্পাদনা]রিচার্ড বর্শার্ড্স, টিমোথি গাওয়ার্স, ম্যাক্সিম কোন্টসেভিচ, কার্টিস টি. ম্যাক্মালেন
অ্যাকাডেমিক পুরস্কার
[সম্পাদনা]১৯৯৮ সালের চলচ্চিত্রের অ্যাকাডেমিক পুরস্কার ৭১ তম অস্কার ২১ মার্চ ১৯৯৯ সালে প্রদান করা হয়।
- সেরা চলচ্চিত্র: শেকসপিয়ার ইন লাভ
- সেরা চলচ্চিত্র পরিচালক: স্টেভেন স্পিলবার্গ (চলচ্চিত্র: সেভিং প্রাইভেট রায়ান)
- সেরা অভিনেতা: রবার্তো বেনিগনি (চলচ্চিত্র:শেকসপিয়ার ইন লাভ)
- সেরা অভিনেত্রী:জুডি ডেন্স (চলচ্চিত্র:শেকসপিয়ার ইন লাভ)
- সেরা পার্শ্ব-অভিনেতা:জেমস কোবার্ণ (চলচ্চিত্র: অ্যাফলিকশন)
- সেরা প্বার্শ-অভিনেত্রী:জুডি ডেন্স (চলচ্চিত্র:শেকসপিয়ার ইন লাভ)
- সেরা চিত্রনাট্য:মার্ক নরম্যান, টম স্টোপার্ড (চলচ্চিত্র:শেকসপিয়ার ইন লাভ)
- সেরা বিদেশী চলচ্চিত্র:লাইফ ইজ বিউটিফুল (ইটালি)
- সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: বানি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১৯৯৮-আন্তর্জাতিক সমুদ্র বর্ষ"। ৭ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১১।