আমির খান (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমির খান

আমির খান বার্লিন চলচ্চিত্র উত্সব ২০১১-তে অংশগ্রহন কালে।
জন্ম মার্চ ১৪, ১৯৬৫ (1965-03-14) (বয়স ৪৭)
পেশা চলচ্চিত্র অবিনেতা, পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক
কার্যকাল ১৯৭৩ - ১৯৭৪, ১৯৮৪, ১৯৮৮ - ২০০১, ২০০৫ - বর্তমান
দাম্পত্য সঙ্গী করণ রাও (২০০৫ - বর্তমান)
রীনা দত্ত (১৯৮৭-২০০২)

আমির খান (দেবনগরী লিপিতে: आमिर ख़ान) (জন্ম: ১৪ই মার্চ, ১৯৬৫) বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্য লেখক। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে আমির খান প্রোডাকশন্‌স প্রতিষ্ঠা করেছেন।

কাকা নাসির হুসেনের 'ইয়াদ কি বরাত' (১৯৭৩) ছবিতে একজন শিশুশিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু হয়। তবে পেশাগত ভাবে তার অভিনয় জীবনের সূচনা 'হোলি' (১৯৮৪) ছবির মাধ্যমে। প্রথম বানিজ্য-সফল ছবি খুড়তুতো ভাই মনসুর খানের 'কায়ামত সে কায়ামত তাক'। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত'র পুরস্কার পান। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট সাত বার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার জিততে পারেন নি। অবশেষে ১৯৯৬ সালে রাজা হিন্দুস্থানী ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান।

পরিচ্ছেদসমূহ

[সম্পাদনা] জীবনী

আমির খান ভারতের মুম্বাইয়ের বান্দ্রা হলি ফ্যামিলি হাসপাতালে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ভারতীয় চলচ্চিত্রের সাথে কয়েক দশক ধরে জড়িত। তাঁর বাবা Tahir Hussain (তাহির হুসেন) ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক এবং তাঁর চাচা Nasir Hussain (নাসির হুসেন) ছিলেন একজন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। আমির খানের পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের অধিবাসী। আমির খান প্রখ্যাত রাজনীতিবিদ Abu'l Kalam Azad (মাওলানা আবুল কালাম আজাদ)-এর বংশধর।

[সম্পাদনা] অভিনয়

খান মাত্র ৮ বছর বয়েসে Yaadon Ki Baaraat (1973) এবং Madhosh (1974) শিশু অভিনেতা হিসাবে কাজ শুরু করেন | ১১ বছর পর প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসাবে কেতন মেহেতা’র Holi (1984) ছবিতে কাজ করেন,যদিও ছবিটি unnoticed থেকে যায় | প্রথম উল্লেক করার মতো ছবি হিসাবে ১৯৮৮ সালে Qayamat Se Qayamat Tak মুক্তি পায়, যেটি Mansoor Khan(cousin) নির্দেশনা করেন | ছবিটি বিরাট হিট হয় এবং leading actor হিসাবে আমির খান popular হয়ে যান | আমীরের চকোলেট হিরো লুক এর জন্য তিনি teen idol হিসাবে পরিচিতি পান | Raakh ছবির জন্য আমির জাতীয় পুরষ্কার পান, Special Jury category তে | ৮০ দশকের শেষে এবং ৯০ দশকের শুরুতে আমির বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন,যেমন Dil (1990), Dil Hai Ke Manta Nahin (1991), Jo Jeeta Wohi Sikandar (1992), Hum Hain Rahi Pyar Ke (1993) (for which he also wrote the screenplay), এবং Rangeela (1995) | সব কটি ছবি critically and commercially সাফল্য পায় | আমির বছরে ১টি কি ২টি ছবিতে অভিনয় করতে শুরু করলেন | ১৯৯৬ সালে Darmesh Darshan এর Raja Hindustani ছবিতে করীশমা কাপূর এর বিপরীতে অভিনয় করেন | Raja Hindustani এর জন্য আমীর প্রথম Time FilmFare award পান,৭ বার মননীত হওয়ার পরে | Raja Hindustani ৯০ এর দশকের বড় হিট গুলোর মধ্য একটি ছিল | ১৯৯৭ এ অজয় দেবগন, জুহী চাওলা ও কাজলের সাথে Ishq নামের একটি comedy ছবিতে অভিনয় করেন ,যেটি বেশ ভাল সাফল্য পায় | বেশ কিছু ছবি, যেমন Sarfarosh, 1947 Earth এ দারুন অভিনয় করার জন্য তিনি critical accaim পান |২০০১ এ ‘লাগান’ ছবিতে ‘ভুবন’ এর চরিত্রে অভিনয় করে অসাধারন একটি গল্প আমাদের কে উপহার দেন, যে ছবিটি Indian Cricket Team কে inspire করে ২০০১ এর Natwest Series ও ২০০৩ এর Cricket World cup এ | ‘লাগান’ commercial success পায় এবং nominate হয় for Best Foreign Language Film at the 74th Academy Awards | Dil Chahta Hai(২০০১) ছবি তে একজন আধুনিক যুবকের ভূমিকায় অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দেন | ৪ বছর কোন ছবিতে কাজ না করার পর ২০০৫ এ কেতন মেহেতা এর Mangal Pandey: The Rising ছবিতে ছবির নামভূমিকায় অভিনয় করেন | ২০০৬ সালে Rang De Basanti ছবির জন্য আমির Best Actor(Critic's choice) Filmfare এর পুরষ্কার পান | ছবিটি ২০০৬ এর biggest commercial success পায় এবং বৈদেশিক ছবির category তে অস্কারের জন্য মননীত হয় | ২০০৭ এ আমির ছবির Producer হিসাবে আত্মপ্রকাশ করেন এবং একটি dyslexic বাচ্চার গল্প আমাদের সামনে তুলে ধরেন, ছবির নাম Taare Zameen Par | ২০০৮ এ নিজেকে পুরোপুরি makeover করে আমির Ghajini নামের south remake ছবিতে অভিনয় করেন, যেটি বিরাট সাফল্য পায় | ২০০৯ এ আমির 3 Idiots ছবিতে 'রান্চো' এর চরিত্রে অভিনয় করেন,যেটি এখনও অব্ধি Bollywood এর ইতিহাস সবথেকে বড় হীট হয়েছিল | আমিরের পরের ছবি Talash ২০১২ এর শেষে প্রকাশ পাবে | আমির সামাজিক সমস্যা গুলো নিয়ে সত্যমেব জয়তে নামে একটি নতুন Talk Show পরিবেশনা করছেন, যেটি আমাদেরকে নতুন ভাবে চিন্তাভাবনা করতে বাধ্য করছে সামাজিক বিষয়গুলোকে নিয়ে এবং তার প্রতিকার নিয়ে | এই শো টিও বিশাল হীট হয়ে গেছে |

[সম্পাদনা] চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা] অভিনেতা

বছর চলচ্চিত্র চরিত্র অন্যান্য মন্তব্য
১৯৭৩ ইয়াদোঁ কি বারাত ছোট বেলার রতন
১৯৭৪ মদহোশ শিশু শিল্পী
১৯৮৪ হো্লি মদন শর্মা
১৯৮৮ কয়ামাত সে কয়ামাত তক রাজ ফিল্মফেয়ার : সেরা পুরুষ ডেব্যু, সেরা অভিনেতা মনোনয়ন
১৯৮৯ Raakh আমির হুসেন ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
লাভ লাভ লাভ অমিত
১৯৯০ Awwal Number সানি
তুম মেরে হো শিব
দিল রাজা ফিল্মফেয়ার: সেরা অভিনেতা মনোনয়ন
দিওয়ানা মুঝসা নহি অজয় শর্মা
জওয়ানি জিন্দাবাদ শশি
১৯৯১ আফসানা পেয়ার কা রাজ
দিল হ্যায় কে মানতা নেহি রঘু জেটলি ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
ইসিকি কা নাম জিন্দেগি ছোটু
দৌলত কি জং রাজেস চৌধুরি
১৯৯২ জো জিতা ওহি সিকন্দর সঞ্জয়লাল শরমা ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
১৯৯৩ পরম্পরা রণবীর পৃথ্বী সিংহ
হম হ্যায় রাহি পেয়ার কে রাহুল মলহোত্রা ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
১৯৯৪ আন্দাজ আপনা আপনা অমর ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
১৯৯৫ বাজি ইন্সপেকটর অমর দামজি
আতঙ্ক হি আতঙ্ক রোহন
রঙিলা মুন্না
আকেলে হম আকেলে তুম রোহিত ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
১৯৯৬ Raja Hindustani Raja Hindustani ফিল্মফেয়ার : সেরা অভিনেতা
১৯৯৭ ইশক Raja
১৯৯৮ Ghulam Siddharth Marathe ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
ফিল্মফেয়ার : সেরা পুরুষ প্লেব্যাক
১৯৯৯ Sarfarosh Ajay Singh Rathod ফিল্মফেয়ার: সেরা অভিনেতা মনোনয়ন
Mann Karan Dev Singh
Earth (১৯৪৭) Dil Navaz India's official entry to the Oscars
২০০০ মেলা Kishan Pyare
২০০১ Lagaan Bhuvan ফিল্মফেয়ার: সেরা অভিনেতা
একাডেমি পুরস্কার: সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র মনোনয়ন
Dil Chahta Hai Akash Malhotra ফিল্মফেয়ার: সেরা অভিনেতা মনোনয়ন
২০০৫ Mangal Pandey: The Rising Mangal Pandey ফিল্মফেয়ার: সেরা অভিনেতা মনোনয়ন
২০০৬ রং দে বসন্তি Daljit Singh (DJ) ফিল্মফেয়ার : ক্রিটিক্‌স অ্যাওয়ার্ড ফর বেস্ট পারফরমেন্স
সেরা অভিনেতা মনোনয়ন
বাফটা পুরস্কার: অ-ইংরেজি ভাষার সেরা ছবি মনোনয়ন
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রে হিসেবে অস্কারের জন্য ভারতের সরকারি নিবেদন
ফনা রেহান কাদরি
২০০৭ তারে জমিন পর রাম শঙ্কর নিকুম্ব ফিল্মফেয়ার: সেরা পার্শ্ব অভিনেতা মনোনয়ন
২০০৮ গজনি সঞ্জয় সিঙ্ঘানিয়া ফিল্মফেয়ার : সেরা অভিনেতা মনোনয়ন
২০০৯ থ্রি ইডিয়টস র‍্যাঞ্চো / ফুনসুখ ওয়াংড়ু
২০১২ তালাশ
২০১৩ ধুম- ৩ ব্যাক ইন এ্যকশন

[সম্পাদনা] নেপথ্য গায়ক

বছর চলচ্চিত্র সঙ্গীত
১৯৯৮ গুলাম আতি কেয়া খন্ডালা
২০০০ মেলা দেখো ২০০০ জমানা আ গয়া
২০০৫ The Rising Holi Re
২০০৬ ফনা চান্দা চামকেমেরে হাত মে
২০০৭ তারে জমিন পর বম বম বোলে

[সম্পাদনা] প্রযোজক

বর্ষ চলচ্চিত্র পরিচালক
২০০১ লাগান আশুতোষ গোয়ারিকর
২০০৭ তারে জমিন পর আমির খান
২০০৮ জানে তু ইয়া জানে না আব্বাস টায়ারওয়ালা
২০১০ পিপলি লাইভ আনুশা রিজভি
২০১১ ধোবি ঘাট কীরন রাও
২০১১ দিল্লী বেইলি অভীনয় দেও
২০১২ তালাশ রিমা কাগতি

[সম্পাদনা] লেখক ও পরিচালক

বর্ষ চলচ্চিত্র মন্তব্য
১৯৮৮ কায়ামাত সে কায়ামাত তক গল্প
১৯৯৩ হাম হ্যায় রাহি প্যার কে চিত্রনাট্য
২০০৭ তারে জমিন পর পরিচালক

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ