বিষয়বস্তুতে চলুন

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
গোপালগঞ্জ পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৯৯৭; ২৯ বছর আগে (1997)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরকারারগাতী, গোপালগঞ্জ
যে অঞ্চলে
গোপালগঞ্জ জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ জুলফিকার রহমান[]
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.gopalganj.gov.bd

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলায় ০৪টি জোনাল অফিস, ০২টি সাব-জোনাল অফিস এবং ১৫টি অভিযোগ কেন্দ্রের[] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৯৯৭ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ৩ মার্চ, ১৯৯৮ সালে।

ইতিহাস

[সম্পাদনা]

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা, ৭০টি ইউনিয়ন ও ৯০৩টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর গোপালগঞ্জ জেলার কারারগাতীতে অবস্থিত।

জোনাল অফিসসমূহ

[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • মুকসুদপুর জোনাল অফিস[]
  • কাশিয়ানী জোনাল অফিস[]
  • কোটালীপাড়া জোনাল অফিস[]
  • টুঙ্গিপাড়া জোনাল অফিস[]

সাব-জোনাল অফিস

[সম্পাদনা]
  • টেকেরহাট সাব-জোনাল অফিস
  • রামদিয়া সাব-জোনাল অফিস

অভিযোগ কেন্দ্র

[সম্পাদনা]
  • সদর দপ্তর অভিযোগ কেন্দ্র
  • সাতপাড় অভিযোগ কেন্দ্র
  • ভেন্নাবাড়ী অভিযোগ কেন্দ্র
  • কাশিয়ানী অভিযোগ কেন্দ্র
  • রামদিয়া অভিযোগ কেন্দ্র
  • রাজপাট অভিযোগ কেন্দ্র
  • মুক্সুদপুর অভিযোগ কেন্দ্র

গ্রাহক সংখ্যা

[সম্পাদনা]

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

[সম্পাদনা]
  • মোট আয়তন: ১৪৯০.৯৩ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১০.৬৫% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৩টি
  • মোট নির্মিত লাইন: ৬৬৭৭.৮৮৫ কিলোমিটার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অফিস প্রধান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  2. "একনজরে, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  3. "মুকসুদপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.muksudpur.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  4. "কাশিয়ানী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kashiani.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  5. "কোটালীপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kotalipara.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  6. "টুঙ্গিপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.tungipara.gopalganj.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২