চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২
অবয়ব
চাঁদপুর পবিস-২ | |
প্রাতিষ্ঠানিক লোগো | |
| নীতিবাক্য | গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন |
|---|---|
| গঠিত | ১৪ ডিসেম্বর ১৯৮০ |
| ধরন | সরকারি |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
| সদরদপ্তর | খলিশাডুলী, বাবুরহাট, চাঁদপুর |
| অবস্থান |
|
যে অঞ্চলে | চাঁদপুর জেলা |
| পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
| সম্পৃক্ত সংগঠন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
| ওয়েবসাইট | pbs2 |
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায় ৩টি জোনাল অফিস, ২টি সাব-জোনাল অফিস এবং ১০টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালের ১৪ মে।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যাত্রা শুরু হয় ১৯৮১ সালে। এ সমিতির অধীনে ৫টি উপজেলা, ৫৪টি ইউনিয়ন ও ৭৪৭টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর খলিশাডুলী, বাবুরহাট, চাঁদপুর জেলায় অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- কাছিয়ারা, ফরিদগঞ্জ, জোনাল অফিস চাঁদপুর। মোবাইলঃ ০১৭৬৯ ৪০০০৯৫
- মতলব দক্ষিণ জোনাল অফিস। নবকলস, মতলব দক্ষিণ, চাঁদপুর। মোবাইলঃ ০১৭৬৯ ৪০০০৯৬
- তলব উত্তর জোনাল অফিস, ছেঙ্গারচর, মতলব উত্তর, চাঁদপুর। মোবাইলঃ ০১৭৬৯ ৪০০১০০।[১]
সাব-জোনাল অফিসসমূহ
[সম্পাদনা]- কামতা সাব জোনাল অফিস, ফণিসাইর, ফরিদগঞ্জ, চাঁদপুর। মোবাইলঃ ০১৭৬৯ ৪০২৫৯৮।।[১]
গ্রাহক সংখ্যা
[সম্পাদনা]চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রায় সাড়ে ৪,৩৮,৪৩১ জন গ্রাহক রয়েছে।[১]