ঐশ্বর্যা রাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঐশ্বর্যা রাই বচ্চন
AishwaryaRai.jpg
দাম্পত্য সঙ্গী অভিষেক বচ্চন (২০০৭ - বর্তমান)

ঐশ্বর্যা রাই বচ্চন[১] (তুলু-কানাড়া: ಐಶ್ವರ್ಯ ರೈ, দেবনাগরী: ऐश्वर्या राय, আ-ধ্ব-ব: [ɛʃvərjɑː rɑːj]) (জন্ম: নভেম্বর ১, ১৯৭৩), একজন ভারতীয় জাতীয় পুরস্কার বিজয়ী ভারতীয় অভিনেত্রী এবং সাবেক বিশ্ব সুন্দরী। অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেল হিসেবে কাজ করতেন এবং ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপক খ্যাতি লাভ করেন। সমগ্র কর্মজীবনে রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রসহ চল্লিশটিরও বেশি হিন্দী, ইংরেজি, তামিল, এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন।

গণ মাধ্যমে প্রায়শই বিশ্বের[২][৩][৪] অন্যতম সুন্দরী মহিলা হিসেবে উল্লেখিত রাই, মণি রত্নমের তামিল ছবি ইরুবর (১৯৯৭) ছবিতে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন এবং প্রথম বাণিজ্যিক সাফল্য পান তামিল ছবি জিন্স (১৯৯৮) ছবিতে। তিনি সঞ্জয় লীলা বনসালী পরিচালিত হাম দিল দে চুকে সনম (১৯৯৯) ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডের দৃষ্টি আকর্ষণ করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন। ২০০২ সালে বনসালীর পরবর্তী ছবি দেবদাস-এ তিনি অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয় বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

২০০৩ থেকে ২০০৫ সাল ছিলো তাঁর কর্মজীবনের একটু বাজে সময়। এর পর তিনি অভিনয় করেন ব্লকবাস্টার ছবি ধূম ২ (২০০৬)-তে। এই ছবিটা ছিল তাঁর বলিউডের বৃহত্তম অর্থনৈতিক সাফল্য। পরবর্তী সময় তাঁকে গুরু (২০০৭) এবং যোধা আকবর (২০০৮) এ অভিনয় করতে দেখা যায়, যেগুলি ছিলো অর্থনৈতিকভাবে সফল ছবি এবং এই ছবি গুলোতে অভিনয়ের জন্য তিনি সমালোচকদের দ্বারা প্রশংসিতও হন। এইভাবে রাই ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর সমকালীন অভিনেত্রীদের মধ্যে একজন অন্যতম অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

চিত্র:Aishwarya abhishek marriage.jpg
ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনবিয়ের অনুষ্ঠানে

রাই বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা অভিষেক বচ্চনকে এবং তিনি অমিতাভ বচ্চনজয়া বচ্চনের পুত্রবধূ। বিবাহের পর তার নাম হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন

পরিচ্ছেদসমূহ

প্রারম্ভিক জীবন [সম্পাদনা]

ঐশ্বর্যা রাই বচ্চন মাঙ্গালোরে কৃষ্ণারাজ রাই এবং ভ্রিন্দা রাই এর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাইয়ের নাম আদিত্য রাই। যিনি বাণিজ্যিক নৌ-বহরের (মার্চেন্ট নেভি) একজন ইঞ্জিনিয়ার এবং দিল কা রিস্তা নামে রাই-এর একটি ছবিও তিনি সহ-প্রযোজনা করেছিলেন। ছোটবেলায় তাঁর মা বাবা মুম্বাইতে চলে আসেন এবং তিনি সান্তা ক্রুজের আর্য বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর এক বছরের জন্য রাই চার্চ গেটের জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন এবং তারপর তিনি উচ্চ মাধ্যমিক পড়েন (এইচ এস সি) মাতুঙ্গার রুপারেল কলেজে থেকে। স্কুলে পড়াকালীন তিনি খুব মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীকালে একজন স্থপতি হবার পরিকল্পনা নিয়ে স্থাপত্যশিল্প বিষয়ে পড়াশোনা করতে শুরু করেছিলেন। স্থাপত্যশিল্প নিয়ে পড়াশোনা শুরু করলেও মডেলিং কে জীবিকা হিসেবে গ্রহণ করার জন্য তাঁকে তা ছেড়ে দিতে হয়েছিল।[৫]

তাঁর মাতৃভাষা তুলু[[৬] হলেও তিনি হিন্দী, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন।[৭]

সম্মাননা [সম্পাদনা]

সেপ্টেম্বর, ২০১২ সালে নিউইয়র্কে রাই আন্তর্জাতিক শান্তি দিবসে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হলিউড তারকা মাইকেল ডগলাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।[৮] এক সপ্তাহ পর তিনি জাতিসংঘের এইডসএইচআইভিবিষয়ক সচেতনতায় নিয়োজিত ইউএনএইডসের নতুন আন্তর্জাতিক শুভেচ্ছা দূত মনোনীত হন। তিনি এইচআইভি সংক্রমণ থেকে শিশুদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৈশ্বিকভাবে কাজ করে যাবেন।[৯]

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "The name’s Bachchan, Aishwarya Bachchan!"ExpressIndia। 2007-05-01http://www.expressindia.com/news/fullstory.php?newsid=85796। সংগৃহীত 2008-11-20
  2. "The World's Most Beautiful Woman?" cbsnews.com. Retrieved on 27 October 2007
  3. Hiscock‏, Geoff (2007). India's global wealth club. John Wiley and Sons‏. পৃ: 6. আইএসবিএন 0470822384.
  4. Chhabra, Aseem (9 February 2005)। "Ash does fine on Letterman"Rediff.comhttp://in.rediff.com/movies/2005/feb/09ash.htm। সংগৃহীত 2009-05-09
  5. Assomull, Sujata (5 February 1999)। "My first break -- Aishwarya Ra"Indian Expresshttp://www.expressindia.com/news/ie/daily/19990205/ile05066.html। সংগৃহীত 2009-06-15
  6. "'They should not break up soon'"Rediff.comhttp://specials.rediff.com/movies/2007/apr/19video2.htm। সংগৃহীত 2009-02-14
  7. "Letterman unveils Ash to America"Times of India। 2005-02-09http://timesofindia.indiatimes.com/articleshow/1015866.cms। সংগৃহীত 3 December 2008
  8. "Aishwarya, Michael Douglas at UN to mark International Day of Peace". NDTV. Retrieved September 22, 2012.
  9. "Aishwarya Rai named UNAIDS' goodwill ambassador". India Today. Retrieved september 25, 2012.

বহিঃসংযোগ [সম্পাদনা]

পূর্বসূরী
লিজা হান্না
মিস ওয়ার্ল্ড
১৯৯৪


উত্তরসূরী
জ্যাকুইলিন এগুইলেরা