ইয়ুরিয়েন টিম্বার
|
২০২৩ সালে টিম্বার | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইয়ুরিয়েন ডাভিড নরমান টিম্বার | ||
| জন্ম | ১৭ জুন ২০০১[১] | ||
| জন্ম স্থান | উট্রেখট, নেদারল্যান্ডস | ||
| উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আর্সেনাল | ||
| জার্সি নম্বর | ১২ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইয়ুরিয়েন ডাভিড নরমান টিম্বার (ওলন্দাজ: Jurriën Timber, ওলন্দাজ উচ্চারণ: [ˈjyriən ˈtɪmbər]; জন্ম: ১৭ জুন ২০০১; ইয়ুরিয়েন টিম্বার নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][১][৩] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, টিম্বার নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইয়ুরিয়েন ডাভিড নরমান টিম্বার ২০০১ সালের ১৭ই জুন তারিখে নেদারল্যান্ডসের উট্রেখটে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]টিম্বার নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ২৬শে নভেম্বর তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[৪]
২০২১ সালের ২রা জুন তারিখে, ১৯ বছর, ১১ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী টিম্বার স্কটল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল।[৫] নেদারল্যান্ডসের হয়ে অভিষেকের বছরে টিম্বার সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন। টিম্বার কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Arsenal FC » Team roster" [আর্সেনাল ফুটবল ক্লাব » দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Squad: Men"। Arsenal F.C.। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Arsenal – Squad – Soccerway" [আর্সেনাল – দল – সকারওয়ে]। soccerway.com (ইংরেজি ভাষায়)। সকারওয়ে। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Jurriën Timber – Youth Debut" [ইয়ুরিয়েন টিম্বার – বয়সভিত্তিক অভিষেক]। transfermarkt.com (ইংরেজি ভাষায়)। ট্রান্সফারমার্কেট। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Jurriën Timber – Debut Match – National Football Teams" [ইয়ুরিয়েন টিম্বার – অভিষেক ম্যাচ – ন্যাশনাল ফুটবল টিমস]। national-football-teams.com (ইংরেজি ভাষায়)। ন্যাশনাল ফুটবল টিমস। ১ জানুয়ারি ২০২৬।
- ↑ "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)। FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ "Van Gaal maakt 26-koppige WK-selectie bekend" [Van Gaal announces 26-man World Cup squad] (ওলন্দাজ ভাষায়)। Royal Dutch Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- সকারবেসে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- বিডিফুটবলে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- ইইউ-ফুটবলে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- কিকারে ইয়ুরিয়েন টিম্বার (জার্মান)
- এফবিরেফে ইয়ুরিয়েন টিম্বার (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ওলন্দাজ ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- আর্সেনাল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- নেদারল্যান্ডসের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- নেদারল্যান্ডসের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- এএফসি আয়াক্সের খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- ইয়ং আয়াক্সের খেলোয়াড়
- এরস্টে ডিভিজির খেলোয়াড়
- ওলন্দাজ পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২১শ শতাব্দীর ওলন্দাজ পুরুষ ক্রীড়াবিদ