ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) | |
|---|---|
| নেতা | মুপ্পালা লক্ষ্মণ রাও ওরফে "গণপতি" |
| সংস্থাপিত | ২১ সেপ্টেম্বর, ২০০৪ |
| মতাদর্শ | কমিউনিজ়্ম, Anti-Revisionist মার্ক্সবাদ-লেনিনবাদ, মাওবাদ |
| ওয়েবসাইট | |
| পিপল্স্ মার্চ | |
ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) হল ভারতের একটি নিষিদ্ধ মাওবাদী রাজনৈতিক সংগঠন। ২০০৪ খ্রিস্টাব্দের ২১ সেপ্টেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) জনযুদ্ধ এবং ভারতের মাওবাদী কমিউনিস্ট সেন্টার মিলিত হয়ে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। একই বছর ১৪ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে এই সংগঠনটির প্রতিষ্ঠা ঘোষিত হয়।
মতাদর্শ[সম্পাদনা]
ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) চিনা কমিউনিস্ট নেতা মাও সে তুং কর্তৃক প্রবর্তিত পন্থানুসারে জনযুদ্ধ সংঘটিত করে থাকে।