বিষয়বস্তুতে চলুন

আইসিবি ইসলামিক ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)
আইসিবি ইসলামিক ব্যাংক
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকাল১৯৮৭
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ
প্রধান ব্যক্তি
[][]
পরিষেবাসমূহ
ওয়েবসাইটwww.icbislamic-bd.com

আইসিবি ইসলামিক ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ইসলামী ব্যাংক[]

ইতিহাস

[সম্পাদনা]

আইসিবি ইসলামিক ব্যাংক ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০ মে, ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক হিসাবে কার্যক্রম শুরু করে।[][][] ১৯৯০ সালে ব্যাংকটি সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ১৯৯৪ সালের দিকে, ব্যাংকটি আর্থিক সমস্যায় পড়েছিল।[] যার ফলে ২০০৪ সালে ব্যাংকটি পুনর্গঠিত হয় এবং নাম পরিবর্তন করে ওরিয়েন্টাল ব্যাংক রাখা হয়।[]

২০০৬ সালে বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং বেশিরভাগ শেয়ার নিলামে তোলে।[] আইসিবি ব্যাংকিং গ্রুপ সিংহভাগ শেয়ার কিনে নেওয়ায় ব্যাংকের নাম পরিবর্তিত হয়ে আইসিবি ইসলামিক ব্যাংক হয়।[]

২০১৪ সালে, বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের কাছে আইসিবি ইসলামিক ব্যাংকের অর্থপ্রদানের পরিকল্পনা পুনঃনির্ধারণ করে।[]

২০১৮ সালের মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের ৪.৪৪ বিলিয়ন টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের এক শর্তে ঋণ পরিশোধের পরিকল্পনায় পরিবর্তন চেয়েছিল।[]

২০২১ সালের জানুয়ারিতে, ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তাকে অর্থ আত্মসাৎের জন্য কারাগারে প্রেরণ করা হয়েছিল।[] লোকসানের কারণে কর্মীদের বেতন কমাতে বাধ্য হয় আইসিবি ইসলামিক ব্যাংক।[][১০]

২০২২ সালে আইসিবি ইসলামিক ব্যাংকের পুঞ্জীভূত ক্ষতি প্রায় ২০ বিলিয়ন টাকা[] । ব্যাংকটি কয়েক বছর ধরে লোকসানে চলছিল এবং গত কয়েক বছর ধরে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল।[১১] অর্থ আত্মসাতের মামলা থেকে ওরিয়েন্টাল ব্যাংকের ২৫ কর্মকর্তার নাম বাদ দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের একজন তদন্তকারী মোঃ জাহাঙ্গীর আলমকে তলব করেছে বাংলাদেশ হাইকোর্ট[১২]

পরিচালনা পর্ষদ

[সম্পাদনা]
নাম অবস্থান রেফারেন্স
আকলিফ বিন আমির চেয়ারম্যান [১৩]
মিঃ তান সেং ছেয়ে পরিচালক [১৩]
লি ওই কিম পরিচালক [১৩]
জনাব মোঃ মজিবুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও [১৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Icb Islamic Bank Limited"icbislamic-bd.com। ৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  2. "Icb Islamic Bank Limited"icbislamic-bd.com। ৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  3. "Islamic banks' market share rises to 28.21pc in Q1"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  4. "Icb Islamic Bank Limited"icbislamic-bd.com। ৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  5. 1 2 3 4 5 6 Uddin, AKM Zamir (১২ মার্চ ২০১৮)। "ICB Islamic Bank hit by fresh liquidity crisis"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  6. 1 2 Express, The Financial। "ICB Islamic Bank accumulates loss over Tk 19.23 billion"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  7. Staff Correspondent; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"Bangladesh Bank gives more time to ICB Islamic Bank for repaying Oriental Bank's debt"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  8. Report, Star Online (২৮ জানুয়ারি ২০২১)। "Embezzling Tk 1.61cr: 7 including ex-DMD of ICB Islamic Bank sentenced to 10 years"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  9. Habib, Ahsan (২৭ ডিসেম্বর ২০২১)। "Six banks cut salary costs to safeguard profits"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  10. Uddin, AKM Zamir (১২ এপ্রিল ২০২২)। "Scams, higher expenses keep 9 banks in the red"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  11. "ICB Islami Bank's losses double in 2021"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  12. Express, The Financial। "High Court summons ACC official over exemption of all accused in graft case"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২
  13. 1 2 3 4 "Icb Islamic Bank Limited || Bangladesh"www.icbislamic-bd.com। ২৯ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২