বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট
|
২০১৮ সালে ওয়াইট | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট[১] | ||
| জন্ম | ৮ অক্টোবর ১৯৯৭[২] | ||
| জন্ম স্থান | পুল, ইংল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
| জার্সি নম্বর | ৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি: Ben White, ইংরেজি উচ্চারণ: [bɛn waɪt]; জন্ম: ৮ অক্টোবর ১৯৯৭; বেন ওয়াইট নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৫]
ইংরেজ ফুটবল ক্লাব সাউদাম্পটনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়াইট ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ব্রাইটনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৬–১৭ মৌসুমে, ব্রাইটনের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; ব্রাইটনের হয়ে চার মৌসুমে ৩৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন। মাঝে তিনি নিউপোর্ট কাউন্টি, পিটারবরো ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের হয়ে ধারে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি প্রায় ৫৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাইটন হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।
ওয়াইট ২০২১ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, ওয়াইট বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৭–১৮ মৌসুমে নিউপোর্ট কাউন্টির বর্ষসেরা খেলোয়াড় এবং ২০২০–২১ মৌসুমে ব্রাইটনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অন্যতম। দলগতভাবে, ওয়াইট এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি লিডস ইউনাইটেডের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট ১৯৯৭ সালের ৮ই অক্টোবর তারিখে ইংল্যান্ডের পুলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]২০২১ সালের ২রা জুন তারিখে, ২৩ বছর, ৭ মাস ও ২৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়াইট অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৭১তম মিনিটে জ্যাক গ্রিলিশের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি ইংল্যান্ড ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৬] ইংল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ওয়াইট সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Premier League clubs publish 2019/20 retained lists"। Premier League। ২৬ জুন ২০২০। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
- 1 2 "Arsenal FC » Team roster" [আর্সেনাল ফুটবল ক্লাব » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Squad: Men"। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Arsenal – Squad – Soccerway" [আর্সেনাল – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ Elliot, Ed (২৫ মে ২০২১)। "Ben White: An in-demand defender who paddleboards – all you need to know about England call-up"। The Independent। London। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১।
- ↑ "Ben White – Debut Match – National Football Teams" [বেন ওয়াইট – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]। national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- সকারবেসে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- বিডিফুটবলে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- ইইউ-ফুটবলে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (ইংরেজি)
- কিকারে বেঞ্জামিন উইলিয়াম ওয়াইট (জার্মান)
- ইংরেজি আধ্ববসহ পাতা
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ইংরেজ ফুটবলার
- আর্সেনাল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ইংল্যান্ডের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- লিডস ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- পিটারবরো ইউনাইটেড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ইংরেজ ফুটবল লিগের খেলোয়াড়
- ইংরেজ পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর ইংরেজ পুরুষ ক্রীড়াবিদ