রাশিয়া
| Российская Федерация Rossiyskaya Federatsiya রাশিয়ান ফেডারেশন
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| জাতীয় সঙ্গীত Hymn of the রাশিয়ান ফেডারেশন |
||||||
| রাজধানী | মস্কো 55°45′N 37°37′E / 55.75°উ 37.617°পূ |
|||||
| বৃহত্তম শহর | রাজধানী | |||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | রাশিয়ান official throughout nation; thirty others co-official in various regions | |||||
| সরকার | Semi-presidential যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র |
|||||
| - | President | ভ্লাদিমির পুতিন | ||||
| - | Prime Minister | দিমিত্রি মেদভিয়েদিয়েভ | ||||
| Formation | ||||||
| - | Declared | জুন ১২ ১৯৯০ | ||||
| - | Finalized | December ২৫, ১৯৯১ | ||||
| আয়তন | ||||||
| - | মোট | 17,075,400 বর্গকিমি (১ম) 6,592,800 বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | 13 | ||||
| জনসংখ্যা | ||||||
| - | ২০০৯ আনুমানিক | 141 887 438 (৯ম) | ||||
| - | ২০০২ আদমশুমারি | 145,274,019 | ||||
| - | ঘনত্ব | 8.3 /বর্গকিমি (২০৯তম) 21.5 /বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | ২০০৮ আনুমানিক | |||||
| - | মোট | $2.261 trillion (6th1) | ||||
| - | মাথাপিছু | $15,922 | ||||
| জিডিপি (নামমাত্র) | ২০০৯ আনুমানিক | |||||
| - | মোট | $ 1.676 trillion (৭ম) | ||||
| - | মাথাপিছু | $1,154 billion | ||||
| জিনি (২০০৫) | 40.5 (medium) | |||||
| এইচডিআই (২০০৫) | ||||||
| মুদ্রা | Ruble (RUB) |
|||||
| সময় স্থান | (ইউটিসি+2 to +12) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | (ইউটিসি+3 to +13) | ||||
| ইন্টারনেট টিএলডি | .ru (.su reserved) | |||||
| কলিং কোড | ৭ | |||||
| ১ | Rank based on IMF April 2007 data. | |||||
রাশিয়া (রুশ: Россия রসিয়া আ-ধ্ব-ব: [rʌ'sʲi.jə]) পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ার আয়তন দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার আয়তনের প্রায় দ্বিগুণ। দেশটির সরকারী নাম রুশ ফেডারেশন (রুশ: Российская Федерация রসিস্কায়া ফিদিরাৎসিয়া আইপিএ: rʌ'sʲi.skə.jə fʲɪ.dʲɪ'ra.ʦɪ.jə)। রাশিয়ার মত এত বেশি খনিজ সম্পদ বিশ্বের অন্য কোন দেশের নেই। রাশিয়ার চার-পঞ্চমাংশ জনগণ এর পূর্ব ইউরোপীয় অংশে, উরাল পর্বতমালার পশ্চিমে, বাস করে। ২০০৩ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪৫ লক্ষের কিছু বেশি। রাশিয়ার রাজধানী মস্কো দেশটির প্রশাসনিক, বাণিজ্যিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। রাশিয়া বর্তমানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়; দিমিত্রি মেদভিয়েদিয়েভ বর্তমানে দেশটির রাষ্ট্রপতি। দেশের বেশিরভাগ জনগণ রুশ ভাষায় কথা বলে। দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ (সাংক্ত পেতেরবুর্গ), যা সোভিয়েত শাসনামলে লেলিনগ্রাদ নামে পরিচিত ছিল।
১৯২২ থেকে ১৯৯১ পর্যন্ত রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় রাষ্ট্র। সে সময় অনেকে সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া নামে চিনলেও আসলে রাশিয়া ছিল সোভিয়েত ইউনিয়নের ১৫টি অংশের একটি। সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার পূর্বে রাশিয়ায় রাজতন্ত্র প্রচলিত ছিল। রাশিয়ার রাজপ্রধানকে জার (tsar বা czar) বলা হত।
খ্রিস্টধর্ম রাশিয়ার প্রধান ধর্ম। রাশিয়ান খ্রিস্টানদের নিজস্ব গির্জা রয়েছে যা রুশ অর্থোডক্স গির্জা নামে পরিচিত।
১৪শ ও ১৫শ শতকে মস্কোকে ঘিরে একটি শক্তিশালী রুশ রাষ্ট্র গঠিত হতে শুরু করে। সম্রাট মহান পিটারের সময় রাশিয়া বিশ্বের বুকে এক বিরাট শক্তি হিসেবে প্রথম আবির্ভূত হয়। পশ্চিমা সংস্কৃতির অনুরাগী পিটার ১৭১২ সালে সাংকত পেতেরবুর্গকে তাঁর নতুন রাজধানী বানান। বিশালকায় রুশ সাম্রাজ্য ১৯১৪ সালে তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছে। ১৯১৭ সালে রুশ বিপ্লবে বলশেভিকেরা রুশ রাজবংশের পতন ঘটায় এবং মস্কো আবার রাশিয়ার রাজধানীতে পরিণত হয়। ১৯২২ সালে বলশেভিকেরা বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্র সোভিয়েত ইউনয়ন প্রতিষ্ঠা করে।
সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ছিল একমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। সমস্ত ভূমি ও কোম্পানি সরকারের দখলে ছিল এবং অর্থনীতির বেশির ভাগ দিক সরকার নিয়ন্ত্রণ করত। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে রাশিয়া মুক্ত বাজার ও গণতন্ত্রকে স্বাগত জানায়। কিন্তু এই পরিবর্তনের ফলে বহু রুশ নাগরিকের জীবনযাত্রার মান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া বিশ্ব অর্থনীতিতে বর্তমানে পূর্বের চেয়ে অধিকতর সক্রিয়।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
রাজনীতি [সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]
ভূগোল [সম্পাদনা]
রাশিয়া ইউরেশিয়া ভূখণ্ডের উত্তর অংশের বেশির ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ার বেশির ভাগ অংশ রাশিয়াতে পড়েছে। এটি আয়তনের বিচারে বিশ্বের বৃহত্তম দেশ। বিশাল রাশিয়ার প্রকৃতি একই সাথে বৈচিত্র্যময় ও বৈচিত্র্যহীন। উত্তর থেকে দক্ষিণে তুন্দ্রা, তৈগা, স্তেপ ও অর্ধ-ঊষর মরুভূমি বিস্তৃত। দেশটিতে ৪০টি ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণ এলাকা (Biosphere Reserve) রয়েছে। রাশিয়া বিশ্বের সর্বপ্রথম বৃহত্তম দেশ এবং প্রথম শীতলতম দেশ বলে এ দেশে সারাবছর হিমশীতল এবং শৈত্যপূর্ণ থাকে। অতিরিক্ত আর্কটিক বরফাচ্ছন্নের, অতি উচ্চভূমি এবং রুশ প্রকৃতির হেতু দ্বারা শৈত্যপ্রবাহ সৃষ্টি হয় এবং সারাদিন শৈত্যপ্রবাহ চলতে থাকে। এই দেশে বছরে ১০ মাস শৈত্যপ্রবাহ (সেপ্টেম্বর-মে) এবং ৮ মাস বরফাচ্ছন্ন (অক্টোবর-এপ্রিল) হয়ে থাকে। রাশিয়ার সাইবেরিয়া এলাকায় সারাদিন ঠান্ডা ও শৈত্যপ্রবাহ থাকে এবং পশ্চিম-দক্ষিণাংশে গরম থাকে। বিধায়, রাশিয়া দেশটি হাড়কাঁপানি ঠান্ডা বলে এখানে থাকাটা বরং খুবই কষ্টকর এবং প্রতিকূল। [১]
অর্থনীতি [সম্পাদনা]
সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়াতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার অবসান ঘটে এবং ১৯৯০-এর দশকে দেশটিতে লাগামহীনভাবে পুঁজিবাদী অর্থনীতি বিস্তার লাভ করে। এর ফলে স্বল্পসংখ্যক ক্ষমতাবান ব্যক্তির হাতে বেশির ভাগ সম্পদ কুক্ষিগত হয়।
২০০৩ সালে রুশ সরকার ইউকোস নামের তেল কোম্পানিটি ভেঙে দিলে রাশিয়ার অর্থনীতি আবার একনায়কতান্ত্রিকতার দিকে মোড় নেয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে ২০০২ সালে মুক্ত বাজার অর্থনীতি হিসেবে চিহ্নিত করে, সরকারী নিয়ন্ত্রণ এখনও সেখানে বড় ভূমিকা রাখছে।
১৯৯৮ সালে রাশিয়ার অর্থনীতিতে ধ্বস নামে, কিন্তু বিশ্ববাজারে তেলের উচ্চমূল্যের কারণে রাশিয়া এই বিপর্যয় কাটিয়ে ওঠে। রাশিয়ার অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন থাকলেও প্রায় এক দশক যাবত দেশটির অর্থনীতিতে ভাল প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০০৬ সালে এর প্রবৃদ্ধির হার ছিল ৭%।
রাশিয়াতে বর্তমানে বাজার অর্থনীতি প্রচলিত। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা ইত্যাদির বিশাল ভান্ডার রাশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। রাশিয়ার অর্থনীতি বিশ্বে দশম বৃহত্তম। একুশ শতকের শুরু থেকে সুষ্ঠ রাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীন ব্যবস্থাপনা রাশিয়ার অর্থনীতির ব্যাপকায়নে ভূমিকা রেখেছে। ২০০০ সালে রাশিয়ার জনগণের মাসিক গড়পড়তা আয় ছিল ৮০ মার্কিন ডলার, যেটা ২০১০ সালে বেড়ে দাড়ায় ২১,১৯২ রুবল (৭৫০ মার্কিন ডলারে)। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ১৯৯৮ সালে রাশিয়ার জাতীয় দারিদ্রসীমার নিচে ছিল ৪০% যা ২০১০ নাগাদ ১৩% এ নেমে আসে। ২০০৬ সালের মাঝেই রাশিয়া তার বৈদেশিক ঋণের অধিকাংশ মিটিয়ে ফেলতে সক্ষম হয়, বর্তমানে দেশটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশের মাঝে খুব কম দেনাগ্রস্ত। রাশিয়ার অর্থনীতির বিশাল অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বড় শিল্পায়ন প্রাধান্য দেবার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কেবল মস্কো এলাকাতেই রাশিয়ার অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রিত হয়, এটা একটি সমস্যা। এছাড়া ১৯৯০ এর পর থেকে অবকাঠামোগত উন্নয়নও হয়নি তেমন উল্লেখযোগ্য হারে। তবে সরকার ২০২০ সাল এর মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার অবকাঠামোর উন্নয়ন বাবদ খরচ করার ঘোষণা দিয়েছে।
জনসংখ্যা [সম্পাদনা]
| জাতিগত তথ্য(২০০২)[২] | |
|---|---|
| রুশ | ৭৯.৮% |
| তাতার | ৩.৮% |
| ইউক্রেনিয় | ২.০% |
| বাশকির্স | ১.২% |
| চুভাস | ১.১% |
| চেচেন | ০.৯% |
| আর্মেনিয় | ০.৮% |
| অন্যান্য | ১০.৪% |
রুশ ভাষা রাশিয়া বা রুশ প্রজাতন্ত্রের সরকারী ভাষা। এটিতে রাশিয়ার প্রায় ৮০% লোক কথা বলে। এছাড়াও রাশিয়াতে আরও প্রায় ৮০টিরও বেশি ভাষা প্রচলিত। এদের মধ্যে কতগুলি ভাষার আঞ্চলিক সহ-সরকারী মর্যাদা আছে, যেমন চেচেন, চুভাশ, কাল্মিক, কাবার্দিয়ান, কোমি, মারি, মর্দ্ভিন, অসেতীয়, তাতার, তুভিন, উদমুর্ত, ইয়াকুত, আভার, বুরিয়াত, বাশকির, ইত্যাদি। এছাড়া বেশ কিছু মধ্য ইউরোপীয় ভাষা যেমন জার্মান, পোলীয় এবং য়িডিশ ভাষা প্রচলিত। জিপসি বা রোমানি ভাষাতেও অনেকে কথা বলে।
সংস্কৃতি [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ The World Network of Biosphere Reserves — UNESCO। "Russian Federation"। সংগৃহীত 2007-12-26।
- ↑ "Russian Census of 2002"। 4.1. National composition of population। Federal State Statistics Service। সংগৃহীত 16 January 2008।
আরও দেখুন [সম্পাদনা]
আরও পড়ুন [সম্পাদনা]
- Kanet Roger E., ed. Russian Foreign Policy in the 21st Century (Palgrave Macmillan; 2011) 295 pages; essays by experts
বহিঃসংযোগ [সম্পাদনা]
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
- সরকার
- Official governmental portal (রুশ)
- Chief of State and Cabinet Members
- Russian News Agency "Ria Novosti"
- Russian radio "Voice of Russia"
- সাধারণ তথ্য
- সিআইএ প্রণীত দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক-এ Russia-এর ভুক্তি
- Russia at UCB Libraries GovPubs
- অন্যান্য
- Russia Beyond the Headlines International news project about Russia
- Way to Russia. An Introduction to Russia and Russian People
- Russia cities and regions guide
- Official Russia Travel Guide
- Russian Consulate
- Russia Beyond the Headlines International news project about Russia
- Moscow Russia Insider's Guide Moscow and Russia through Muscovite's eyes.
|
|||||
|
|
|||||
|
|||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |