বিষয়বস্তুতে চলুন

নাজিরপুর ইউনিয়ন, মুলাদী

নাজিরপুর
ইউনিয়ন
নাজিরপুর বরিশাল বিভাগ-এ অবস্থিত
নাজিরপুর
নাজিরপুর
নাজিরপুর বাংলাদেশ-এ অবস্থিত
নাজিরপুর
নাজিরপুর
বাংলাদেশে নাজিরপুর ইউনিয়ন, মুলাদীর অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৭′২৮.০০১″ উত্তর ৯০°২০′১১.০০০″ পূর্ব / ২২.৯৫৭৭৭৮০৬° উত্তর ৯০.৩৩৬৩৮৮৮৯° পূর্ব / 22.95777806; 90.33638889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাবরিশাল জেলা
উপজেলামুলাদী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
  মোট৩,৩০১ হেক্টর (৮,১৫৬ একর)
জনসংখ্যা
  মোট২২,৫১৭
  জনঘনত্ব৬৮০/বর্গকিমি (১,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৬ ৬৯ ৭১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নাজিরপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত মুলাদী উপজেলার একটি ইউনিয়ন

আয়তন

[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়নের আয়তন ৮,১৫৬ একর।[] এ ইউনিয়নের পূর্বে কাজিরচর ইউনিয়ন, পশ্চিমে সাহেবরামপুর ও মোল্লার হাট ইউনিয়ন, উত্তরে চরকালেখান ও সফিপুর ইউনিয়ন, দক্ষিণে সরিকল ইউনিয়ন।

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়ন মুলাদী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মুলাদী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২১নং নির্বাচনী এলাকা বরিশাল-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • পূর্ব চর কুতুবপুর
  • রামারপোল
  • ইসলামপুর
  • কাচির চর
  • চিলমারী
  • সাহেবের চর
  • বানীমর্দন
  • পশ্চিম নাজিরপুর
  • পশ্চিম বানীমর্দন
  • মধ্য নাজিরপুর
  • পূর্ব নাজিরপুর
  • চর নাজিরপুর
  • মিয়ার চর
  • ঘোষের চর

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাজিরপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২২,৫১৭ জন। এর মধ্যে পুরুষ ১০,৬৯২ জন এবং মহিলা ১১,৮২৫ জন। মোট পরিবার ৫,১৪৭টি।[]

শিক্ষা

[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নাজিরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৬.৮%।[]

নাজিরপুর ইউনিয়ন মুলাদী উপজেলার মধ্যে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট উন্নত। ১ টি কলেজ, ৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি বালিকা বিদ্যালয় ছাড়া বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

জয়ন্তী নদী কিংবা আঁড়িয়াল খাঁ নদী পথ বা মুলাদী হতে সড়ক পথে বা হোসনাবাদ হতেও সড়ক পথে সহজেই যাতায়াত করা যায়।

নদ-নদী

[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে আড়িয়াল খাঁজয়ন্তী নদী

হাট-বাজার

[সম্পাদনা]

নাজিরপুর ইউনিয়নের উল্লেখযোগ্য হাট/বাজারগুলো হল নাজিরপুর বাজার, নাতিরহাট, বানীমর্দ্দন জয় বাংলা বাজার, রামারপোল, এবং সাধুর বাজার।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)

বহিঃসংযোগ

[সম্পাদনা]