বিষয়বস্তুতে চলুন

নামিবিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নামিবিয়া
দলের লোগো
ডাকনামসাহসী যোদ্ধা
অ্যাসোসিয়েশননামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচববি সামারিয়া
অধিনায়কপেত্রাস শিতেম্বি
সর্বাধিক ম্যাচইয়োহানেস হিন্দজু (৬৯)
শীর্ষ গোলদাতারুডলফ বেস্টার (১৩)
মাঠনামিবিয়া স্বাধীনতা স্টেডিয়াম
ফিফা কোডNAM
ওয়েবসাইটnfa.org.na
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৬৮ (নভেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১৬৭ (জুলাই ২০০৬)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১০৮ বৃদ্ধি ৬ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১০০ (সেপ্টেম্বর ১৯৯৮)
সর্বনিম্ন১৬৫ (জুলাই ২০০৬)
প্রথম আন্তর্জাতিক খেলা
দক্ষিণ আফ্রিকা দক্ষিণ-পশ্চিম আফ্রিকা ০–১ অ্যাঙ্গোলা 
(নামিবিয়া; ১৬ মে ১৯৮৯)
বৃহত্তম জয়
 নামিবিয়া ৮–২ বেনিন 
(উইন্ডহোক, নামিবিয়া; ১৫ জুলাই ২০০০)
 নামিবিয়া ৬–০ বতসোয়ানা 
(উইন্ডহোক, নামিবিয়া; ২৫ আগস্ট ১৯৯৬)
বৃহত্তম পরাজয়
 মিশর ৭–১ নামিবিয়া 
(কায়রো, মিশর; ৮ নভেম্বর ১৯৯৬)
 মিশর ৮–২ নামিবিয়া 
(আলেকজান্দ্রিয়া, মিশর; ১৩ জুলাই ২০০১)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ৩ (১৯৯৮-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (১৯৯৮, ২০০৮, ২০১৯)

নামিবিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি: Namibia national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে নামিবিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম নামিবিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা নামিবিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[] এই দলটি ১৯৯২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৮৯ সালের ১৬ই মে তারিখে, নামিবিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নামিবিয়ায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকা হিসেবে অ্যাঙ্গোলার কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট নামিবিয়া স্বাধীনতা স্টেডিয়ামে সাহসী যোদ্ধা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ববি সামারিয়া এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন তেরেঙ্গানুর মধ্যমাঠের খেলোয়াড় পেত্রাস শিতেম্বি

নামিবিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে নামিবিয়া এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার প্রত্যেকবার তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছে।

রবার্ট নাওসেব, পেত্রাস শিতেম্বি, রিকার্দো মানেত্তি, রুডলফ বেস্টার এবং উইলকো রিসারের মতো খেলোয়াড়গণ নামিবিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৮ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নামিবিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৬৮তম) অর্জন করে এবং ২০০৬ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে নামিবিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১০০তম (যা তারা ১৯৯৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৩অপরিবর্তিত  থাইল্যান্ড১১৭৬.৭৫
১১৪অপরিবর্তিত  আজারবাইজান১১৭৪.২২
১১৫অপরিবর্তিত  নামিবিয়া১১৬৮.৩৮
১১৬অপরিবর্তিত  উত্তর কোরিয়া১১৬৮.১২
১১৭অপরিবর্তিত  অ্যাঙ্গোলা১১৬৮.০৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১০৬হ্রাস  গাম্বিয়া১৩৯৯
১০৭বৃদ্ধি ১১  লিবিয়া১৩৯৭
১০৮বৃদ্ধি  নামিবিয়া১৩৮৮
১০৯বৃদ্ধি ২১  টোগো১৩৮৪
১১০অপরিবর্তিত  থাইল্যান্ড১৩৮১

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪উত্তীর্ণ হয়নি১২
ফ্রান্স ১৯৯৮১৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০২৭
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০১২
ব্রাজিল ২০১৪১০
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১৪২২৪৩৭৮২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. "Namibian football on the rise – ESPN FC"। Soccernet.espn.go.com। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]