বিষয়বস্তুতে চলুন

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি
মাদারীপুর পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যআলোর দিশারী
গঠিত১৫ জানুয়ারি ১৯৮৫; ৪১ বছর আগে (1985-01-15)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরমুস্তফাপুর, মাদারীপুর
যে অঞ্চলে
মাদারীপুর জেলাবরিশাল জেলার আংশিক
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মোহাম্মদ জোনাব আলী[]
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.madaripur.gov.bd

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের মাদারীপুর জেলায় ০৩টি জোনাল অফিস, ০২টি সাব-জোনাল অফিস, ০২টি এরিয়া অফিস এবং ১৯টি অভিযোগ কেন্দ্রের[] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৫ জানুয়ারি, ১৯৮৫ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ১২ ডিসেম্বর, ১৯৮৫ সালে।

ইতিহাস

[সম্পাদনা]

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। এ সমিতির অধীনে ৬টি উপজেলা, ৭০টি ইউনিয়ন (এরমধ্যে বরিশাল জেলার দুইটি ইউনিয়ন–বাটামারা এবং নাজিরপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত) ও ৯০৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর মাদারীপুর জেলার মুস্তফাপুরে অবস্থিত।

জোনাল অফিসসমূহ

[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • টেকেরহাট জোনাল অফিস[]
  • শিবচর জোনাল অফিস[]
  • কালকিনি জোনাল অফিস[]

সাব-জোনাল অফিস

[সম্পাদনা]
  • খোয়াজপুর সাব-জোনাল অফিস
  • ডাসার সাব-জোনাল অফিস
  • সন্ন্যাসিচর সাব-জোনাল অফিস

এরিয়া অফিস

[সম্পাদনা]
  • কুতুবপুর এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা

[সম্পাদনা]

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

[সম্পাদনা]
  • মোট আয়তন: ১১৩০ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ৯.৫৪% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১১টি
  • মোট নির্মিত লাইন: ৫৭৫২.৩৫১ কিলোমিটার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অফিস প্রধান, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  2. "একনজরে, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  3. "রাজৈর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.rajoir.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  4. "শিবচর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.shibchar.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  5. "কালকিনি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kalkini.madaripur.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২