রাজেশ খান্না
| রাজেশ খান্না | |
|---|---|
| জন্ম | যতীন অরোরা ডিসেম্বর ২৯, ১৯৪২ অমৃতসর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত[১] |
| মৃত্যু | ১৮ জুলাই, ২০১২ (৬৯ বছর) মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
| অন্য নাম | যতীন খান্না কাকা আরকে |
| পেশা | চলচ্চিত্রের নায়ক ও চলচ্চিত্র নির্মাতা |
| কার্যকাল |
১৯৬৬-২০১২ (অভিনেতা) |
| দাম্পত্য সঙ্গী | ডিম্পল কাপাডিয়া (১৯৭৩-১৯৮৪) |
| সঙ্গী | অনিতা আদভানী (২০০৪–২০১২)[২] |
| সন্তান | টুইঙ্কল খান্না রিঙ্কি খান্না |
| স্বাক্ষর | |
রাজেশ খান্না (
উচ্চারণ (সাহায্য·তথ্য)) (জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৪২ - মৃত্যু: ১৮ জুলাই, ২০১২) ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব তথা উজ্জ্বল নক্ষত্রবিশেষ। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিবিদ ছিলেন। তাঁকে প্রথমশ্রেণীর চিত্রতারকা বা ফার্স্ট সুপারস্টার নামে আখ্যায়িত করা হয়।[৩] এছাড়াও, ভারতীয় সিনেমা জগতের প্রকৃত সুপারস্টার হিসেবেও পরিচিত ছিলেন তিনি।[৪] পরপর ১৫টি সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ সকল উপাধি লাভ করেন, যা অদ্যাবধি বহাল তবিয়তে টিকে রয়েছে।[৪] বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের আরাধনা চলচ্চিত্রে সহজাত অভিনয় করে তিনি বলিউড জগতে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও, তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে - আনন্দ, কাটি পতঙ্গ, সফর, সাচা ঝুটা, রাজা রাণী, বাওয়ারর্চি, অমর প্রেম প্রমূখ।
পরিচ্ছেদসমূহ |
প্রারম্ভিক জীবন [সম্পাদনা]
২৯ ডিসেম্বর, ১৯৪২ সালে রাজেশ খান্না জন্মগ্রহণ করেন। শৈশবে তাঁর নাম ছিল যতীন অরোরা।[৫] [৬] চুন্নি লাল খান্না এবং লীলবতী খান্না তাঁকে দত্তক হিসেবে গ্রহণ করেন ও বড় করে তোলেন।[৭] তারা রাজেশের প্রকৃত মা-বাবার আত্মীয়। রাজেশের পিতা-মাতা অবিভক্ত ভারতের অমৃতসরের গলি তিউয়ারিয়ান এলাকা থেকে অভিবাসিত হয়ে ১৯৪০ সালে ফিরে আসেন।[৮] দত্তক গ্রহণের পর তাঁর নতুন পরিচয় হয় যতীন খান্না। খান্না বোম্বের গিরগাঁও এলাকার ঠাকুরদোয়ারের কাছাকাছি স্বরস্বতী নিবাসে বাস করতেন।[৯] সেন্ট সেবাস্টিয়ান'স গোয়া হাইস্কুলে রবি কাপুর যিনি পরবর্তীকালে জীতেন্দ্র নামে অভিনয় জগতে প্রবেশ করেন, তাঁর সাথে একত্রে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে মুম্বাইয়ের পেদ্দার রোডে অবস্থিত হিল গ্র্যাঞ্জ হাইস্কুল থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।[১০] খান্না থিয়েটারে তাঁর আগ্রহ ব্যক্ত করেন এবং বিদ্যালয়ে অনেকগুলো মঞ্চ ও থিয়েটারে অভিনয় করেন।[১১] এরফলে কলেজ জীবনেই আন্তঃকলেজ নাটক প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেকগুলো পুরস্কার লাভ করেন।[১২] ১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে পুনে এলাকায় অবস্থিত ওয়াদিয়া কলেজে বি.এ শ্রেণীতে অধ্যয়ন করেন।[১৩] দু'বন্ধুই পরবর্তীতে মুম্বাইয়ের কিষিনচাঁদ চেলারাম কলেজে পড়াশোনা করেছিলেন।[১৪] খান্না জীতেন্দ্রের প্রথম চলচ্চিত্র পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষকের দায়িত্ব পালন করেন। রাজেশ খান্না চলচ্চিত্রে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে তাঁর কাকা নামের প্রথমাংশ পরিবর্তন করে রাজেশ রাখেন। তাঁর বন্ধু এবং তাঁর পত্নী তাঁকে কাকা নামে ডাকত।[১৫]
ব্যক্তিগত জীবন [সম্পাদনা]
১৯৬০-এর দশকের শেষদিকে ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী অঞ্জু মাহেন্দ্রু'র সাথে পরিচিত হন।[১৬] তাদের মধ্যেকার ভালবাসার সম্পর্ক ৭ বছর স্থায়ী ছিল। মাহেন্দ্রু পরবর্তীকালে জানান যে, এ সম্পর্ক ভাঙ্গার পর তারা একে-অপরের সাথে দীর্ঘ ১৭ বছর কোন কথা বিনিময় করেননি।[১৭]
অভিষেক চলচ্চিত্র ববি (১৯৭৩) মুক্তি পাবার ছয় মাস পূর্বে মার্চ, ১৯৭৩ সালে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন রাজেশ।[১৮] এ দম্পতির দু'টি কন্যা সন্তান রয়েছে।[১৯] কিন্তু ১৯৮৪ সালে আনুষ্ঠানিকভাবে তারা পৃথকভাবে বসবাস করতে থাকেন যা রাজেশের মৃত্যুকাল পর্যন্ত স্থায়ী ছিল; কিন্তু তাঁরা বিবাহ-বিচ্ছেদের দিকে অগ্রসর হননি।[২০][১৭] রাজেশের চলচ্চিত্র জীবনে ব্যস্ততা এবং ডিম্পল কাপাডিয়ারও অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে পুণরায় অংশগ্রহণের আগ্রহই এর প্রধান কারণ।[২১]
১৯৮০-এর দশকে জনপ্রিয় অভিনেত্রী টিনা মুনিমের সাথে প্রেমে জড়িয়ে পড়েন রাজেশ। কিন্তু বিয়ের প্রস্তাব অগ্রাহ্য করলে টিনা মুনিম উচ্চতর শিক্ষাগ্রহণের জন্য চলচ্চিত্র জগৎ ত্যাগ করে ক্যালিফোর্নিয়ায় চলে যান।[২২]
চলচ্চিত্র প্রতিবেদক দীনেশ রাহেজা বলেছেন যে, রাজেশ-ডিম্পলের মধ্যেকার তিক্ততাপূর্ণ সম্পর্ক থাকলেও বিভিন্ন অনুষ্ঠান-পার্টিতে এবং রাজেশ খান্নার নির্বাচনী প্রচারণায়ও ডিম্পলকে অংশগ্রহণ করতে দেখা যায়। এমনকি জয় শিব শঙ্কর চলচ্চিত্রেও ডিম্পল কাজ করেছেন।[২৩]
রাজেশ-ডিম্পলের জ্যেষ্ঠা কন্যা ইন্টারিয়র ডেকোরেটর ও সাবেক অভিনেত্রী টুইঙ্কেল খান্না অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেন।[২৪] এছাড়া, কনিষ্ঠা কন্যা রিঙ্কি খান্নাও সাবেক হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী।[২৫] [২৬] রিঙ্কি খান্না লন্ডনভিত্তিক বিনিয়োগ ব্যাংকের কর্মকর্তা সমীর সরণকে বিয়ে করে।[২৭]
অনীতা আদভানী নামীয় এক নারীর সাথে ২০০৪ সাল থেকে মৃত্যু-পূর্ব পর্যন্ত অবস্থান করেন রাজেশ।[২৮][২৯][৩০][৩১]
অভিনয় জীবন [সম্পাদনা]
তিনি ১৬৩টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। তন্মধ্যে ১২৮টি চলচ্চিত্রেই মূখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এছাড়াও, ১৭টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।[২৫][৩২][৩৩] রাজেশ খান্না চৌদ্দবার মনোনয়নসহ তিনবার ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়াও, চারবার বিএফজেএ সেরা অভিনেতার পুরস্কার পান ও ২৫ বার মনোনয়ন লাভ করেন।[৩৪] ১৯৯১ সালে চলচ্চিত্র জগতে ২৫ বছর পূর্তিতে ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন। এ সময়ে তিনি ১০৬টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন ২০০৫ সালে।[৩৫][৩৬][৩৭][৩৮][৩৯][৪০][৪১] ১৯৬৬ সালে আখরী খাত চলচ্চিত্রে অংশগ্রহণের মাধ্যমে তাঁর বিরোচিত অভিনয় জীবনের সূত্রপাত ঘটে। এরপর একে একে অভিনয় করেন রাজ (১৯৬৭), বাহারো কি স্বপ্নে, ইত্তেফাক, আরাধনার ন্যায় চলচ্চিত্রসমূহে।
১৯৭০-৭৯ সময়কালের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। এছাড়াও, ১৯৮০-৮৭ সাল পর্যন্ত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে যুগ্মভাবে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা ছিলেন।[৪২]
রাজনৈতিক জীবন [সম্পাদনা]
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নয়াদিল্লী আসনে লোকসভায় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন রাজেশ খান্না।[৪৩] তিনি উপ-নির্বাচনে জয়লাভ করেছিলেন।[৪৪] সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি নতুন কোন চলচ্চিত্রে অংশগ্রহণে সম্মতিজ্ঞাপন করেননি।[৪৫] সংসদ থেকে চলে গেলেও ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে ২০১২ সালের নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করেন।[৪৬]
খান্না এবং একদল বিদেশী বিনিয়োগকারীর যৌথ উদ্যোগে শীরদিতে জমি ক্রয় করেন। তাঁরা সেখানে সাঁই বাবার ধর্মীয় কুটির নির্মাণের লক্ষ্যে পরিকল্পনা করেছিলেন।[৪৭]
আরাধনা (চলচ্চিত্র) [সম্পাদনা]
১৯৬৯ সালে শক্তি সামন্তের পরিচালনায় বলিউডে আরাধনা চলচ্চিত্রটি নির্মিত হয় ও মুক্তি পায়। এতে রাজেশ খান্নার বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। চলচ্চিত্রটি ১৯৪৬ সালে হলিউডে 'টু ইচ হিস অউন' শিরোনামে সর্বপ্রথম নির্মিত হয়েছিল যা পরবর্তীতে হিন্দিতে 'আরাধনা' নামে নতুন করে নির্মিত হয়। বছরের সেরা চলচ্চিত্র হিসেবে এটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে। শর্মিলা ঠাকুরও ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন যা হলিউড চলচ্চিত্রে একই ভূমিকায় অবতীর্ণ হয়ে অলিভিয়া দ্য হ্যাভিল্যান্ড তাঁর সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।[৪৮]
হিন্দিতে প্রথমে চলচ্চিত্রটি নির্মিত হলেও পরবর্তীতে বাংলা ভাষায়ও এটি ডাবিং করা হয়। আরাধনা চলচ্চিত্রের ব্যাপক ব্যবসায়িক সাফল্যে আরো দু'টি ভাষা - তামিল ও তেলেগু ভাষায় যথাক্রমে সিবকামিইন সেলভান (১৯৭৪) ও কন্যাবাড়ি কালাউ (১৯৭৪) নামে পুণরায় নির্মিত হয় যাতে শর্মিলা ঠাকুর বনশ্রী চরিত্রে অভিনয় করেছিলেন।[৪৯]
দেহাবসান [সম্পাদনা]
গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ জুলাই, ২০১২ সালে রাজেশ খান্না মৃত্যুবরণ করেন।[৫০][৫১] জুন, ২০১২ সালে মাঝে মধ্যেই রাজেশ খান্নার স্বাস্থ্যের বিপর্যয় ঘটতে শুরু করে।[৫২][৫৩] অতঃপর ২৩ জুন তাঁকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। ৮ জুলাই তিনি সুস্থ দেহে হাসপাতাল ত্যাগ করেন।[৫৪][৫৫][৫৬][৫৭] ১৪ জুলাই তাঁকে আবারো লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলেও পুণরায় ১৭ জুলাই হাসপাতাল ত্যাগের অনুমতি দেয়া হয়।[৫৮][৫৯] এর পরদিনই ১৮ জুলাই মুম্বাইয়ে অবস্থিত নিজ বাংলো আশীর্বাদে কিডনী সমস্যাজনিত কারণে দেহত্যাগ করেন তিনি।[৬০][৬১][৬২] ১৯ জুলাই বেলা ১১:০০ ঘটিকায় তাঁর শবদেহ দাহ করা হয়।[২৫]
অমিতাভ বচ্চন খান্না'র শেষ শব্দগুচ্ছ সময় হয়েছে, গুছিয়ে নিয়েছি পুণরাবৃত্তি করেন।[৬৩][৬৪]
তাঁর মৃত্যু সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে এবং বলিউডের বাইরে তীব্র শোকগাঁথার পরিবেশ সৃষ্টি করে। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল মহান এ অভিনেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এক শোকবার্তায় তিনি বলেন,[৬৫]
| “ | আমি রাজেশ খানার গত হবার সংবাদে খুবই ব্যথিত হয়েছি। ১৯৭০-এর দশকে তাঁর অভিনয় জীবন তরুণ প্রজন্ম ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিল। এর মাধ্যমেই তিনি তাদের কাছে আদর্শ হয়ে রয়েছেন। | ” |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Birthplace of rajesh khanna"। Google। সংগৃহীত 25 July 2012।
- ↑ Dispute breaks out over Rajesh Khanna's iconic house
- ↑ "PM condoles the passing away of Rajesh Khanna"। The PMO। 18 July 2012। সংগৃহীত 18 July 2012।
- ↑ ৪.০ ৪.১ "Goodbye Kaka: A nation mourns actor Rajesh Khanna, Bollywood's original superstar, legend and romantic hero"। The Daily Mail UK। 18 July 2012। সংগৃহীত 19 July 2012।
- ↑ "Rajesh Knanna dead"। India Today।
- ↑ "Rajesh Khanna passes away"।
- ↑ Yudhvir Rana, TNN Jul 18, 2012, 06.38PM IST (2012-06-21)। "The glow on the face of young Rajesh Khanna revealed his career - Times Of India"। Times of India। সংগৃহীত 2012-07-21।
- ↑ "Relatives remember Rajesh Khanna in his birthplace, Amritsar - India - DNA"। DNA India। 1942-12-29। সংগৃহীত 2012-07-21।
- ↑ http://www.indianexpress.com/news/school-remembers-superstar-alumnus/976432/
- ↑ "Jeetendra-Actors-Bollywood-Celeb Interview Archives-Indiatimes Chat"। The Times Of India (India)। http://chatinterviews.indiatimes.com/articleshow/1258826.cms।
- ↑ "Iconic hero Rajesh Khanna turns 69 and died on 18 July 2012"। Bollywoodmantra.com। 28 December 2011। সংগৃহীত 18 July 2012।
- ↑ "Aan Milo Sajna : Birthday Bumps : Rajesh Khanna – Photogallery – Movies News – IBNLive"। Ibnlive.in.com। 2011-05-10। সংগৃহীত 19 September 2011।
- ↑ http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=ENTEN20120210013&subcatg=MOVIESINDIA&keyword=bollywood&nid=245920
- ↑ Designed, Developed ABJI Solutions Kandivali (W)। "KapolSamaj.com. Build better life together"। Kapolsamaj.com। সংগৃহীত 2010-09-21।
- ↑ "Amar Prem : Birthday Bumps : Rajesh Khanna – Photogallery – Movies News – IBNLive"। Ibnlive.in.com। 2011-05-10। সংগৃহীত 19 September 2011।
- ↑ "Rajesh Khanna, the phenomenon"। rediff.com। সংগৃহীত 28 November 2011।
- ↑ ১৭.০ ১৭.১ RAJESH KHANNA – 1987
- ↑ "Dimple: A Most Unusual Woman"। Rediff.com। সংগৃহীত 2012-07-18।
- ↑ "rediff.com, Movies: The different avatars of Rajesh Khanna"। Rediff.com। সংগৃহীত 28 November 2011।
- ↑ "Flash News Today – Online News Magazine » Rajesh-Dimple: Complicated!"। Flashnewstoday.com। 13 September 2010। সংগৃহীত 28 November 2011।
- ↑ "Rajesh Khanna's life in pics » NDTV Movies"। Movies.ndtv.com। 29 December 1942। সংগৃহীত 28 November 2011।
- ↑ "Bollywood Divas"। Hindustan Times। India। সংগৃহীত 28 November 2011।
- ↑ Sinha, Seema (2010-09-13)। "Rajesh-Dimple: Complicated!"। The Times Of India (India)। http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rajesh-Dimple-Complicated/articleshow/6541166.cms।
- ↑ [১][অকার্যকর সংযোগ]
- ↑ ২৫.০ ২৫.১ ২৫.২ "Superstar Rajesh Khanna breaks millions of hearts, says goodbye"। Hindustan Times। 1942-12-29। সংগৃহীত 2012-07-21।
- ↑ Screen The Business Of Entertainment-Films-Cover Story
- ↑ "rediff.com, Movies: Jhankaar Beats: R D Burman comes alive... again!"। Rediff.com। 8 February 2003। সংগৃহীত 28 November 2011।
- ↑ Rajesh Khanna's live-in partner Anita Advani sends legal notice
- ↑ Rajesh Khanna's live-in partner sends notice over Aashirwaad
- ↑ partner
- ↑ http://www.youtube.com/watch?v=VpJz9btK5j8&feature=player_embedded
- ↑ "Original superstar of Hindi cinema bids adieu to fans... Kaka, you'll be missed"। India Today। 18 July 2012। সংগৃহীত 18 July 2012।
- ↑ "Bollywood's Kaka Turns A Year Older - Aakhri Khat, Chetan Anand, Rajesh Khanna"। Movie Talkies। 29 December 2011। সংগৃহীত 18 July 2012।
- ↑ "Rajesh Khanna stable : Movies, News - India Today"। Indiatoday.intoday.in। 2012-06-25। সংগৃহীত 2012-07-18।
- ↑ "Rajesh Khanna death: He signed off with 'Time is up', says Amitabh Bachchan"। Indian Express। সংগৃহীত 2012-07-21।
- ↑ "Bollywood's 'first superstar' Rajesh Khanna dies aged 69"। BBC। 18 July 2012। http://www.bbc.co.uk/news/world-asia-india-18881804। সংগৃহীত 18 July 2012।
- ↑ Joshi, Lalit Mohan (1 September 2002). Bollywood: popular Indian cinema. Dakini Books. http://books.google.com/books?id=egxlAAAAMAAJ। সংগৃহীত 18 July 2012.
- ↑ "Lifetime achievement award honour for Rajesh Khanna at IIFA 2009 | TopNews"। Topnews.in। সংগৃহীত 28 November 2011।
- ↑ Pratiyogita Darpan (August 2009). Pratiyogita Darpan. Pratiyogita Darpan. পৃ: 22. http://books.google.com/?id=HCKXK1kt8U0C&pg=PT22। সংগৃহীত 16 July 2010.
- ↑ http://www.hindu.com/2009/06/15/stories/2009061556591800.htm
- ↑ "Rajesh Khanna, India's first superstar, no more"। Zeenews.india.com। সংগৃহীত 2012-07-21।
- ↑ http://www.ndtv.com/article/cheat-sheet/rajesh-khanna-10-facts-only-a-real-fan-would-know-244856
- ↑ "ZINDAGI KAISI HAI PAHELI", The Times of India, Delhi edition, 19 July 2012, p14
- ↑ Mahendra Singh Rana (1 January 2006). India votes: Lok Sabha & Vidhan Sabha elections 2001–2005. Sarup & Sons. পৃ: 493–. আইএসবিএন 978-81-7625-647-6. http://books.google.com/?id=yInZdHn-pKoC&pg=PA493। সংগৃহীত 16 July 2010.
- ↑ PTI Jan 28, 2012, 12.16PM IST (2012-01-28)। "Corrupt politicians should be jailed, says Rajesh Khanna"। Articles.timesofindia.indiatimes.com। সংগৃহীত 2012-07-18।
- ↑ "Bollywood actor Rajesh Khanna in Amritsar for Congress campaign - India - DNA"। Dnaindia.com। 2012-01-28। সংগৃহীত 2012-07-18।
- ↑ By: Upala KBR Date: 2009-10-26 Place: Mumbai (26 October 2009)। "Rajesh Khanna is planning a multi-crore resort in Shirdi"। Mid-day.com। সংগৃহীত 28 November 2011।
- ↑ "rediff.com: Dial D for Darjeeling"। Specials.rediff.com। সংগৃহীত 2012-01-14।
- ↑ The Sunday Times On The Web - Mirror Magazine
- ↑ › "Rajesh khanna Actorss Last Journey Begins"। Dainik Jagran। 19 July 2012। সংগৃহীত 19 July 2012।
- ↑ "Rajesh Khanna had Cancer."।
- ↑ । 21 June 2012। http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rajesh-Khanna-unwell-stops-food-intake/articleshow/14314990.cms।
- ↑ "Estranged kin rally around ailing Rajesh Khanna"। 20 June 2012। http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Estranged-kin-rally-around-ailing-Rajesh-Khanna/articleshow/14289686.cms।
- ↑ "Rajesh Khanna discharged from hospital"। 8 July 2012। http://www.indianexpress.com/news/rajesh-khanna-discharged-from-hospital/971783/।
- ↑ "'Stable' Rajesh Khanna undergoes tests at hospital"। 30 June 2012। http://www.indianexpress.com/news/stable-rajesh-khanna-undergoes-tests-at-hospital/968686/0।
- ↑ "Rajesh Khanna doing fine, to be discharged soon"। 26 June 2012। http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rajesh-Khanna-doing-fine-to-be-discharged-soon/articleshow/14406229.cms।
- ↑ । 22 June 2012। http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rajesh-Khanna-waves-at-fans-dispels-talks-of-ill-health/articleshow/14326971.cms।
- ↑ "Superstar Rajesh Khanna passes away"। Zee News। 18 July 2012। http://zeenews.india.com/entertainment/celebrity/superstar-rajesh-khanna-passes-away_115495.htm। সংগৃহীত 18 July 2012।
- ↑ "Rajesh Khanna admitted to hospital again."। 14 July 2012। http://timesofindia.indiatimes.com/city/mumbai/Rajesh-Khanna-admitted-to-hospital-again/articleshow/14910385.cms।
- ↑ "Rajesh Khanna, Bollywood's first superstar, dies in Mumbai"। Hindustan Times। July. 18, 2012। http://www.hindustantimes.com/Entertainment/Tabloid/Rajesh-Khanna-Bollywood-s-first-superstar-dies-in-Mumbai/Article1-891123.aspx।
- ↑ "Rajesh Khanna passes away - Rediff.com Movies"। Rediff.com। সংগৃহীত 2012-07-21।
- ↑ "Rajesh Khanna passes away at 70."। Indiavision news। 18 July 2012। সংগৃহীত 18 July 2012।
- ↑ http://ibnlive.in.com/generalnewsfeed/news/rajesh-khanna-signed-off-with-time-is-up/1024638.html
- ↑ http://ibnlive.in.com/news/rajesh-khannas-last-words-were-pack-up/272201-8-66.html
- ↑ "PRESIDENT OF INDIA CONDOLES PASSING AWAY OF RAJESH KHANNA"। 18 July 2012।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: রাজেশ খান্না'র শবযাত্রা |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: রাজেশ খান্না |
|
|||||||||||||||
- অকার্যকর বহিঃসংযোগ সহ সমস্ত নিবন্ধ
- অকার্যকর বহিঃসংযোগ সহ নিবন্ধ March 2012 থেকে
- টেম্পলেটে অকার্যকর তারিখ স্থিতিমাপসহ নিবন্ধসমূহ
- Articles containing explicitly cited English language text
- স্বাক্ষরের সাথে জীবনী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ১৯৪২-এ জন্ম
- ২০১২-এ মৃত্যু
- হিন্দি চলচ্চিত্রের অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় রাজনীতিবিদ
- অমৃতসরের ব্যক্তি
- মুম্বাইয়ের ব্যক্তি
- ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী
- ভারতীয় হিন্দু
- বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন পুরস্কার বিজয়ী
- ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ
- ভারতীয় টেলিভিশন অভিনেতা
- ভারতীয় প্লেব্যাক কন্ঠশিল্পী
- ১০ম লোকসভা সদস্য