মাধুরী দীক্ষিত
| মাধুরী দীক্ষিত | |
|---|---|
নাচ বালিয়ে (২০০৭) ছবির একটি দৃশ্যে মাধুরী দীক্ষিত |
|
| জন্ম নাম | মাধুরী শঙ্কর দীক্ষিত |
| জন্ম | মে ১৫, ১৯৬৭ |
| জন্মস্থান | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
| পেশা | অভিনেত্রী |
| কার্যকাল | ১৯৮৪-২০০২ ২০০৭ |
| দাম্পত্য সঙ্গী | ড. শ্রীরাম মাধব নেনে (১৯৯৯ থেকে বর্তমান) |
মাধুরী দীক্ষিত (মারাঠি ভাষায়: माधुरी दीक्षित) মূলতঃ মাধুরী নামেই অধিক পরিচিত। ১৫ মে ১৯৬৭ সালে[১] জন্মগ্রহণকারী মাধুরী শঙ্কর দীক্ষিত একজন সুপ্রসিদ্ধ ও জনপ্রিয় বলিউড অভিনেত্রী।[২][৩] ১৯৮০ এবং ১৯৯০-এর পুরো দশক জুড়ে তিনি হিন্দি সিনেমার নেতৃত্বদানকারী অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নর্তকী হিসেবে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেন।[৪] তিনি বেশকিছু ছবিতে নর্তকী চরিত্রে অংশগ্রহণ করেন ও চলচ্চিত্রে অনেক বাণিজ্যিক সাফল্য বয়ে আনেন। মাধুরী প্রায়শই চলচ্চিত্র নায়িকা হিসেবে গণমাধ্যমসহ প্রচার মাধ্যমের সংবাদ শিরোনামে জায়গা করে নেন। হিন্দী সিনেমায় অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকারের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়।[৫]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] অভিনয়-পূর্ব জীবন
মাধুরী দীক্ষিত ভারতের মুম্বাইয়ের (সাবেক বোম্বে) অধিবাসী। মারাঠী ব্রাহ্মণ পরিবারে শঙ্কর ও স্নেহলতা দীক্ষিত দম্পত্তির কন্যা হিসেবে তার জন্ম। দীক্ষিত ডিভাই চাইল্ড হাই স্কুল এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও মাইক্রোবায়োলোজিস্ট হতে চেয়েছিলেন।[৬] তিনি একজন গুণান্বিত কথক নৃত্যশিল্পী হিসেবে আট বছরের প্রশিক্ষণ নিয়েছিলেন।
[সম্পাদনা] চলচ্চিত্রে অংশগ্রহণ
মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে ‘অবোধ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটান। কিছু শিশু ও সহ-অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজাব (১৯৮৮)[৭] ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করেন। এ ছবিটিই তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার মনোনয়ন দেয়।
তারপর তিনি বেশকিছুসংখ্যক হিট ছবি হিসেবে রাম-লক্ষ্মণ (১৯৮৯), পরিন্দা (১৯৮৯), ত্রিদেব (১৯৮৯), কিশেন কানহাইয়া (১৯৯০) এবং প্রহর (১৯৯১)-এ অভিনয় করেন। ঐ ছবিগুলোয় একত্রে অভিনয়ের কারণে অনিল কাপুরের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়।
ইন্দ্র কুমারের দিল (১৯৯০) ছবিতে মাধুরী আমির খানের সাথে অভিনয় করেন। ছবিতে তিনি মধু মেহরা নামে একটি ধনী ও উগ্র মেজাজের বালিকা হিসেবে রাজা’র সাথে প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করে বাড়ী ত্যাগ করেন। চলচ্চিত্রটি ভারতে বছরের অন্যতম বৃহৎ বক্স-অফিস হিট করে[৮] এবং অনবদ্য অভিনয়ের কারণে মাধুরী ১ম ফিল্মফেয়ার বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
‘দিল’ ছবির ব্যবসায়িক সাফল্য অনুসরণ করে সাজন (১৯৯১), বেটা (১৯৯২), খলনায়ক (১৯৯৩), হাম আপকে হে কৌন (১৯৯৪) এবং রাজা (১৯৯৫) বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ‘বেটা’[৯] ছবিতে দীক্ষিতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল - একজন নারী কর্তৃক অশিক্ষিত ব্যক্তিকে বিয়ে করা ও শাশুড়ী কর্তৃক প্রত্যাখ্যাত হওয়া। ছবিটি তাকে সেরা অভিনেত্রীর আসনে বসিয়ে ২য়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার জয় করতে সাহায্য করে।
‘হাম আপকে হে কৌন’ ছবিটি হিন্দি সিনেমার ইতিহাসে বৃহত্তম ব্যবসায়িক সাফল্য অর্জন করে। অর্থের অঙ্কে ভারতে ৬৫ কোটি রূপী এবং বহির্বিশ্বে ১৫ কোটি রূপী আয় করে যা মাধুরীকে ৩য়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করায়। একই বছরে তাকে ‘আনজাম’ ছবিতে একই শ্রেণীতেও মনোনয়ন দেয় তার চমৎকার অভিনয়শৈলী ও নৈপুণ্যের জন্য।
একটি অসফল বছরের পরে, যশ চোপড়া’র ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) ছবিতে পুজা চরিত্রে স্বরূপে আবির্ভূত হন। চলচ্চিত্রটি সৃষ্টিশীলতা ও বাণিজ্যিকভাবে জাতীয় পর্যায়ে ব্যাপক সাফল্য পায় এবং দীক্ষিতকে ৪র্থবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার প্রদান করে।[১০] একই বছরেই প্রকাশ ঝা’র ‘মৃত্যুদণ্ড’ ছবিতে অনবদ্য অভিনয় করে প্রশংসা পান। বাণিজ্যিক এবং শিল্পধর্মীয় চলচ্চিত্রের মর্যাদা পেয়ে দেশের বাইরেও খ্যাতি অর্জন করে। জেনেভা‘র সিনেমা টট একরান এবং ব্যাংকক চলচ্চিত্র উৎসবে ছবিটি শ্রেষ্ঠ ফিচার ফিল্ম পুরস্কার লাভ করে। চলচ্চিত্রে দীক্ষিতের অসামান্য অভিনয়ের জন্য বার্ষিক স্টার স্ক্রীন এওয়ার্ড প্রদান করা হয়।
শুধু অভিনয় দক্ষতার জন্যই দীক্ষিত পরিচিত ছিলেন না;[১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] তার নৃত্যকলাও সকলের দৃষ্টি আকর্ষন করে।[১৭] বলিউড গানে তার নৃত্যশৈলী “এক দো তিন” (তেজাব), “হামকো আজ কাল হ্যায়” (সায়লাব), “বড় দুখ দিনহা” (রাম লক্ষ্মণ), “ধক ধক” (বেটা), “চানে কে খেত মে” (আনজাম), “দিদি তেরা দেবর দিওয়ানা” (হাম আপকে হে কৌন), “চোলি কি পিছে” (খলনায়ক), “আখিয়া মিলাও” (রাজা), “মেরা পিয়া ঘর আয়া” (ইয়ারানা) “কে সেরা সেরা” (পুকার), “মার ডালা” (দেবদাস) গানগুলোয় দেখা যায় ও সকলের প্রশংসা কুড়ায়।
২০০২ সালে সঞ্জয় লীলা বানশালী’র “দেবদাস” ছবিতে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিনয় করেছিলেন। অসামান্য অভিনয় শৈলী ও অপূর্ব দক্ষতার জন্য ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছিল এবং কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন দেয়া হয়েছিল।
পরের বছর একটি চলচ্চিত্রে ‘মে মাধুরী দীক্ষিত বনানা চাহতি হো’ তার নামে করা হয়েছিল[১৮] এবং প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়েছিল যাতে একটি নারী (অন্তরা মালি) বলিউড শিল্পে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে নিজেকে মাধুরী দীক্ষিত হিসেবে পরিচিতি পেতে চেষ্টা করেছিল।[১৯] [২০]
২৫ ফেব্রুয়ারী ২০০৬ সালে “দেবদাস” ছবির গানের জন্য তাকে ছয় বছরের মধ্যে প্রথমবারের জন্য ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হয়।[২১] সরোজ খানের করিওগ্রাফীতে তিনি অনবদ্য অভিনয় করেন।
তিনি বিখ্যাত ভারতীয় চিত্রকর এম এফ হুসাইনের জন্য ‘গজ গামিনী’ (২০০০) ছবিতে নারীবাদী চরিত্রে অভিনয় করেন। ছবিতে নিজেকে স্মরণীয় করে রাখার জন্য বেছে নেয়া হয়েছিল।[২২] এই চলচ্চিত্র তাকে কালীদাসের নারীচরিত্র, লিওনার্দো’র মোনালিসা, একজন উগ্রবাদী এবং সঙ্গীতবিদ ইত্যাদি বিভিন্ন নারীরূপে দেখা যায়।
৭ ডিসেম্বর ২০০৬ তারিখে দীক্ষিত স্বামী-সন্তানসহ মুম্বাইয়ে ফিরে আসেন এবং ‘আজা নাচলে’ (২০০৭) ছবিতে অভিনয় করেন।[২৩] চলচ্চিত্রটি নভেম্বর, ২০০৭ মুক্তি পায় এবং প্রচণ্ড সমালোচনা[২৪] [২৫] [২৬] সত্ত্বেও নিউ ইয়র্ক টাইমসে লেখা হয় ‘তিনি (অর্থাৎ মাধুরী) এখনও তা দেখাতে পারেন’ শিরোনামে দীক্ষিতের অভিনয়ের উচ্চ প্রশংসাসহ গভীরভাবে মূল্যায়ণ করা হয়েছিল।[২৭] [২৮]
২০০৭ সালে আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিফ’ মাধুরী দীক্ষিতকে বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেত্রী হিসেবে ঘোষণা করে।[২৯] মে ২০০৮ সালে লস এঞ্জেলসে ভারতীয় ছায়াছবি উৎসবে সম্মানিত করা হয়।[৩০] মার্চ ২০১০ সালে ইকোনমিক টাইমস ঘোষণা করে যে, মাধুরী দীক্ষিত “৩৩ মহিলার একজন, যাকে নিয়ে ভারতবাসী গর্বিত”।[৩১]
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
১৯৯৯ সালে মাধুরী ডেনেভার, কলোরাডোতে কর্মরত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনে-কে বিয়ে করেন। ডাঃ নেনে মারাঠী ব্রাহ্মণ পরিবারের সন্তান।[৩২] দীক্ষিতের দুই পুত্র (আরিন, জন্মঃ ১৮ মার্চ ২০০৩, কলোরাডো এবং রায়ান, জন্মঃ ৮ মার্চ ২০০৫, কলোরাডো) রয়েছে। তার দুই বয়োজ্যেষ্ঠ বোন - রূপা ও ভারতী এবং এক বয়োজ্যেষ্ঠ ভাই অজিত রয়েছে। বর্তমানে মাধুরী ও তার পরিবার সেখানেই বসবাস করছেন।
ভারতে তার অগণিত ভক্ত-সমর্থকদের দাবীর প্রেক্ষিতে ২০১০ এর শেষদিকে একটি টেলিভিশন নৃত্যানুষ্ঠানে তিনি সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে যোগ দেন।[৩৩]
[সম্পাদনা] পুরস্কার এবং মনোনয়ন
[সম্পাদনা] ফিল্মফেয়ার এওয়ার্ড বিজয়
| সাল | এওয়ার্ডের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ১৯৯১ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | দিল |
| ১৯৯৩ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | বেটা |
| ১৯৯৫ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | হাম আপকে হে কৌন |
| ১৯৯৮ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | দিল তো পাগল হ্যায় |
| ২০০৩ | ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেত্রী | দেবদাস |
[সম্পাদনা] ফিল্মফেয়ার এওয়ার্ডে মনোনয়ন
| সাল | মনোনয়নের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ১৯৮৯ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | তেজাব |
| ১৯৯০ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | প্রেম প্রতীজ্ঞা |
| ১৯৯২ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | সাজন |
| ১৯৯৪ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | খলনায়ক |
| ১৯৯৪ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | আনজাম |
| ১৯৯৬ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | রাজা |
| ১৯৯৬ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | ইয়ারানা |
| ২০০২ | ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেত্রী | লজ্জ্বা |
| ২০০৮ | ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী | আজা নাচালে |
[সম্পাদনা] স্টার স্ক্রীণ এওয়ার্ড
[সম্পাদনা] স্টার স্ক্রীণ এওয়ার্ড বিজয়ী
| সাল | এওয়ার্ডের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ১৯৯৪ | স্টার স্ক্রীণ সেরা অভিনেত্রী | হাম আপকে হ্যায় কৌন |
| ১৯৯৫ | স্টার স্ক্রীণ সেরা অভিনেত্রী | রাজা |
| ১৯৯৭ | স্টার স্ক্রীণ সেরা অভিনেত্রী | মৃত্যুদণ্ড |
| ২০০২ | স্টার স্ক্রীণ সেরা সহ-অভিনেত্রী | দেবদাস |
[সম্পাদনা] স্টার স্ক্রীণ এওয়ার্ডে মনোনয়ন
| সাল | মনোনয়নের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ২০০০ | স্টার স্ক্রীণ সেরা অভিনেত্রী | পুকার |
[সম্পাদনা] জি সিনে এওয়ার্ড
[সম্পাদনা] জি সিনে এওয়ার্ড বিজয়ী
| সাল | এওয়ার্ডের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ১৯৯৮ | জি সিনে এওয়ার্ড সেরা অভিনেতা-মহিলা | দিল তো পাগল হ্যায় |
| ২০০২ | জি সিনে এওয়ার্ড সেরা সহ: অভিনেতা-মহিলা | লজ্জ্বা |
[সম্পাদনা] জি সিনে এওয়ার্ডে মনোনয়ন
| সাল | মনোনয়নের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ২০০২ | জি সিনে এওয়ার্ড সেরা অভিনেতা-মহিলা | পুকার |
| ২০০৩ | জি সিনে এওয়ার্ড সেরা অভিনেতা-মহিলা | দেবদাস |
[সম্পাদনা] আইআইএফএ পুরস্কার
[সম্পাদনা] আইআইএফএ পুরস্কারে মনোনয়ন
| সাল | মনোনয়নের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ২০০০ | আইআইএফএ সেরা অভিনেত্রী পুরস্কার | পুকার |
[সম্পাদনা] স্টারডাস্ট এওয়ার্ড
[সম্পাদনা] স্টারডাস্ট এওয়ার্ডে মনোনয়ন
| সাল | মনোনয়নের বিবরণ | ছবির নাম |
|---|---|---|
| ২০০৮ | স্টারডাস্ট বছরের সেরা তারকা - মহিলা | আজা নাচালে |
[সম্পাদনা] অভিনীত চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা] (ক) ১৯৮৪ থেকে ১৯৯০:-
| সাল | ছবি | চরিত্রে নাম | অন্যান্য / মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৮৪ | অবোধ | গৌরী | |
| ১৯৮৫ | আওয়ারা বাপ | ||
| ১৯৮৬ | স্বাতী | আনন্দী | |
| ১৯৮৭ | মোহরে | মায়া | |
| হিফাজত | জানকী | ||
| উত্তর দক্ষিণ | চান্দা | ||
| ১৯৮৮ | খাতরুন কি খিলাড়ী | কবিতা | |
| দয়াবান | নীলা বেলহু | ||
| তেজাব | মোহিনী | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ১৯৮৯ | বরদী | জয়া | |
| রাম লক্ষণ | রাধা | ||
| প্রেম প্রতীজ্ঞা | লক্ষ্মী | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ইলাকা | বিদ্যা | ||
| মুজরিম | সোনিয়া | ||
| ত্রিদেব | দিব্যা মাথুর | ||
| কানুন আপনা আপনা | ভারতী | ||
| পারিন্দা | পারো | ভারত সরকার কর্তৃক অসকারের জন্য প্রেরণ | |
| পাপ কা আথ | |||
| ১৯৯০ | মহা সংগ্রাম | ||
| কিশেন কানহাইয়া | অঞ্জু | ||
| ইজ্জতদার | মোহিনী | ||
| দিল | মধু মেহরা | বিজয়ী: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| দিওয়ানা মুঝ সা নাহিন | অনীতা | ||
| জীবন এক সংঘর্ষ | মধু সেন | ||
| সয়লাব | ডা. সুষমা | ||
| জামাই রাজা | রেখা | ||
| থানেদার | চান্দা |
[সম্পাদনা] (খ) ১৯৯১ থেকে ২০০৭:-
| সাল | ছবি | চরিত্র | অন্যান্য / মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৯১ | পেয়ার কা দেবতা | দেবী | |
| খিলাফ | সীতা | ||
| হানড্রেড ডেজ্ | দেবী | ||
| প্রতীকার | মধু | ||
| সাজন | পুজা | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| প্রহর | শীরলে | ||
| ১৯৯২ | বেটা | স্বরস্বতী | বিজয়ী: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার |
| জিন্দেগী এক জুয়া | জুহী | ||
| প্রেম দিওয়ানে | শীবাঙ্গী মেহরা | ||
| খেল | সীমা/ডা. জাদি বুটি | ||
| সঙ্গীত | |||
| ১৯৯৩ | ধরবী | ড্রিমগার্ল | |
| সাহিবান | সাহিবান | ||
| খলনায়ক | গঙ্গা (গঙ্গোত্রী দেবী) | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ফুল | |||
| দিল তেরা আশিক | সোনিয়া খান্না/সাবিত্রী দেবী | ||
| আসু বানে আঙ্গারে | |||
| ১৯৯৪ | আনজাম | শিবানী চোপড়া | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার |
| হাম আপকে হ্যায় কৌন | নিশা চৌধুরী | বিজয়ী: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ১৯৯৫ | রাজা | মধু গাড়েয়াল | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার |
| ইয়ারানা | ললিতা/শিখা | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ১৯৯৬ | প্রেম গ্রন্থ | কাজরী | |
| পাপী দেবতা | |||
| রাজ কুমার | |||
| ১৯৯৭ | কয়লা | গৌরী | |
| মহান্ত | জেনী পিন্টু | ||
| মৃত্যুদণ্ড | কেতকী | ||
| মোহাব্বত | সীতা শর্মা | ||
| দিল তো পাগল হ্যায় | পুজা | বিজয়ী: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ১৯৯৮ | বড়ে মিয়া ছোটে মিয়া | মাধুরী দীক্ষিত | বিশেষ অভিনয় |
| ওয়াজুদ | অপূর্বা চৌধুরী | ||
| ১৯৯৯ | আরজু | পুজা | |
| ২০০০ | পুকার | অঞ্জলী | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার |
| গজ গামিনী | গজ গামিনী/সঙ্গীতা/শকুন্তলা/ মনিকা / মোনালিসা | ||
| ২০০১ | ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কী | নেহা | |
| লজ্জ্বা | জানকী | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার | |
| ২০০২ | হাম তোমারে হ্যায় সনম | রাধা | |
| দেবদাস | চন্দ্রমুখী | বিজয়ী: ফিল্মফেয়ার সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার
ভারতের সরকারীভাবে অস্কারের জন্য অন্তর্ভূক্তি |
|
| ২০০৭ | আজা নাচালে | দিয়া | মনোনয়ন: ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার |
[সম্পাদনা] সম্মাননা ও স্বীকৃতি
| সাল | সাফল্য গাঁথার বিবরণ |
|---|---|
| ১৯৯৭ | অন্ধ্র প্রদেশ সরকারের ‘কলাভিনেত্রী’ পুরস্কার।[৩৪] |
| ২০০১ | জাতীয় নাগরিকের পুরস্কার। |
| ২০০১ | ফোর্বস ম্যাগাজিন কর্তৃক সবচেয়ে ক্ষমতাশালী পাঁচ ভারতীয় চলচ্চিত্র তারকাদের একজন হিসেবে নির্বাচিত।[৩৫] |
| ২০০৭ | বলিউডের ইতিহাসে সেরা অভিনেত্রীর মর্যাদা লাভ।[৩৬] |
| ২০০৮ | ভারত সরকার কর্তৃক চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন।[৩৭] |
| ২০০৮ | লস অ্যাঞ্জেলসের আইইএফএলএ কর্তৃক ভারতীয় ছায়াছবি উৎসবে সম্মানিত।[৩৮] |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ indiaFM. Wish Madhuri Dixit on her birthday today. 2008-05-15. http://www.bollywoodhungama.com/news/2008/05/15/11388/index.html। সংগৃহীত হয়েছে: 2008-10-03 October.
- ↑ specials.rediff.com. Bollywood's Best Actress. Ever.. http://specials.rediff.com/women07/2007/mar/06wslid11.htm। সংগৃহীত হয়েছে: 4 January 2009.
- ↑ "Day in Pics". The Times Of India. http://economictimes.indiatimes.com/articleshowpics/5661380.cms.
- ↑ Kumar, P.K. Ajith (6 December 2007). Dancing to her tunes. প্রকাশক: The Hindu. (Chennai, India). http://www.hindu.com/2007/12/06/stories/2007120650170200.htm। সংগৃহীত হয়েছে: 2009-05-30.
- ↑ Madhuri missed meeting favourite director. Times of India. প্রকাশক: Yahoo. 2010-07-09. http://in.movies.yahoo.com/news-detail.html?news_id=25317। সংগৃহীত হয়েছে: 4 January 2009.
- ↑ Ganti, Tejaswini (2004). Bollywood: A Guidebook to Popular Hindi Cinema. প্রকাশক: Routledge. pp. 134. আইএসবিএন 0415288541.
- ↑ http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=194&catName=MTk4OA==
- ↑ http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=196&catName=MTk5MA==
- ↑ http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=198&catName=MTk5Mg==
- ↑ "1997 awards". Indiatimes. http://filmfareawards.indiatimes.com/articleshow/368661.cms. Retrieved 2006-12-12.
- ↑ a b c d "specials.rediff.com". Bollywood's Best Actress. Ever.. http://specials.rediff.com/women07/2007/mar/06wslid11.htm. Retrieved 4 January 2009.
- ↑ http://specials.rediff.com/movies/2008/may/14slde1.htm
- ↑ http://specials.rediff.com/movies/2006/may/11sld1.htm
- ↑ a b http://www.indianexpress.com/oldStory/31345/
- ↑ a b http://specials.rediff.com/movies/2007/may/15sld1.htm
- ↑ http://movies.indiatimes.com/quickies/msid-3329925.cms
- ↑ http://specials.rediff.com/movies/2008/apr/03sld1.htm
- ↑ "imdb.com". Film named after Madhuri Dixit.
- ↑ a b http://www.indianexpress.com/oldStory/31345/
- ↑ a b http://specials.rediff.com/movies/2007/may/15sld1.htm
- ↑ "expressindia.com". Six years after, Madhuri Dixit to sizzle again. http://www.expressindia.com/fullstory.php?newsid=63173. Retrieved 20 February 2006.
- ↑ "santabanta.com". The work of the muse. http://www.santabanta.com/wallpapers/biographyasp?catid=404. Retrieved 12 December 2006.
- ↑ "rediff.com". Madhuri Dixit arrives for new film. http://in.rediff.com/movies/2006/dec/07madhuri.htm. Retrieved 10 December 2006.
- ↑ http://movies.indiatimes.com/Reviews/Bollywood/Aaja-Nachle/articleshow/2585202.cms
- ↑ http://movies.ndtv.com/movie_Story.aspx?id=ENTEN20070034197&keyword=&subcatg=
- ↑ http://www.indianexpress.com/news/shes-back/242577/
- ↑ ""Aaja Nachle" - Asia entertainment news from Variety - varietyasiaonline.com". http://www.varietyasiaonline.com/content/view/5258/53/.
- ↑ Saltz, Rachel (1 December 2007). "Aaja Nachle - Movie - Review - New York Times". The New York Times. http://movies.nytimes.com/2007/12/01/movies/01nach.html. Retrieved 12 May 2010.
- ↑ a b c d "specials.rediff.com". Bollywood's Best Actress. Ever.. http://specials.rediff.com/women07/2007/mar/06wslid11.htm. Retrieved 4 January 2009.
- ↑ http://www.youtube.com/watch?v=_MSz_P_oxbI&feature=related
- ↑ a b http://economictimes.indiatimes.com/articleshowpics/5661380.cms
- ↑ "Madhuri Dixit: Gets the Padma Shri". Pakistan Times. http://pakistantimes.net/2008/05/26/societal2.htm. Retrieved October 16, 2010.
- ↑ http://blog.indiavoice.info/2010/12/madhuri-dixit-joins-twitter.html
- ↑ "AP honours Sridevi, Madhuri". The Indian Express. 1997-11-24. http://www.expressindia.com/news/ie/daily/19971124/32850403.html. Retrieved 4 January 2009.
- ↑ http://www.forbes.com/2001/03/09/0309bollywood.html Forbes.com
- ↑ a b c d "specials.rediff.com". Bollywood's Best Actress. Ever.. http://specials.rediff.com/women07/2007/mar/06wslid11.htm. Retrieved 4 January 2009.
- ↑ a b "Madhuri missed meeting favourite director". Times of India. Yahoo. 2010-07-09. http://in.movies.yahoo.com/news-detail.html?news_id=25317. Retrieved 4 January 2009.
- ↑ "Madhuri Dixit Tribute". Indian Film Festival of Los Angeles. http://www.indianfilmfestival.org/movies08/tribute2008-madhuridixit.html. Retrieved 4 January 2009.