মানবেন্দ্রনাথ রায়
| মানবেন্দ্র নাথ রায় | |
|---|---|
| ২২শে মার্চ, ১৮৮৭ – ২৫শে জানুয়ারি, ১৯৫৪ | |
মানবেন্দ্রনাথ রায |
|
| ডাক নাম: | নরেন্দ্রনাথ ভট্টাচার্য |
| জন্মস্থান: | আড়বেলিয়া,২৪ পরগণা জেলা,ব্রিটিশ ভারত |
| জীবনকাল: | ২২শে মার্চ, ১৮৮৭ – ২৫শে জানুয়ারি, ১৯৫৪ |
| আন্দোলন: | ভারতের স্বাধীনতা আন্দোলন, ভারত-জার্মানী ষড়যন্ত্র, কমিউনিজম |
| প্রধান সংগঠন: | যুগান্তর, ভারতের কমিউনিষ্ট পার্টি, মেক্সিকান কমিউনিস্ট পার্টি,University of Toilers |
মানবেন্দ্রনাথ রায় (২১শে মার্চ, ১৮৮৭ - ২৫শে জানুয়ারি, ১৯৫৪) ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বিপ্লবী কাজ করতে গিয়ে তিনি অসংখ্য ছদ্মনাম গ্রহণ করেন। মি. মার্টিন, মানবেন্দ্রনাথ, হরি সিং, ডা. মাহমুদ , মি. হোয়াইট, মি. ব্যানার্জী ইত্যাদী।এর মধ্যে মানবেন্দ্রনাথ রায় নামটি বেশি পরিচিত হয়ে উঠেছিল। তিনি ১৯২০ সালের ১৭ই অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন। নানা অভিযোগে মানবেন্দ্রনাথ রায়কে ১৯২৯ সালে ভারতের কমিউনিস্ট পার্টি ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল থেকে বহিস্কার করা হয়। ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে গঠন করেন "লীগ অব র্যাডিক্যাল কংগ্রেসমেন" । ১৯৪০ সালে গঠন করেন র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি। ১৯৪০ সালে তিনি কংগ্রেসের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সেই সময় তিনি ও সুভাস চন্দ্র বসু প্রভাত রঞ্জন সরকারের কাছ থেকে দীক্ষা (আধ্যাত্মিক সাধনা)নেন। মানবেন্দ্রনাথ রায চাইতেন ভারতের অর্থনৈতিক স্বাধীনতা । অর্থনৈতিক দিক থেকে ভারত যদি স্বাধীন হয়, তাবেই ভারত প্রকিত স্বাধীনতা পাবে , এই ছিল তার উপল্বধি । কিন্তু সুভাস চাইত কোন ভাবে ভারত আগে স্বাধীন হোক। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ইন্ডিয়ান ট্রানজিশন (১৯২২), নিউ হিউম্যানিজম (১৯৪৭) , মাই মেমোয়ার্স ( ১৯৫৪) ইত্যাদি উল্লেখযোগ্য।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |