মার্তিন ওদেগর
|
২০২৫ সালে ওদেগর | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৭ ডিসেম্বর ১৯৯৮[১] | ||
| জন্ম স্থান | দ্রামেন, নরওয়ে | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[২] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
| জার্সি নম্বর | ৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মার্তিন ওদেগর (নরওয়েজীয়: Martin Ødegaard, নরওয়েজীয় উচ্চারণ: [ˈmɑːʈɪn ˈøːdəɡoːɾ]; জন্ম: ১৭ ডিসেম্বর ১৯৯৮) হলেন একজন নরওয়েজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং নরওয়ে জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৩][১][৪] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৫]
২০০৫–০৬ মৌসুমে, নরওয়েজীয় ফুটবল ক্লাব দ্রাম্মেন স্ট্রংয়ের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওদেগর ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে স্ত্রোমসগোদেসেতের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪ সালে, স্ত্রোমসগোদেসেতের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; স্ত্রোমসগোদেসেতের হয়ে এক মৌসুমে ২৩ ম্যাচে ৫টি গোল করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি প্রায় ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিবদ্ধ থাকাকালীন তিনি হেরেনভেন, ভিতেসে, রিয়াল সোসিয়েদাদ এবং আর্সেনালের হয়ে ধারে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি প্রায় ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।
২০১৩ সালে, ওদেগর নরওয়ে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার মাধ্যমে নরওয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত নরওয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে নরওয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নরওয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৭ ম্যাচে ৪টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, ওদেগর বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ মৌসুমে ভিতেসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অন্যতম।[৬] দলগতভাবে, ওদেগর এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি রিয়াল সোসিয়েদাদের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মার্তিন ওদেগর ১৯৯৮ সালের ১৭ই ডিসেম্বর তারিখে নরওয়ের দ্রামেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৭][৮][৯]
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওদেগর নরওয়ে অনূর্ধ্ব-১৫, নরওয়ে অনূর্ধ্ব-১৬, নরওয়ে অনূর্ধ্ব-১৭ এবং নরওয়ে অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নরওয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ১৭ই সেপ্টেম্বর তারিখে তিনি নরওয়ে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১০]
মার্টিন ওদেগর, ১৭ এবং ১৯ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে সুইডেনের বিপক্ষে নরওয়ে জাতীয় অনূর্ধ্ব-১৫ দলের দুটি ঘরের মাঠের খেলায় শুরুর একাদশে ছিলেন। উভয় খেলায় নরওয়ে ২-১ এবং ২-০ ব্যবধানে জয়লাভ করে।[১১][১২]
২০১৪ সালের জানুয়ারিতে তুরস্কে স্কটল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সাথে একটি টুর্নামেন্টে নরওয়ের জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেছিলেন ওদেগর।[১৩][১৪] তিনি তিনটি ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেন। নরওয়ে একটি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও বাকি দুটি ম্যাচে হেরেছিল।[১৫][১৬][১৭]
২৮ ফেব্রুয়ারী ২০১৪ তারিখে আইসল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য তাকে নরওয়ের জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে উন্নীত করা হয়। ৬২তম মিনিটে ওদেগর বদলি হিসেবে মাঠে নেমে ২-১ গোলে জয়ে সহায়তা করেন।[১৮] পরবর্তী তিনটি অ্যাওয়ে ম্যাচের জন্য তিনি শুরুর একাদশে ছিলেন। এর মধ্যে নরওয়ে ২ মার্চ আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়,[১৯] ২৫ মার্চ তুরস্কের বিপক্ষে ২-৩ ব্যবধানে পরাজয়[২০] এবং অবশেষে ৩০ মার্চ ২০১৪ সালে গ্রিসের বিপক্ষে ০-৩ ব্যবধানে পরাজিত হয়।[২১]
২০১৪ সালের সেপ্টেম্বরে, ২০১৫ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের চূড়ান্ত খেলার জন্য তাকে নরওয়ের জাতীয় অনূর্ধ্ব-২১ দলের জন্য নির্বাচিত করা হয়।[২২] তিনি পর্তুগালের বিপক্ষে পুরো ম্যাচটি একজন ফরোয়ার্ড হিসেবে খেলেছিলেন। কিন্তু তিনি ম্যাচ সেরা নির্বাচিত হলেও প্রতিপক্ষকে ২-১ ব্যবধানে জয় থেকে আটকাতে পারেননি।[২৩][২৪]
৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ক্রোয়েশিয়ার বিপক্ষে সিনিয়র দলে অব্যবহৃত বদলি খেলোয়াড় ছিলেন। তিনি পরের দিন ইংল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালের উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের ম্যাচে আবার অনূর্ধ্ব-২১ দলে যোগ দেন। তিনি পুরো ৯০ মিনিট খেলেছিলেন। এ ম্যাচে নরওয়ে ঘরের মাঠে জেমস ওয়ার্ড-প্রোউসের পেনাল্টি গোলের ফলে ০-১ গোলে হেরে যায়।[২৫]
২০১৪ সালের ২৭শে আগস্ট তারিখে, ১৫ বছর, ৮ মাস ও ১০ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওদেগর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছিল।[২৬] নরওয়ের হয়ে অভিষেকের বছরে ওদেগর সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে, তাকে মাল্টা এবং বুলগেরিয়ার বিপক্ষে নরওয়ের উয়েফা ইউরো ২০১৬ বাছাইপর্বের খেলায় ডাকা হয়েছিল।[২৭] ২-১ ব্যবধানে ঘরের মাঠে জয়ের ৬৪তম মিনিটে ম্যাটস মোলার ডাহলির স্থলাভিষিক্ত হয়ে তিনি পরের ম্যাচে তার প্রতিযোগিতামূলক অভিষেক করেন। ১৫ বছর ৩০০ দিন বয়সে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে খেলায় অংশগ্রহণ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। তিনি ১৯৮৩ সাল থেকে আইসল্যান্ডার সিগুরুদুর জন্সনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলার রেকর্ড ভেঙে দেন।[২৮][২৯]
২৯শে মার্চ ২০১৫ তারিখে, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরে ১৬ বছর ১০১ দিন বয়সে ওদেগর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে শুরুর একাদশে খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন।[৩০] ৮ জুন, অসলোতে স্ক্যান্ডিনেভিয়ান প্রতিদ্বন্দ্বী সুইডেনের সাথে নরওয়ের ০-০ গোলে ড্র হওয়া প্রীতি ম্যাচে তিনি ম্যাচ সেরা হন।[৩১] নরওয়ে তাদের যোগ্যতা অর্জনের গ্রুপে তৃতীয় স্থান অর্জনের পর হাঙ্গেরির বিরুদ্ধে প্লে-অফ ম্যাচ খেলার জন্য তাকে দলে নেওয়া হয়।[৩২] প্রথম লেগে তিনি খেলেননি কিন্তু ১৫ নভেম্বর দ্বিতীয় লেগের প্রথমার্ধে তাকে বদলি হিসেবে খেলানো হয়। নরওয়ে ২-১ গোলে হারে এবং মোট ৩-১ গোলে অগ্রগামিতায় হেরে প্লে-অফ থেকে বাদ পড়ে।[৩৩]
১৮ মাস ধরে জাতীয় দলে ডাক না পাওয়ার পর হিরেনভিনের হয়ে দুর্দান্ত খেলার পর লারস ল্যাগারবাকের অধীনে নরওয়ের জাতীয় দলে তাকে ফিরিয়ে আনেন। ২০১৭ সালের নভেম্বরে ম্যাসেডোনিয়ার বিপক্ষে তিনি তার দশম ম্যাচ খেলেন।[৩৪] ৭ জুন ২০১৯ তারিখে, ওদেগর উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্বের একটি ম্যাচে রোমানিয়ার বিপক্ষে তার প্রথম আন্তর্জাতিক গোল করেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।[৩৫]
২০২১ সালের মার্চ মাসে ওদেগরকে নতুন ম্যানেজার স্টেল সোলবাক্কেন জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করেন।[৩৬]
খেলার ধরন
[সম্পাদনা]ওদেগরকে "আধুনিক" প্লেমেকার বলা হয়। যিনি তার দক্ষ স্পর্শ, কৌশল, ড্রিবলিং ক্ষমতা, দৃষ্টি এবং পাসিংয়ের পরিসর, সেইসাথে ডেড বল এবং সেট পিস থেকে সুনির্দিষ্ট, বাঁকানো ডেলিভারি দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত।[৩৭][৩৮] বাম পায়ের এই ওডেগার্ডকে প্রায়শই আক্রমণাত্মক মিডফিল্ডার মেসুত ওজিল এবং গুটির সাথে তুলনা করা হয়। কারণ মাঠে মাঠে তার সৃজনশীলতা এবং সরাসরি ও কৌশলী বল চালনা সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে।[৩৯] এছাড়াও, আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতা মাঠে জায়গা খুঁজে বের করার ক্ষেত্রে তার অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তার পাশাপাশি তার কাজের গতির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে "তার দারুণ দম আছে এবং সে খুবই প্রতিভাবান, কিন্তু তার কাজের গতি অবিশ্বাস্য।"[৪০][৪১] পরিশ্রমী খেলোয়াড় হিসেবে ওডেগার্ড বল ছিনিয়ে নেওয়ার জন্য প্রচুর দৌড়ান এবং বিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। রিয়াল সোসিয়েদাদ এবং আর্সেনালের সাথে ধারে খেলার সময়তিনি পরিসংখ্যানগতভাবে দলের অন্যতম সেরা প্রেসার ছিলেন।[৪২]
তরুণ বয়সে ওডেগার্ডকে ফুটবল প্রতিভা হিসেবে বিবেচনা করা হতো এবং তার প্রজন্মের অন্যতম সেরা উদীয়মান খেলোয়াড় বলা হতো।[৪৩][৪৪] ২০১৪ সালে লিভারপুল ইকোতে প্রকাশিত একটি প্রবন্ধে ওডেগার্ডকে "আধুনিক ধারার একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি দ্রুতগতিসম্পন্ন ছোট ছোট পাস, প্রাকৃতিক ভারসাম্য ও গতি সম্পন্ন এবং অল্প বয়সেও তার শট নেওয়ার ক্ষমতা বিস্ময়কর"।[৪৫] স্ট্রমসগডসেটের তার ম্যানেজার ডেভিড নিলসেন তাকে ডেভিড সিলভা এবং লিওনেল মেসির সাথে তুলনা করেছেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে, আন্তর্জাতিক সতীর্থ এবং রোজেনবর্গ উইঙ্গার মর্টেন গ্যামস্ট পেডারসেন ওডেগার্ডকে তার দেখা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় বলে অভিহিত করে বলেছিলেন, "তার বয়স অনুযায়ী সে অবিশ্বাস্য" - খেলা সম্পর্কে তার জ্ঞান অবিশ্বাস্য এবং তার কারিগরি দক্ষতা অসাধারণ"। পেডারসেন আরও বলেন যে, খেলার শারীরিক দিকগুলিতে উন্নতি করার জন্য ওডেগার্ডের সময়ের প্রয়োজন।[২২]
তার ছেলের বর্ণনা দিতে গিয়ে, হ্যান্স এরিক ওডেগার্ড বলেন: "বিভিন্ন স্তরের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে খেলার গতিই পার্থক্য তৈরি করে। চাপ কমাতে আমরা তার প্রথম এবং দ্বিতীয় স্পর্শের সাথে অনেক ঘন্টা কাজ করেছি। বলটিকে তার পায়ের কাছে আনার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, যাতে সে দ্রুত দিক পরিবর্তন করতে পারে। তাই অন্যদের তুলনায় শারীরিকভাবে দুর্বল হলেও সে ধরা পড়ে না কারণ সে দ্রুত বেরিয়ে যেতে পারে।"[৪৬]
১৬ বছর বয়সে ওডেগার্ড রিয়াল মাদ্রিদে যোগদানের পর, নরওয়ের প্রাক্তন ফুটবল স্কাউট টর-ক্রিশ্চিয়ান কার্লসেন তার মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন যে "ওদেগর তার সামনে থাকা প্রতিটি প্রতিকূলতা মোকাবেলা করেছেন"। কার্লসেন তাকে "এতটা সরলমনা এবং পরিণত" বলে অভিহিত করেছিলেন এবংতার বুদ্ধিমত্তা ও স্কুলে ভালো ফলাফলের কথা উল্লেখ করেন। তবে তিনি এটাও বলেন যে এই শান্ত স্বভাব কখনো কখনো অসুবিধা হতে পারে, কারণ “সেরা ফুটবলারদের মধ্যে একটু উগ্রতা বা আগ্রাসী মনোভাব থাকে"।[৪৭] নরওয়ের সাবেক আন্তর্জাতিক খেলোয়াড় ইয়ান ওগে ফিয়োর্তফ তার রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন। তিনি বলেন, জিনেদিন জিদানের মতো কিংবদন্তির কাছ থেকে শেখার দারুণ সুযোগ পাবে ওডেগার্ড।" তবে তিনি এটাও সতর্ক করে দেন যে, ওডেগার্ডের বয়স এখনো কম, তাই তার বিকশিত হতে সময় লাগবে। তিনি বলেন, "মিডিয়া যে ওডেগার্ডের সঙ্গে মেসির তুলনা করছে, এটা একেবারেই অমূলক। মেসি এমন এক খেলোয়াড়, যিনি একাই ম্যাচের ফল বদলে দিতে পারেন। মার্টিনও একদিন তা করতে পারবে, তবে এখন এসব তুলনা গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই"।[৪৮] ওডেগার্ড তার প্রতি মনোযোগ আকর্ষণের প্রতিক্রিয়ায় বলেন, "যদি তুমি এখনই মুগ্ধ হও, তাহলে ১০ বছরেও বেশি দূর যেতে পারবে না। তখন আমার সেরাটা থাকার কথা, এখন নয়।"[৪৯]
বেশ কয়েকটি প্রকাশনা ২০২৩ সালে ওডেগার্ডকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে তালিকাভুক্ত করেছে। তার কৌশল, ড্রিবলিং ক্ষমতা, দৃষ্টিশক্তি এবং পাসিংয়ের পরিসরের জন্য তাকে স্বীকৃতি দিয়েছে।[৫০][৫১]
অর্জন
[সম্পাদনা]রিয়াল সোসিয়েদাদ
- কোপা দেল রে : ২০১৯-২০[৫২]
আর্সেনাল
- এফএ কমিউনিটি শিল্ড : ২০২৩[৫৩]
ব্যক্তিগত
- গুলবালেন : ২০১৯[৫৪]
- নিক্সেন'স অনার অ্যাওয়ার্ড : ২০২২[৫৫]
- টিপ্পেলিগেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়: ২০১৪[৫৬]
- ইদ্রেটসগ্যালেন বছরের সেরা সাফল্য: ২০১৪[৫৭]
- এরেডিভিসি বর্ষসেরা দল: ২০১৮–১৯[৫৮]
- ভিটেসে বর্ষসেরা খেলোয়াড় : ২০১৮–১৯[৫৯]
- উয়েফা লা লিগা রিভেলেশন টিম অফ দ্য ইয়ার: ২০১৯–২০[৬০]
- আর্সেনালের মৌসুমের সেরা খেলোয়াড় : ২০২২–২৩,[৬১] ২০২৩–২৪[৬২]
- প্রিমিয়ার লিগের মাসের সেরা খেলোয়াড় : নভেম্বর/ডিসেম্বর ২০২২[৬৩]
- লা লিগার মাসের সেরা খেলোয়াড় : সেপ্টেম্বর ২০১৯[৬৪]
- এরেডিভিসি মাসের সেরা খেলোয়াড় : এপ্রিল ২০১৯[৬৫]
- এরেডিভিসি মাসের সেরা প্রতিভা: মে ২০১৯[৬৬]
- লন্ডন ফুটবল পুরস্কার প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়: ২০২৩[৬৭]
- পিএফএ বর্ষসেরা দল : ২০২২–২৩ প্রিমিয়ার লিগ,[৬৮] ২০২৩–২৪ প্রিমিয়ার লিগ[৬৯]
- বর্ষসেরা ইএসএম দল : ২০২২–২৩[৭০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Arsenal FC » Team roster" [আর্সেনাল ফুটবল ক্লাব » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Martin Ødegaard: Overview"। Premier League। ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১।
- ↑ "Squad: Men"। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Arsenal – Squad – Soccerway" [আর্সেনাল – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Teen star Odegaard headlines Norway squad to face Socceroos"। The World Game। Special Broadcasting Service। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮।
- ↑ "Odegaard awarded Player of the Year at Vitesse"। Tribuna.com। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ "Acta del Partido celebrado el 23 de mayo de 2015, en Madrid" [Minutes of the Match held on 23 May 2015, in Madrid] (স্পেনীয় ভাষায়)। Royal Spanish Football Federation। ১৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯।
- ↑ "Martin Ødegaard: Overview"। ESPN। ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১।
- ↑ "Martin Ødegaard: Profile"। worldfootball.net। HEIM:SPIEL। ১২ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০২১।
- ↑ "Martin Ødegaard – Youth Debut" [মার্তিন ওদেগর – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Norge 2–1 Sverige tirsdag 17. september 2013 kl. 14:30" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ১০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Norge 2–0 Sverige torsdag 19. september 2013 kl. 17:30" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "SIF-talenter tatt ut til landslagsoppdrag"। Drammens Tidende (নরওয়েজীয় ভাষায়)। ৭ জানুয়ারি ২০১৪। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
- ↑ "G16-landslaget tapte på slutten" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ২৩ জানুয়ারি ২০১৪। ১৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
- ↑ "Skottland 0–3 Norge mandag 20. januar 2014 kl. 14:30" (নরওয়েজীয় ভাষায়)। Football Association of Norway। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "USA 5–2 Norge tirsdag 21. januar 2014 kl. 12:00" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Frankrike 4–1 Norge torsdag 23. januar 2014 kl. 14:30" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Island 1–2 Norge fredag 28. februar 2014 kl. 14:00" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Island 0–3 Norge søndag 2. mars 2014 kl. 11:00" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Tyrkia 3–2 Norge tirsdag 25. mars 2014 kl. 16:00" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Hellas 3–0 Norge søndag 30. mars 2014 kl. 16:00" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৭ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- 1 2 Harris, Alex (৩ সেপ্টেম্বর ২০১৪)। "Morten Gamst Pedersen hails 'unbelievable' Liverpool and Man Utd target Martin Odegaard"। Daily Express। ৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Unblemished Portugal hold off Norway"। UEFA। ৪ সেপ্টেম্বর ২০১৪। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ Sanderson, Jamie (৪ সেপ্টেম্বর ২০১৪)। "Liverpool scout Norway wonderkid Martin Odegaard ahead of January transfer"। Metro। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Match report"। Norwegian Football Federation। ১৭ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Martin Ødegaard – Debut Match – National Football Teams" [মার্তিন ওদেগর – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]। national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Her er troppen mot Malta og Bulgaria" (নরওয়েজীয় ভাষায়)। Norwegian Football Federation। ৩০ সেপ্টেম্বর ২০১৪। ৩০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Age no limit for record-breaking Ødegaard"। UEFA। ১৪ অক্টোবর ২০১৪। ৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৪।
- ↑ "Norway 2–1 Bulgaria"। BBC Sport। ১৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৪।
- ↑ "Martin Odegaard is youngest player in European Championship history"। The Guardian। ১৩ অক্টোবর ২০১৪। ১১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২০।
- ↑ "Martin Odegaard produces classy display as Norway draw with Sweden"। Eurosport। ৮ জুন ২০১৫। ১৫ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৫।
- ↑ "Norway name squad for Hungary clash"। UEFA। ৪ নভেম্বর ২০১৫। ৯ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫।
- ↑ Whalley, Mike (১৫ নভেম্বর ২০১৫)। "Hungary 2–1 Norway"। BBC Sport। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৫।
- ↑ Train, Rob (১৪ নভেম্বর ২০১৭)। "Martin Odegaard showing maturity, skill that hints at solid Madrid future"। ESPN। ১৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "Ny, norsk kollaps: – Fryktelig. Det er nærmest en skandale" (নরওয়েজীয় ভাষায়)। NRK। ৭ জুন ২০১৯। ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৯।
- ↑ "'Martin was super ready for that': Odegaard appointed Norway captain"। Tribuna.com। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১।
- ↑ Dean, Sam (২৬ জানুয়ারি ২০২১)। "Martin Odegaard: Arsenal's new playmaker who bears more than a resemblance to Mesut Ozil"। The Daily Telegraph। আইএসএসএন 0307-1235। ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২১।
- ↑ "Player Analysis: Martin Ødegaard"। Breaking The Lines (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২১।
- ↑ Wheatley, Chris (১৮ ফেব্রুয়ারি ২০২১)। "Martin Odegaard shows he's the heir to Mesut Ozil"। Football.London (ইংরেজি ভাষায়)। ৬ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১।
- ↑ "Arteta – How Odegaard improves us as a team" (ইংরেজি ভাষায়)। Arsenal F.C.। ১৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১।
- ↑ "'He's talented but his work-rate is incredible'" (ইংরেজি ভাষায়)। Arsenal F.C.। ১৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২১।
- ↑ Carey, Art de Roché and Mark। "Odegaard's intelligent presses and passes for Arsenal show he can dovetail with Smith Rowe"। The Athletic। ২১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২১।
- ↑ "Martin Odegaard – a rare case of a wonderkid coming good"। footballcritic.com। ২৩ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২১।
- ↑ "Liverpool enter race to sign 15-year-old wonderkid Martin Odegaard"। SportsJOE.ie (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২১।
- ↑ Kay, Dan (৫ ডিসেম্বর ২০১৪)। "Martin Odegaard profile: Meet the Norwegian wonderkid interesting Liverpool FC"। Liverpool Echo। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Martin Odegaard: European football's most coveted 15-year-old"। CNN। ১০ সেপ্টেম্বর ২০১৪। ৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৪।
- ↑ Macintosh, Iain (২২ জানুয়ারি ২০১৫)। "Martin Odegaard can thrive at Real Madrid under Zinedine Zidane"। ESPN। ১০ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Don't compare Odegaard to Messi, says Fjortoft"। Goal। ২৬ জানুয়ারি ২০১৫। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ Time https://time.com/4081618/most-influential-teens-2015/। ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "10 Best Midfielders In The World Right Now In 2023"। 1SPORTS1। ২ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩।
- ↑ Ajith, Shambhu (২৩ জুলাই ২০২৩)। "5 best midfielders in world football right now"। Sportskeeda। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩।
- ↑ "Arsenal star Martin Odegaard just won a Copa del Rey title"। Football London। ৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ Rose, Gary (৬ আগস্ট ২০২৩)। "Arsenal 1–1 Manchester City (4–1 on pens): Gunners win shootout to secure Community Shield"। BBC Sport। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩।
- ↑ "Gullballen til Graham Hansen og Ødegaard"। Norwegian Football Federation। ৪ জানুয়ারি ২০১৯। ১৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২০।
- ↑ Torjusen, Thomas (২০ অক্টোবর ২০২২)। "Martin Ødegaard får Kniksens Hederspris" (norwegian ভাষায়)। Norsk Toppfotball। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Stefan Johansen vant gullballen" (নরওয়েজীয় ভাষায়)। Norsk Toppfotball। ১০ নভেম্বর ২০১৪। ১১ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৪।
- ↑ "Ødegaard: – 2014 har vært et eventyr for meg" (নরওয়েজীয় ভাষায়)। A-media। ১১ জানুয়ারি ২০১৫। ৫ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৫।
- ↑ "Frenkie de Jong Eredivisie Player of the Season 2018/2019"। Eredivisie। ১৬ মে ২০১৯। ৩১ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২১।
- ↑ "Odegaard awarded Player of the Year at Vitesse"। Tribuna। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২১।
- ↑ "Equipo Revelación de La Liga 2019/20"। UEFA। ২১ জুলাই ২০২০। ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০।
- ↑ Rogers, Jonathon (৯ জুন ২০২৩)। "Martin Odegaard named 2022/23 Player of the Season"। Arsenal F.C.। ৯ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৩।
- ↑ Rogers, Jonathon (৭ জুন ২০২৪)। "Odegaard retains men's Player of the Season award" (ইংরেজি ভাষায়)। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ৭ জুন ২০২৪।
- ↑ "Odegaard voted EA SPORTS Player of the Month"। Premier League। ১৩ জানুয়ারি ২০২৩। ১৩ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "Martin Ødegaard, September Player of the Month in LaLiga Santander"। La Liga। ৪ অক্টোবর ২০১৯। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৯।
- ↑ "Martin Ødegaard named as Player of the Month for April | Eredivisie"। eredivisie.nl (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ মে ২০১৯। ২ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- ↑ "Ómarsson Speler van de Maand, Ødegaard Talent van de Maand | Eredivisie"। eredivisie.nl (ওলন্দাজ ভাষায়)। ২০ মে ২০১৯। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
- ↑ "Quartet honoured at London Football Awards"। Arsenal F.C.। ১৩ মার্চ ২০২৩। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩।
- ↑ "Erling Haaland: Manchester City forward wins PFA men's Player of the Year award"। BBC Sport। ২৯ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২৩।
- ↑ "PFA Premier League Team of the Year"। Professional Footballers' Association। ২০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৪।
- ↑ Evans, Jamie (১ আগস্ট ২০২৩)। "ESM Team of the 2022-23 Season"। World Soccer। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মার্তিন ওদেগর (ইংরেজি)
- সকারবেসে মার্তিন ওদেগর (ইংরেজি)
- বিডিফুটবলে মার্তিন ওদেগর (ইংরেজি)
- ইইউ-ফুটবলে মার্তিন ওদেগর (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মার্তিন ওদেগর (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মার্তিন ওদেগর (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মার্তিন ওদেগর (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মার্তিন ওদেগর (ইংরেজি)
- নরওয়েজীয় ফুটবল ফেডারেশনে মার্তিন ওদেগর (নরওয়েজীয়)
- প্রিমিয়ার লিগে মার্তিন ওদেগর (ইংরেজি)
- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নরওয়েজীয় ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- আর্সেনাল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- নরওয়ের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নরওয়ের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- নরওয়ের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- নরওয়ের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের খেলোয়াড়
- রিয়াল সোসিয়েদাদের ফুটবলার
- স্পোর্টস ক্লাব হেরেনভেনের খেলোয়াড়
- এসবিভি ভিতেসের খেলোয়াড়
- রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- স্পেনে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- নেদারল্যান্ডসে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর নরওয়েজীয় পুরুষ ক্রীড়াবিদ
- ড্রামেনের ফুটবলার
- নরওয়েজীয় খ্রিস্টান
- নরওয়েজীয় পুরুষ ফুটবলার