বিষয়বস্তুতে চলুন

আসিফ আকবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আসিফ আকবর
২০১৭ সালে আসিফ
জন্ম
আসিফ আকবর

(1972-03-25) ২৫ মার্চ ১৯৭২ (বয়স ৫৩)
কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাসঙ্গীতশিল্পী
কর্মজীবন১৯৯৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীসালমা আসিফ মিতু
পিতা-মাতাআলী আকবর (পিতা)
রোকেয়া আকবর (মাতা)
ওয়েবসাইটwww.asifakbar.com

আসিফ আকবর (জন্ম: ২৫ মার্চ, ১৯৭২)[] একজন অসম্ভব জনপ্রিয় বাংলাদেশী সংগীত তারকা।[] বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। শ্রোতা, অনেক জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করে থাকেন।[][] ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। ২০২৫ সালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হন।[] চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে আসিফ পরবর্তীতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়াও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। পাশাপাশি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড জয়ী আসিফ আকবর ২০১৩ সালে বিরতি ভেঙে নতুন অ্যালবাম "এক্সপ্রেম" দিয়ে আবারও রাজকীয় স্টাইলে ষষ্ঠ বারের মতো মেরিল প্রথম আলো সেরা গায়কের পুরস্কার জিতে নিয়ে সবাইকে হতবাক করে দেন! তার প্রথম অ্যালবাম ৫৫ লক্ষ+ বৈধ কপি বিক্রি হয়েছিল যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। সদা স্পষ্টভাষী আসিফ আকবর বাংলাদেশের অন্যতম সেরা পুরুষ কণ্ঠশিল্পী যার জনপ্রিয়তা এবং আধিপত্য এখন পর্যন্ত সমানভাবে বিরাজমান।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আসিফ কুমিল্লা মহানগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন।[] তাঁর পিতা আলী আকবর ছিলেন কুমিল্লার একজন সুপরিচিত আইনজীবী। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি সম্পন্ন করার পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির তিন সন্তান। তারা হলেন রণ, রুদ্র এবং সর্বকনিষ্ঠ কন্যা সন্তান আইদাহ্ আসিফ রঙ্গন।

গায়ক

[সম্পাদনা]

একক এ্যালবাম

[সম্পাদনা]
বছর নং নাম ধরন উল্লেখযোগ্য
২০০১০১ও প্রিয়া তুমি কোথায়পপ গানআসিফের প্রথম অ্যালবাম যেটা বাংলাদেশের ইতিহাসে ব্যাপক ব্যবসা সফল এবং সর্বোচ্চ বিক্রিত
এ্যালবামসহ ব্যাপক জনপ্রিয় হয় এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও খুব জনপ্রিয় হয়।

০১: ও প্রিয়া তুমি কোথায় (টাইটেল গান) ০২: কখনো ভালোবাসোনি ০৩: চোখেরই জলে লেখা ০৪: এখনো মাঝে মাঝে ০৫: এতো কষ্ট মেনে নেওয়া যায়না ০৬: পাথরে লেখা নাম ০৭: নিষ্ঠুর তুমি ০৮: ক্ষমা করে দিও আমাকে ০৯: জ্বালা জ্বালা জ্বালা ১০: যারে ভালোবাসি আমি ১১: জীবনের বড় পরাজয় ১২: ভালোবাসি আমি তোমাকে

২০০২০২তুমিই সুখী হওপপ
০১: ও পাষাণী, ০২: বিদায় বন্ধু, ০৩: দুঃখটা থাক আমারই, ০৪: প্রিয়তমারে, ০৫: তুমি সুখী হও, ০৬: প্রতারণা, ০৭: তোমাকে হারাই যদি, ০৮: ভালোবাসা মানে নীল প্রজাপতি, ০৯: আমার চোখের আঙিনায়, ১০: ঠিকানা, ১১: বিশ্বাস ভেঙে দেবে, ১২: তুমি হারিয়ে যাবার সময়।
০৩তুমিই কথা রাখনিপপ
০৪তুমিও কাদবে একদিনপপ
২০০৩০৫সুখে থেকো তুমি বান্ধবীপপ
০৬পাষাণী তুমি পাষাণীপপ
০৭তুমিই মনে রাখনীপপ
২০০৪০৮একবার বল তুমিপপ
০৯কেন তুমি সুখে থাকবেপপ
১০তুমিই ভালবাসনিপপ
১১তবুও ভালবাসিপপ
২০০৫১২বাতাসে প্রেম উড়িয়ে দিওপপ
১৩বাঁচব নাপপ
১৪জবাব দাওপপ
২০০৬১৫অভিনয়পপ
১৬সংসারপপ
১৭হৃদয়ে রক্তক্ষরণপপ
২০০৮২১কিছু ভুল কিছু স্মৃতিপপ
২২এখনো জোঁসনা দেখিপপ
২৩এক ফোটা অশ্রুপপ
২০০৯২৪বন্ধু তোর খবর কিরেপপ
২৫চোখে পানি নাইপপ
২৬দরদিয়ারেলোক
২৭সংকলিত দেশের গানদেশাত্মবোধক
২০১০ ২৮সেই দিন গুলি কইপপ২০১০ সালের ১৩ মার্চ আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত।[]
২০১৩২৯এক্স প্রেম[]পপদুই বছর পরে, আসিফের ২৯ তম একক এ্যালবাম[][]
২০১৪০৩০জান রেপপ

মিশ্র ও দ্বৈত অ্যালবাম

[সম্পাদনা]
  • আর কত কাঁদাবে

শিল্পী: আসিফ আকবর, এস আই টুটুল। গীতিকার: তানভীর তারেক, কায়েস চৌধুরী, সম্রাট, প্রদীপ সাহা, শফিক তুহিন। সুর ও সংগীত: এস আই টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • এবং আমি

শিল্পী: আসিফ, রুবেল ও এস আই টুটুল। সুর ও সংগীত: শওকাত। প্রযোজনা: সাউন্ডটেক।

  • অজস্রবার ক্ষমা চেয়েছি

শিল্পী: আসিফ, পার্থ বড়ুয়া, এস আই টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • একটাই প্রশ্ন আমার

শিল্পী: আসিফ, আতিক ও পিয়াল। গীতিকার: প্রদীপ সাহা। সুরকার: রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • আমার প্রিয় বান্ধবী

শিল্পী: গানের যুবরাজ আসিফ, আতিক বাবু, পিয়াল। গীতিকার: প্রদীপ সাহা, বাকিউল আলম, মোহাম্মদ শহীদুল্লাহ, দেলোয়ার হোসেন দুলু। সুরকার: আবিদ রনি, ইফতেখার হোসেন পিন্টু, মনোয়ার হোসেন টুটুল, রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক

  • আমি তুমি সে

শিল্পী: আসিফ, হাসান, রূপম। কথা: প্রদীপ সাহা। সুর: আজমীর বাবু। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • আমিই ভুল করেছি

শিল্পী: আসিফ আকবর, এসডি রুবেল। কথা: আহমেদ রিজভী। সুর: নাজির মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • আমরা দুজনে

শিল্পী: আসিফ আকবর, মনির খান। কথা: প্রদীপ সাহা, শহিদুল্লাহ ফরায়জী, লিয়াকত আলী বিশ্বাস, কবির বকুল, আনোয়ার হোসাইন। সুর ও সংগীত: নাজির মাহমুদ, রাজেশ ঘোষ ও পল্লব সান্যাল। প্রযোজনা প্রতিষ্ঠান: বিউটি কর্নার।

  • আনমনা

শিল্পী: আসিফ, মনির খান ও এন্ড্রু কিশোর। কথা: শহীদুল্লাহ ফরায়জী। সুর: আজাদ মিন্টু, পল্লব সান্যাল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • অনন্ত অপেক্ষা

শিল্পী: আসিফ আকবর, মনির খান। কথা: প্রদীপ সাহা। সুর: রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: সিএমভি।

  • অনুভবে

শিল্পী: আসিফ আকবর, বিপ্লব, মিমি, সুমন সহ আরও অনেকে। কথা ও সুর: শওকাত। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • অপরাধী

শিল্পী: আসিফ আকবর, অভিজিৎ। কথা: শফিক তুহিন। সুর: মনোয়ার হোসেন টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • আসমান সাক্ষী

শিল্পী: আসিফ আকবর, মমতাজ, বারী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, চন্দনা মজুমদার। কথা: প্রদীপ সাহা। সুর ও সঙ্গীত: পল্লব স্যানাল। প্রযোজনা প্রতিষ্ঠান: বসুধা আর্ব।

  • আয় ফিরে আয়

শিল্পী: যুবরাজ আসিফ আকবরও এস আই টুটুল। গীতিকার: শওকাত, কবির বকুল ও রাজিব আহমেদ। সুর ও সঙ্গীত: শওকাত। প্রযোজনা প্রতিষ্ঠান: যাদু মিউজিক।

  • এইতো জীবন

শিল্পী: আসিফ আকবর, কুমার সানু। কথা: শফিক তুহিন। সুর: মনোয়ার হোসেন টুটুল। প্রযোজনা: সাউন্ডটেক।

  • ব্যর্থ প্রেমের গল্প

শিল্পী: আসিফ , মনির খান ও এস ডি রুবেল। কথা: প্রিন্স মাহমুদ, শফিক তুহিন, মোঃ শহীদুল্লাহ, রুবেল, উকিল মুন্সী, মরহুম আবদুল হাই আল হাদী। সুর ও সঙ্গীত: প্রিন্স মাহমুদ, আজমীর বাবু, প্রণব ঘোষ, রুবেল, নাজির মাহমুদ, বারী সিদ্দিকী। প্রযোজনা: সাউন্ডটেক।

  • বায়না

শিল্পী: আসিফ আকবর, আইয়ুব বাচ্চু। গীতিকার: শহীদুল্লাহ ফরায়জী সুরকার: আজাদ মিন্টু, আজমীর বাবু ও পল্লব স্যানাল। প্রযোজনা: সাউন্ডটেক।

  • বেদনার অশ্রু

শিল্পী: আসিফ আকবর, এন্ড্রু কিশোর। কথা ও সুর: হাসান মতিউর রহমান। প্রযোজনা: সাউন্ডটেক।

  • ভুলতে পারিনা সাথী

শিল্পী: আসিফ, আতিক বাবু, পিয়াল। গীতিকার: প্রদীপ সাহা। সুরকার: রাজেশ ঘোষ। সঙ্গীত: ইবরার টিপু। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • বিরহী হৃদয়

শিল্পী: আসিফ আকবর, মনির খান। কথা: প্রদীপ সাহা। সুর: রাজেশ ঘোষ। প্রযোজনা প্রতিষ্ঠান: CMV, ARB।

  • বিষন্ন সন্ধ্যা

শিল্পী: আসিফ ও আতিক হাসান। কথা: আহমেদ রিজভী। সুর: নাজির মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • বাঁধন

শিল্পী: আসিফ আকবর, কুমার সানু, মনির খান, কবিতা, পিয়াল, অনুরাধা, রানা, অভিজিৎ, আতিক বাবু, অলকা ইলেকট্রনিক, উদিত নারায়ন,নিশাল, মেহেদী। গীতিকার: পূলক বন্দোপ্যাধ্যায়, অতুল প্রসাদ, প্রসেনজিৎ, নিশাল, রনজিৎ, অনিক, প্রদীপ সাহা, মিলন খান ও সুন্নত চৌধুরী। সুর সঙ্গীত: শেখ সাদী, রাতুল, অশোক রাজ, রাজেশ, আনোয়ার, অরুণ, আলী আকবর রুপু ও ইবরার টিপু। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • বন্ধু মায়া নাই

অ্যালবাম ধরন: মিক্সড (12)। শিল্পী: আসিফ, ঈশিতা, বিপ্লব, পলাশ, আলম আরা মিনু, বেবী নাজনীন, কনক চাঁপা। কথা, সুর ও সঙ্গীত: ইথুন বাবু। প্রযোজনা প্রতিষ্ঠান: মিউজিক জোন।

  • বন্ধুরে

শিল্পী: আসিফ, বাপ্পা, টুটুল সহ আরও অনেকে। কথা: তানভীর তারেক। সুর ও সঙ্গীত: এস আই টুটুল।

  • বুঝিনি কাঁদাবে

অ্যালবাম ধরন: মিক্সড (14)। শিল্পী: আসিফ, আতিক, রূপম ও সুনবীয়াম। কথা: আহমেদ রিজভী। সুর: মাহমুদ জুয়েল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • চাঁদের দেশের কন্যা

সুর ও সংগীত: পল্লব স্যানাল। কণ্ঠ: আসিফ আকবর, ডলি সায়ন্তনী। অ্যালবাম রিলিজ সাল: 2009। প্রযোজনা প্রতিষ্ঠান: বসুধা আর্ব।

  • ছেলে মানুষী

শিল্পী: আসিফ, বাপ্পা, আগুন। গীতিকার: জুলফিকার রাসেল। সুরকার: বাপ্পা মজুমদার। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • চলো যাই অজানায়

কণ্ঠ: আসিফ আকবর ও মুন্নী। কথা: কবির বকুল, শফিক তুহিন, শাহনাজ পারভীন, প্রদীপ সাহা, বাকিউল আলম। সুর: মনোয়ার হোসেন টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক। ইউটিউব: https://m.youtube.com/watch?v=lBcrcVf1AWM

  • কেন দেখলাম তারে

শিল্পী: আসিফ, কুমার শানু, রুবেল। গীতিকার: শহীদুল্লাহ ফরায়জী। সুরকার: আজমীর বাবু, আজাদ মিন্টু, মনি জামান, বারী সিদ্দিকী, নিশান। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক।

  • দুখিনী রাত

শিল্পী: আসিফ আকবর, বাপ্পা মজুমদার, আইয়ুব বাচ্চু ও টুটুল। গীতিকার: তানভীর তারেক। সুরকার: এস আই টুটুল। প্রযোজনা প্রতিষ্ঠান: সাউন্ডটেক। ইউটিউব: https://m.youtube.com/watch?v=yMG7L-hiTEk

  • দুঃখ কষ্ট যন্ত্রণা
  • এই মেয়ে
  • একা তুমি জানলেনা
  • ফিরবনা আজ বাড়ী
  • ফিস ফাস ফিস
  • হার মেনেছি
  • হীরা চুনি পান্না
  • যায় দিন যায়
  • যেতে চাই প্রেম নগর
  • কেমন আছো নতুন ঠিকানায়
  • কেমন আছো তুমি
  • কান্দে মন
  • ক্ষমা করো উপমা
  • কথা মনে রাখবে
  • কথা রটেছে
  • কতটা রাত একা একা
  • মানসী
  • মায়া
  • মিলন
  • মিষ্টি মেয়ে
  • মন
  • মনে মনে মন
  • মন ছুয়ে যায়
  • মন জলে
  • মন পবনের নাও
  • না পাওয়ার ব্যাথা
  • নেই তুমি কাছে
  • নীরবতা
  • অবহেলা
  • ওই দুটি চোখে
  • ওপেক্ষায় থেকো
  • পাপী
  • পিঞ্জিরা
  • পরাজিত ভালবাসা
  • প্রেমের আগুন বুকে
  • প্রেম জুয়াড়ী
  • প্রিয়া কাছে নেই
  • প্রিয়া নেই পৃথিবীতে
  • প্রশ্ন জাগে মনে
  • সাত আসমান
  • শোন অনন্যা
  • স্বপ্নের দুয়ারে
  • স্বপ্নবিহীন
  • সুখের শহর
  • সুখী হতে পারোনী
  • স্বপ্ন দেখী
  • স্বপ্নরানী
  • ঠিকানাবিহীন পথে
  • তোমাকে দেখিনা কতদিন
  • তুমি আমার স্বপ্ন ঘুড়ি
  • তুমি বীনে
  • তুমি এলেনা
  • তুমি স্বপ্ন আমার
  • উড়ু উড়ু মন
  • ভাল আছতো
  • ভালবাসা নয় অপরাধ
  • ভালোবাসা তোমাকে ধ্যনবাদ
  • ভালবাসতেও দিলেনা
  • ঝগড়ার গান (২০১৩) ন্যান্সির সাথে[১০]

অভিনয়

[সম্পাদনা]

আসিফ তাঁর নিজের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। তবে ২০১৯ সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে 'গহীনের গান' চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাঢোলের প্রযোজনায় পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির সঙ্গীতধর্মী চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এছাড়াও সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ অভিনীত চরিত্রগুলিও সমান গুরুত্বের সাথে উপস্থাপিত হয়েছে। এই চলচ্চিত্রে একজন কণ্ঠশিল্পী ও তার স্ত্রী'র সম্পর্কের টানাপড়েন-এর পাশাপাশি একজন বৃদ্ধ চিত্রশিল্পী ও তরুণীর জীবনের সমান্তরাল গল্প দেখাও হয়েছে। []

  • পোটকরা টু ম্যানহাটান (২০২০)[১১]
  • আকবর ফিফটি নট আউট

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

জনপ্রিয় এই সংগীতশিল্পীর অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। বাংলাদেশের ক্রিকেট নিয়েও গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আসিফ। তার ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। তিনি ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়াও ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। তার প্রথম এলবাম ৫.৫+ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Singer Asif gets back to business"Daily Sun। Dhaka। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. Shilpi Mahalanobish (১২ আগস্ট ২০০৪)। "Asif Akbar: A ripple in the music industry"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯
  3. "Asif Akbar: A ripple in the music industry"দ্য ডেইলি স্টার। ১২ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০০৯
  4. 1 2 3 "মানুষের জীবনের কথা বলবে 'গহীনের গান': আসিফ আকবর"banglanews24.com। ২৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৯
  5. "বিসিবি পরিচালক হলেন খালেদ মাসুদও, আর কারা জিতলেন নির্বাচনে"প্রথম আলো। ৬ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০২৫
  6. "অবশেষে আসিফের 'এক্স প্রেম'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৯
  7. "Singer Asif Gets Back to Business"ডেইলি সান। ৩১ জুলাই ২০১৩। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. "Asif's comeback"দ্য ডেইলি স্টার
  9. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪
  10. Iron_man। "Jhograr Gaan (2013) by Asif & Nancy Album Download - BDmusic24.Net"bdmusic24.net। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯
  11. "আসিফ গাইতে চান পাঁচ হাজার গান"। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০
  12. "আসিফকে কারাগারে পাঠানোর নির্দেশ | প্রিয়.কম"প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]