জর্দান
| المملكة الأردنية الهاشمية আল্মাম্লাকাল্'উর্দুনিয়াল্হাশিমিয়া হাশেমীয় জর্দান রাজ্য
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| জাতীয় সঙ্গীত عاش المليك The Royal Anthem of Jordan ("As-salam al-malaki al-urdoni")1 Long live the King |
||||||
| রাজধানী (ও বৃহত্তম নগরী) |
Amman 31°57′N 35°56′E / 31.95°উ 35.933°পূ |
|||||
| রাষ্ট্রীয় ভাষাসমূহ | Arabic | |||||
| জাতীয়তাসূচক বিশেষণ | Jordanian | |||||
| সরকার | Constitutional monarchy | |||||
| - | King | Abdullah II | ||||
| - | Prime Minister | Samir Rifai | ||||
| Independence | ||||||
| - | End of British League of Nations mandate | 25 May 1946 |
||||
| আয়তন | ||||||
| - | মোট | ৮৯ বর্গকি.মি. (112th) ৪৫ বর্গমাইল |
||||
| - | জলভাগ (%) | negligible | ||||
| জনসংখ্যা | ||||||
| - | July 2007 আনুমানিক | 5,924,000 (110th) | ||||
| - | 2004 আদমশুমারি | 5,100,981 | ||||
| - | ঘনত্ব | 64/বর্গ কিলোমিটার ১৬৬/বর্গমাইল |
||||
| জিডিপি (পিপিপি) | 2005 আনুমানিক | |||||
| - | মোট | $27.96 billion (97th) | ||||
| - | মাথাপিছু | $৪,৯০০ (103rd) | ||||
| জিনি (2002–03) | 38.8 (medium) | |||||
| এইচডিআই (2004) | ||||||
| মুদ্রা | Jordanian dinar (JOD) |
|||||
| সময় স্থান | UTC+2 (ইউটিসি+2) | |||||
| - | গ্রীষ্মকালীন (ডিএসটি) | UTC+3 (ইউটিসি+3) | ||||
| ইন্টারনেট টিএলডি | .jo | |||||
| কলিং কোড | 962 | |||||
| ১ | Also serves as the Royal anthem. | |||||
জর্দান (
আরবি ভাষায়: الأردن আল্'উর্দুন্) বা হাশেমীয় জর্দান রাজ্য (المملكة الأردنية الهاشمية আল্মাম্লাকাল্'উর্দুনিয়াল্হাশিমিয়া) মধাপ্রাচ্যের একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। জর্দানের রাজবংশ নিজেদেরকে হযরত মুহাম্মদের পিতামহ হাশেমের বংশধর বলে মনে করে।
জর্দানের ভূপ্রকৃতি ঊষর মরুভূমিময়। এখানে প্রাকৃতিক সম্পদের পরিমাণও কম। কিন্তু মধ্যপ্রাচ্যের ইতিহাসে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটি উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটলে ব্রিটিশরা অঞ্চলটি দখলে নেয়। জর্দান নদীর পূর্বতীরের ট্রান্সজর্ডান এবং পশ্চিম তীরের ফিলিস্তিন উভয়ই ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। ১৯৪৬ সালে ট্রান্সজর্ডান অংশটি একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ১৯৪৯ সালে এর নাম বদলে শুধু জর্দান রাখা হয়।
১৯৪৮ সালে ফিলিস্তিনের অংশবিশেষে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলে জর্দান আরও চারটি আরব রাষ্ট্রের সাথে একত্রে ইসরায়েলিদের আক্রমণ করে। যুদ্ধশেষে ইসরায়েলিরা পশ্চিম জেরুজালেম এবং জর্দানিরা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলে আনে। ১৯৬৭ সালের জুন মাসে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরও দখল করে নেয়। জর্দান পশ্চিম তীরকে জর্দানের অংশ হিসেবে দাবী করতে থাকলেও স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের দাবির প্রেক্ষিতে ১৯৮৮ সালে জর্দানের রাজা হুসেন পশ্চিম তীরের উপর থেকে জর্দানে দাবি প্রত্যাহার করে নেন।
বর্তমানে জর্দানের উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক ও সৌদি আরব, দক্ষিণে সৌদি আরব ও আকাবা উপসাগর এবং পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর। জর্দানের আয়তন ৮৯,৫৫৬ বর্গকিলোমিটার। আম্মান জর্দানের বৃহত্তম শহর ও রাজধানী।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
রাজনীতি [সম্পাদনা]
প্রশাসনিক অঞ্চলসমূহ [সম্পাদনা]
ভূগোল [সম্পাদনা]
অর্থনীতি [সম্পাদনা]
জনসংখ্যা [সম্পাদনা]
সংস্কৃতি [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জর্দান |
|
|||||
বহিঃসংযোগ [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |