বিষয়বস্তুতে চলুন

বুকায়ো সাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বুকায়ো সাকা
২০২৫ সালে সাকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বুকায়ো আয়োইঙ্কা টেমিডায়ো সাকা[]
জন্ম (2001-09-05) ৫ সেপ্টেম্বর ২০০১ (বয়স ২৪)[]
জন্ম স্থান লন্ডন, ইংল্যান্ড
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বুকায়ো আয়োইঙ্কা টেমিডায়ো সাকা (ইংরেজি: Bukayo Saka, ইংরেজি উচ্চারণ: [buˈkaɪoʊ ˈsɑːkə]; জন্ম: ৫ সেপ্টেম্বর ২০০১; বুকায়ো সাকা নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][][] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[]

ইংরেজ ফুটবল ক্লাব গ্রিনফোর্ড সেল্টিকের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সাকা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ওয়াটফোর্ড এবং আর্সেনালের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, ইংরেজ ক্লাব আর্সেনালের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।

২০১৬ সালে, সাকা ইংল্যান্ড অনূর্ধ্ব-১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৭ ম্যাচে ১৪টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বুকায়ো আয়োইঙ্কা টেমিডায়ো সাকা ২০০১ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের ইলিংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাব-মা নাইজেরীয় বংশোদ্ভূত,[] যারা অর্থনৈতিক অভিবাসী হিসেবে নাইজেরিয়া থেকে লন্ডনে অভিবাসিত হয়েছিলেন।[] তিনি গ্রিনফোর্ড উচ্চ বিদ্যালয়ের পড়াশুনা করার পূর্বে ইংল্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের এডওয়ার্ড বেথাম চার্চে পড়াশোনা করেছেন,[][১০] যেখানে তিনি চারটি এ* এবং তিনটি এ অর্জন করার মাধ্যমে জিসিএসইতে উচ্চ গ্রেড অর্জন করেছেন।[১১] আর্সেনালে যোগদানের পূর্বে সাকা স্থানীয় ক্লাব গ্রিনফোর্ড সেল্টিকের হয়ে যুব ফুটবল খেলেছেন।[১২] একটি সাক্ষাৎকারে সাকা তার ফুটবল জীবনে তার বাবার গুরুত্ব উল্লেখ করে বলেছেন: "তিনি আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা। আমি যখন ছোট ছিলাম, তখন থেকে তিনি আমাকে সর্বদা নম্র থাকতে বলতেন।"[১৩] তার নাম "বুকায়ো" দক্ষিণ নাইজেরিয়ায় কথিত ইয়োরুবা ভাষা থেকে উদ্ভূত, যার অর্থ "সুখ সংযোজন করা"।[১৪]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

সাকা ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১ দলের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১৫]

২০২০ সালের ৮ই অক্টোবর তারিখে, ১৯ বছর, ১ মাস ও ৩ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী সাকা ওয়েলসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ইংল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[১৬] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে সাকা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bukayo Saka"England Football Online। ৫ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২০
  2. 1 2 "Arsenal FC » Team roster" [আর্সেনাল ফুটবল ক্লাব » দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
  3. "Bukayo Saka: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৯
  4. "Squad: Men"। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫
  5. "Arsenal – Squad – Soccerway" [আর্সেনাল – দল – সকারওয়ে]soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
  6. Dowdeswell, Andrew (৯ জুলাই ২০২০)। "Arsenal: Where is Bukayo Saka's best position?"Pain in the Arsenal। Fansided। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২১
  7. Oludare, Shina (৮ জুলাই ২০২০)। "Saka: Ikpeba wants Arsenal star invited to Super Eagles"Goal.com। Perform Group। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২০
  8. "10 things you may not know about Bukayo Saka – Arsenal's new number 7"GiveMeSport। ২৪ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১
  9. "Issue 33 – 17th June 2019.pdf" (পিডিএফ)। ২৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১
  10. Watts, Charles; Clementine, Katherine (১৩ ডিসেম্বর ২০১৮)। "Arsenal FC's Bukayo Saka: The young Ealing-born player making his senior debut"MyLondon। Reach। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২০
  11. Ellery, Ben। "England star Bukayo Saka was a real role model, says PE teacher"The Times (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0140-0460। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১
  12. "'I'm crying writing this': Final good luck messages for England's stars - by those who know them best"The Telegraph। ৯ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  13. Benge, James (২০ সেপ্টেম্বর ২০১৯)। "Ljungberg, Ronaldo and his father – The men who made Saka"Football.London। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১
  14. Hendrix, Hale (৫ অক্টোবর ২০১৯)। "Bukayo Saka Childhood Story Plus Untold Biography Facts"LifeBogger। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০২১
  15. "Bukayo Saka – Youth Debut" [বুকায়ো সাকা – বয়সভিত্তিক অভিষেক]transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
  16. "Bukayo Saka – Debut Match – National Football Teams" [বুকায়ো সাকা – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]