ইমরান মাহমুদুল
ইমরান মাহমুদুল | |
|---|---|
| জন্ম | মোহাম্মদ মাহমুদুল হক ইমরান ৫ সেপ্টেম্বর ১৯৯১ |
| পেশা | গায়ক |
| কর্মজীবন | ২০১৪-বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | মেহের আয়াত জেরিন (বি. ২০২৩)[১] |
ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গায়ক এবং সঙ্গীত পরিচালক যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন।[২][৩] তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পাঁচবার মেরিল-প্রথম আলো পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে", প্রহেলিকা (২০২৩) চলচ্চিত্রের "মেঘের নৌকা", জ্বীন-৩ (২০২৫) চলচ্চিত্রের "কন্যা"[৪] গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মোট পাঁচবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। একইসাথে বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য তিনি ২০২০ সালে শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) এবং শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ) অর্জন করেন।[৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইমরান আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮ এর জন্য তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে "ভালবাসার লাল গোলাপ" চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি আরও "চ্যানেল আই সেরাকন্ঠ" এর আরেকজন প্রতিযোগী "শারমিন" এর সঙ্গে "রংধনু" নামের একটি মিশ্র অ্যালবামে গান পরিবেশন করেন। তার প্রথম স্টুডিও অ্যালবাম হচ্ছে "স্বপ্নলোকে" যেটি রচনা করেছেন আরেফিন রুমি, মাহমুদ সানি এবং তিনি নিজে। সাবিনা ইয়াসমিন, নিজু, এবং সাবরিনা পড়শী ও তারসঙ্গে এই অ্যালবামে কাজ করেছেন।
সঙ্গীত-সংকলন
[সম্পাদনা]একক সঙ্গীত
[সম্পাদনা]| বছর | অ্যালবাম | সহ-শিল্পী | সুরকার | গীতিকার | প্রযোজক |
|---|---|---|---|---|---|
| ২০১১ | স্বপ্নলোকে | সাবিনা ইয়াসমিন, নিজু এবং পড়শী | আরফিন রুমি, মাহমুদ সানি এবং এমরান | অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, জেসিকা আফরিন, আলিফ হাসান এবং ফয়সল | জিএম বুলবুল |
| ২০১৩ | তুমি | পূজা, ন্যান্সি, নৌমি এবং মিলন | ইমরান মাহমুদুল | রবিউল ইসলাম জীবন, শেখ সুমন এমদাদ এবং রিফাত | সিডি চয়েজ |
| ২০১৫ | বলতে বলতে চলতে চলতে | পূজা | ইমরান মাহমুদুল | রবিউল ইসলাম জীবন, জিএম বুলবুল, শফিক তুহিন | সেলিম খান আলমগীর, টিপ্সজান চ্যানেল |
| ২০১৬ | মন করিওর | ইমরান এবং তাহসান | ইমরান মাহমুদুল | রবিউল ইসলাম জীবন, জিএম বুলবুল | |
| ২০১৬ | বাহুডোরে | ইমরান মাহমুদুল | ফয়সল রাব্বিকিন | ঈগল মিউজিক |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ২১ এপ্রিল ২০১৭ | সেরা গায়ক | "দিল দিল দিল" (চলচ্চিত্রঃ বসগিরি) | বিজয়ী | [৭] |
| ২৬ এপ্রিল ২০১৯ | "ওহে শ্যাম" (চলচ্চিত্রঃ পোড়ামন ২) | বিজয়ী | [৮] | |
| ৩০ ডিসেম্বর ২০২১ | "তুই কি আমার হবি রে" (চলচ্চিত্রঃ বিশ্বসুন্দরী) | বিজয়ী | [৯] | |
| ২৪ মে ২০২৪ | "মেঘের নৌকা" (চলচ্চিত্রঃ প্রহেলিকা) | বিজয়ী | [১০] | |
| ২৪ এপ্রিল ২০২৬ | "কন্যা" (চলচ্চিত্রঃ জ্বীন ৩) | বিজয়ী |
শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পী {গানঃ "তুই কি আমার হবি রে" (চলচ্চিত্রঃ বিশ্বসুন্দরী) ২০২০}
শ্রেষ্ঠ সুরকার {গানঃ "তুই কি আমার হবি রে" (চলচ্চিত্রঃ বিশ্বসুন্দরী) ২০২০}
- অন্যান্য পুরস্কার
| বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|---|
| ৫ এপ্রিল ২০১৯ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ) | নায়ক | বিজয়ী | [১১] |
| অক্টোবর ২০১৯ | ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ নেপথ্য কণ্ঠশিল্পী | পাসওয়ার্ড (গান: "সোয়াগ রে") | বিজয়ী | [১২] |
| ২০২০ | সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ ছায়াছবির গান | বিশ্বসুন্দরী (গান: তুই কি আমার হবি রে) | বিজয়ী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বিয়ে করলেন ইমরান, কনে কে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৩।
- ↑ "List of Albums by Imran Mahmudul"। etunes.com.bd। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Imran Mahmudul"। soundcloud.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Konna (কন্যা) Lyrics- Imran | Kona"। LyricsEpic.Com | Latest Bangla Album & Movie Songs Lyrics (মার্কিন ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৫। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৬।
- ↑ "ইমরান হলেন সেরা গায়ক"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ↑ "Channel i Shera Kontho"। দ্য ডেইলি স্টার। ১৫ আগস্ট ২০০৮। ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "দর্শক জরিপে: ইমরান হলেন সেরা গায়ক"। দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "পাঠকের রায়ে সেরা গায়ক ইমরান, সেরা গায়িকা কনা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ "Winners of Meril Prothom Alo Awards 2019 announced"। দ্য ডেইলি স্টার। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "'এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না'"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২৪।
- ↑ "সুবর্ণজয়ন্তীতে ২০১৪ থেকে ২০১৮ বাচসাস পুরস্কার বিজয়ীরা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।
- ↑ "প্রথম ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ঢাকায় চাঁদের হাট, পেলেন কারা? দেখে নিন..."। এইসময়। ২২ অক্টোবর ২০১৯। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।