বিষয়বস্তুতে চলুন

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি
খুলনা পবিস
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৫ এপ্রিল ২০০১; ২৫ বছর আগে (2001-04-15)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঠিকরাবন্দ, খুলনা
যে অঞ্চলে
খুলনা জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ জিল্লুর রহমান[]
সম্পৃক্ত সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.khulna.gov.bd

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের খুলনা জেলায় ০৪টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস এবং ১৪টি অভিযোগ কেন্দ্রের[] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১৫ এপ্রিল, ২০০১ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ৩০ এপ্রিল, ২০০০ সালে।

ইতিহাস

[সম্পাদনা]

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ২০০১ সালে। এ সমিতির অধীনে ৮টি উপজেলা, ৫৬টি ইউনিয়ন ও ৮৬৬টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর খুলনা জেলার ঠিকরাবন্দতে অবস্থিত।

জোনাল অফিসসমূহ

[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • ডুমুরিয়া জোনাল অফিস[]
  • সেনেরবাজার জোনাল অফিস[]
  • পাইকগাছা জোনাল অফিস[]
  • কয়রা জোনাল অফিস[]

সাব-জোনাল অফিস

[সম্পাদনা]
  • দাকোপ সাব-জোনাল অফিস
  • তেরখাদা সাব-জোনাল অফিস
  • শাহপুর সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যা

[সম্পাদনা]

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে তিন লক্ষেরও বেশি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

[সম্পাদনা]
  • মোট আয়তন: ১৯৬৫ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১১.৩৫% (মে, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৭টি
  • মোট নির্মিত লাইন: ৭৮২৯.৭৪২ কিলোমিটার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অফিস প্রধান, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.khulna.gov.bd। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২
  2. "একনজরে, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.khulna.gov.bd। ৩০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২
  3. "ডুমুরিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.dumuria.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২
  4. "রূপসা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.rupsha.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২২
  5. "পাইকগাছা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.paikgasa.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২
  6. "কয়রা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.koyra.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২২