১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার
| ১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার | ||||
|---|---|---|---|---|
মেরিল-প্রথম আলো পুরস্কার লোগো | ||||
| তারিখ | ২০০৮ | |||
| স্থান | বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ | |||
| উপস্থাপক | ফেরদৌস আহমেদ, রিয়াজ | |||
| আলোকপাত | ||||
| আজীবন সম্মাননা | ফেরদৌসী রহমান | |||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র: জুরি পছন্দ | স্বপ্নডানায় | |||
| শ্রেষ্ঠ পরিচালনা | শাহীন সুমন ধোঁকা | |||
| সর্বাধিক পুরস্কার | আমার প্রাণের স্বামী (২টি) স্বপ্নডানায় (২টি) গরম ভাত অথবা নিছক ভূতের গল্প (২টি) | |||
| সর্বাধিক মনোনয়ন | আমার প্রাণের স্বামী (৪টি) স্বপ্নডানায় (৪টি) | |||
| ||||
১০ম মেরিল-প্রথম আলো পুরস্কার হল স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রদত্ত বাৎসরিক পুরস্কারের দশক আয়োজন। ২০০৭ সালের চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ২০০৮ সালে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফেরদৌস আহমেদ ও রিয়াজ।[১][২]
চলচ্চিত্র শাখায় আমার প্রাণের স্বামী ও স্বপ্নডানায় সর্বাধিক চারটি করে মনোনয়ন লাভ করে এবং স্বপ্নডানায় একটি বিশেষ পুরস্কার-সহ দুটি করে পুরস্কার অর্জন করে। শাকিব খান ও শাবনূর আমার প্রাণের স্বামী চলচ্চিত্রে জন্য তারকা জরিপ ও সমালোচক উভয় শাখায় যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শাকিব খান সমালোচক শাখায় ও শাবনূর তারকা জরিপে পুরস্কার লাভ করেন। পূর্ণিমা মনের সাথে যুদ্ধ ও ধোঁকা চলচ্চিত্রের জন্য যথাক্রমে তারকা জরিপ ও সমালোচক উভয় শাখায় দুটি মনোনয়ন লাভ করেন এবং সমালোচক শাখায় পুরস্কার অর্জন করেন।
টেলিভিশন শাখায় গরম ভাত অথবা নিছক ভূতের গল্প সর্বাধিক তিনটি মনোনয়ন লাভ করে এবং সর্বাধিক দুটি পুরস্কার অর্জন করে। তারিন মায়া ও মধ্যাহ্নভোজ কী হবে? এবং জয়া আহসান শঙ্খবাস ও স্ক্রিপ্টরাইটার-এর জন্য তারকা জরিপে ও সমালোচক শাখায় দুটি করে মনোনয়ন লাভ করেন এবং তারিন তারকা জরিপে একটি পুরস্কার অর্জন করেন।
সঙ্গীত শাখায় বালাম ও বাপ্পা মজুমদার যথাক্রমে বালাম ও দিন বাড়ি যায় অ্যালবামের জন্য তারকা জরিপ ও সমালোচক শাখায় দুটি করে মনোনয়ন লাভ করেন। বালাম তারকা জরিপে এবং বাপ্পা সমালোচক শাখায় একটি করে পুরস্কার অর্জন করেন।
সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানকে সঙ্গীতে তার অবদানের জন্য মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।[৩]
বিজয়ী ও মনোনীতদের তালিকা
[সম্পাদনা]

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে তালিকাভুক্ত করা হয়েছে।
তারকা জরিপ
[সম্পাদনা]| সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) |
|---|---|
| সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) |
|
|
| সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) | সেরা কণ্ঠশিল্পী (নারী) |
|
|
| সেরা মডেল (পুরুষ) | সেরা মডেল (নারী) |
|
|
| সেরা ব্যান্ড | |
সমালোচক
[সম্পাদনা]| সেরা চলচ্চিত্র | সেরা চলচ্চিত্র পরিচালক |
|---|---|
|
|
| সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) |
|
|
| সেরা চিত্রনাট্যকার (টিভি) | সেরা নির্দেশক (টিভি) |
|
|
| সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) | সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) |
|
|
| চলচ্চিত্র শাখায় বিশেষ পুরস্কার | |
|
| |
| সেরা কণ্ঠশিল্পী | সেরা নৃত্যশিল্পী |
|
অনুষ্ঠান
[সম্পাদনা]পুরস্কার প্রদান
[সম্পাদনা]| প্রদানকারী | পুরস্কারের বিভাগ |
|---|---|
| আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান, অঞ্জন চৌধুরী পিন্টু | আজীবন সম্মাননা পুরস্কার |
| মুস্তফা মনোয়ার | সেরা নৃত্যশিল্পী |
| আলম খান | সেরা সঙ্গীতশিল্পী |
| আবদুল্লাহ আল মামুন | সেরা নির্দেশক (টিভি) |
| এটিএম শামসুজ্জামান | সেরা চিত্রনাট্যকার (টিভি) |
| শিমুল ইউসুফ | সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) |
| মুহম্মদ জাফর ইকবাল | সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) |
| আফজাল হোসেন | চলচ্চিত্র সমালোচক বিশেষ পুরস্কার |
| হাসনাত আবদুল হাই | সেরা চলচ্চিত্র |
| আলমগীর | সেরা চলচ্চিত্র পরিচালক |
| মাসুদ আলী খান | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) |
| শবনম | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) |
| আনিসুল হক | সেরা মডেল (নারী) |
| তারানা হালিম | সেরা মডেল (পুরুষ) |
| কুমার বিশ্বজিৎ | সেরা ব্যান্ড |
| সুবীর নন্দী | সেরা কণ্ঠশিল্পী (নারী) |
| ফাতেমা তুজ জোহরা | সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) |
| মৌসুমী | সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ) |
| আসাদুজ্জামান নূর | সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) |
| ববিতা | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ) |
| ইলিয়াস কাঞ্চন | সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ আল মামুন, শফিক (২২ মার্চ ২০১৮)। "মেরিল-প্রথম আলো পুরস্কার ১৯৯৮-২০১৬: ফিরে দেখা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮।